প্রশ্ন: গিরগিটি কেন বারবার রং বদলায়?
ইউশরা, অষ্টম শ্রেণি, অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়
উত্তর: শিকারির হাত থেকে বাঁচতে সুবিধা দেয় বলে অনেক প্রাণী তার পরিবেশের সঙ্গে মিলিয়ে নিজের রং পাল্টানোর ক্ষমতা অর্জন করেছে বহু প্রজন্মের অভিব্যক্তির মাধ্যমে। তবে গিরগিটি বা কাছাকাছি গোত্রের প্রাণীদের মধ্যে রং বদলাতে পারার ক্ষমতা এসেছে মূলত সঙ্গীর দৃষ্টি আকর্ষণ করার সুবিধার্থে। এদের ডিফল্ট রং পরিবেশের সঙ্গে মানানসই। এরা সাধারণত সেই একঘেয়ে ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিজের রং বা রঙের শেড বদলে নিজেকে সম্ভাব্য সঙ্গীর চোখে উজ্জ্বল ও আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করতে পারে। এতে তার পরবর্তী বংশধর রেখে যাওয়ার সম্ভাবনা একই প্রজাতির অন্যদের তুলনায় বেড়ে যায়, যারা সেটা পারে না। প্রজন্ম থেকে প্রজন্মে এভাবেই গিরগিটিজাতীয় প্রাণীদের মধ্যে রং বদলানোর ক্ষমতা ছড়িয়ে পড়েছে।
উত্তর দিয়েছেন সৌমিত্র চক্রবর্তী, সহকারী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা