বছরের একটা সময় গাছের সব পাতা ঝরে যায় কেন

প্রশ্ন: বছরের একটা সময় গাছের সব পাতা ঝরে যায়। এটি কেন হয়?

আফসানা মিলি, ঠিকানাহীন

উত্তর: গাছের পাতারও নির্দিষ্ট আয়ু থাকে। তার সতেজ থাকার জন্য দরকার প্রয়োজনীয় আলো–বাতাস এবং মাটি থেকে আহরিত তরল খাবার, যা গাছের শিকড়ের সাহায্যে কাণ্ড সংগ্রহ করে। এ জন্য আরও দরকার সূর্যের আলো। এসবের অভাব হলে কিছুদিন পর পাতা শুকিয়ে যায়, নতুন পাতা আসে।

উত্তর দিয়েছেন আব্দুল কাইয়ুম, সম্পাদক, বিজ্ঞানচিন্তা