প্রশ্ন: গ্রিনহাউস গ্যাসের ফলে আমাদের ওপর যে প্রভাব পড়ছে, তাতে আমাদের কত দিন বেঁচে থাকা সম্ভব?
মাশিয়াত রুমোন, ঠিকানাহীন
উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে কত দিন বেঁচে থাকব, তা নির্ভর করবে তাপমাত্রার ওপর। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে কোনো গাছ ফলন দেবে না। আমরা খাদ্যঘাটতিতেই মারা যাব। শীতকালীন ফসলের পরিকল্পনা করলে বাংলাদেশের মতো ব্যাপক জনগোষ্ঠীর জন্য এ পরিমাণ যথেষ্ট হবে না।
উত্তর দিয়েছেন জেবা ইসলাম সেরাজ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
*লেখাটি ২০২৩ সালে বিজ্ঞানচিন্তার ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত