মানুষ কতদিন একটি স্মৃতি মনে রাখতে পারে

প্রশ্ন: একটি স্মৃতি একজন মানুষ কত দিন মনে রাখতে পারে? এটা কিসের ওপর নির্ভর করে?

মানুষের স্মৃতি ধরে রাখার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। ক্ষেত্রবিশেষে অনেকেই তার ছোটবেলার স্মৃতি বৃদ্ধ বয়সেও মনে করতে পারে। তবে সাধারণভাবে বলা যায়, কোনো স্মৃতি মস্তিষ্ক তার প্রয়োজন অনুযায়ী সঞ্চয় করে রাখে। একসময় অপ্রয়োজনীয় হয়ে পড়লে তা মুছে ফেলে। এটা নির্ভর করে মস্তিষ্কের সিন্যাপ্স সংযোগের সংখ্যার ওপর।

প্রশ্ন করেছেন কিশোরগঞ্জের এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নুসাইবা মাহপারা