প্রশ্ন :
সব গবেষণাগারের দেয়াল ও মেঝে কেন সাদা হয়?
সব গবেষণাগারের দেয়াল ও মেঝে যে সাদা হতেই হবে তা নয়। তবে এটা ঠিক যে সাদা রং মনকে উজ্জীবিত করে। ঝকঝকে তকতকে। যেন একেবারে পরিষ্কার শ্লেট। নতুন কিছু লেখার জন্য প্রস্তুত। আর গবেষণা মানেই তো নতুন কিছু আবিষ্কার। এদিক থেকে সাদা রঙের তাৎপর্য রয়েছে। তবে একবার টেকসাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মনের ওপর রঙের প্রভাব নিয়ে কাজ করেন। তাঁরা দেখেছেন বিভিন্ন ধরনের কাজের ওপর বিভিন্ন ধরনের রং বিশেষ প্রভাব বিস্তার করে। কিছু কাজে নীল রঙের প্রভাবও লক্ষণীয়।