থোরিয়াম শব্দটি যেভাবে পেলাম

নতুন কিছু আলাদাভাবে চিহ্নিত করাসহ নানা কারণেই নাম দিতে হয়। বিজ্ঞান আর প্রযুক্তির ক্ষেত্রেও কথাটি সত্য। এসব নামের পেছনেও লুকিয়ে থাকে মজার ইতিহাস

তেজস্ক্রিয় ধাতু থোরিয়াম মৌলটির নাম এসেছে থর থেকে। এ নামটি ভারী হাতুড়িবাহী স্ক্যান্ডিনেভিয়ান বজ্রপাতের দেবতার। রোমান পুরাণের বজ্রপাতের দেবতা জুপিটারের সঙ্গে এর মিল আছে। হাবল স্পেস টেলিস্কোপে তোলা জুপিটার বা বৃহস্পতি গ্রহের মেরু অঞ্চলের বিক্ষুব্ধ মেঘের স্তরের গভীরে বিপুল পরিমাণ বৈদ্যুতিক চার্জ নিঃসৃত হতে দেখা গেছে। ১৮২৯ সােল এই মৌলটি আবিষ্কৃত হয়েছিল। তবে এর তেজস্ক্রিয়তা সম্পর্কে জানা গিয়েছিল আরও অনেক পারে।