আগুন কঠিন, তরল নাকি গ্যাসীয়

পদার্থের এই অবস্থাগুলোর মধ্যে আগুন কোনোটিই নয়। এই প্রশ্নই বরং রহস্যময়। এর উত্তর আরও কঠিন। আগুন আসলে একটি রাসায়নিক বিক্রিয়া, যা উত্তপ্ত গ্যাসে ঘটছে। আর এই রাসায়নিক বিক্রিয়া অক্সিজেন ও জ্বলন্ত (যে বস্তুটি আগুনে পুড়ছে) পদার্থের মধ্যে ঘটে। পদার্থের এই তিন অবস্থার পাশাপাশি আরও একটা অবস্থা রয়েছে। সেই চতুর্থ অবস্থার নাম প্লাজমা, যা খুব গরম থাকে। এক অর্থে আগুনকে এই প্লাজমার কাছাকাছি ধরা যায়। পরমাণুগুলো বিভিন্ন অংশে বিভক্ত হতে শুরু করলে প্লাজমা গঠিত হয়।

সূত্র: আস্ক আ সায়েন্টিস্ট

*লেখাটি ২০২৪ সালে বিজ্ঞানচিন্তায় আগস্ট সংখ্যায় প্রকাশিত

আরও পড়ুন