সেন্ট গ্রেগরীতে জাতীয় বিজ্ঞান উৎসব ১০ এপ্রিল
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের ৬৯তম এসজিএইচএসসি বার্ষিক ও ১৭তম জাতীয় বিজ্ঞান উৎসব শুরু হতে যাচ্ছে। আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল রাজধানীর লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরীতে এ উৎসব আয়োজিত হবে। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ‘টেকনোলজি উইদাউট এথিক্স ইনভাইটস ক্যাটেস্ট্রফি।’। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।
উৎসবে অলিম্পিয়াড, দুই ক্যাটাগরির সায়েন্স প্রজেক্ট, বিজ্ঞানভিত্তিক ওয়াল ম্যাগাজিন প্রতিযোগিতা, গেম ইভেন্ট: হান্ট দ্য পিরিয়ডিক টেবিল ও মিউজিয়াম স্পেসিমেন্ট আইডেন্টিফিকেশনে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। অলিম্পিয়াডের মধ্যে থাকবে সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াড, ফিজিকস অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, অ্যাস্ট্রো অলিম্পিয়াড ও কেমিস্ট্রি অলিম্পিয়াড। এ ছাড়া অরিগামি, প্রজেক্ট আইডিয়া প্রেজেন্টেশন, প্রজেক্ট আইডিয়া ড্রয়িংসহ আরও অনেক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে শিক্ষার্থীরা।
মোট ৫টি গ্রুপে অংশ নেবে শিক্ষার্থীরা। তৃতীয়-চতুর্থ শ্রেণির জন্য কিডস গ্রুপ, পঞ্চম-ষষ্ঠ শ্রেণির জন্য জুনিয়র গ্রুপ, সপ্তম-অষ্টম শ্রেণির জন্য ইন্টারমিডিয়েট গ্রুপ, নবম-দশম শ্রেণির জন্য সিনিয়র গ্রুপ এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য কলেজ গ্রুপ।
এ উৎসব আয়োজন করছে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের গ্রেগরীয়ান সায়েন্স ক্লাব। ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।