৫০তম প্রাথমিক জ্যোতির্বিদ্যা কর্মশালা শুরু ৪ এপ্রিল

প্রাথমিক জ্যোতির্বিদ্যা কর্মশালার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজন করছে ৫০তম প্রাথমিক জ্যোতির্বিদ্যা কর্মশালা ২০২৬। এবারের বিশেষ এই আয়োজনটি শুধু অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য কোনো ফি লাগবে না।

৪ এপ্রিল, শনিবার হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর ২০ জুন ২০২৬ পর্যন্ত সময়ের মধ্যে মোট ১০ দিনের কর্মশালা আয়োজিত হবে। রাত ৬টা থেকে ৮টা পর্যন্ত চলবে এই কর্মশালা। এটি আয়োজিত হবে রাজধানীর এডিডিএল জেইন, ২৬১ এলিফ্যান্ট রোডের বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন কার্যালয়ে।

কর্মশালায় তাত্ত্বিক বিষয়ের পাশাপাশি একটি ৮ ইঞ্চি টেলিস্কোপ চালানো ও নিয়মিত আকাশ পর্যবেক্ষণ শেখানো হবে। অংশ নেওয়া সবাইকে দেওয়া হবে সার্টিফিকেট।

মোট ১০ দিনের এই আয়োজনে যাদের শতভাগ উপস্থিতি থাকবে (ক্লাস শুরুর ১০ মিনিটের মধ্যে এসে শেষ পর্যন্ত থাকতে হবে), তাদের প্রত্যেককে ১০০০ টাকা মূল্যের একটি দারুণ বিজ্ঞান বই উপহার দেওয়া হবে!

অংশগ্রহণের জন্য আগামী ২ এপ্রিল ২০২৬-এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন: [email protected] ঠিকানায়। কর্মশালার আয়োজক বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন