শুরু হচ্ছে ২১তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে ২১তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড। এ অলিম্পিয়াড শুরু হবে ২০ জুন, শনিবার।

এরপর ৪ জুলাই বিভাগীয় বাছাই পর্ব আয়োজিত হবে ৮টি বিভাগীয় শহর ও ২টি জেলা শহরে।

বিভাগীয় বাছাই পর্ব থেকে মোট ৫০০ শিক্ষার্থীকে বাছাই করা হবে। তাদের নিয়ে ১১  জুলাই, শনিবার ঢাকায় আয়োজিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা। এখান থেকে জুনিয়র গ্রুপে ১৫ জন এবং সিনিয়র গ্রুপে ১৫ জন করে মোট ৩০ জনকে নিয়ে হবে ৩ দিনের ক্লোজ ক্যাম্প।

নির্বাচিত এই ৩০ জনকে নিয়ে গাণিতিক জ্যোতির্বিজ্ঞান, পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিঃপদার্থবিজ্ঞানসহ টেলিস্কোপ পরিচালনা এবং আকাশের নক্ষত্র চেনানোর কার্যক্রম পরিচালনা করা হবে। এরপর এই আয়োজনের শেষ দিনে ৩০ জনের মধ্যে একটি মূল্যায়ন পরীক্ষা হবে।

মূল্যায়ন পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে জুনিয়র ও সিনিয়র গ্রুপে তিনজন করে মোট ৬ জনের দল গঠন করা হবে। তারাই ৩০তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

পাশাপাশি চূড়ান্ত পর্বে বিজয়ী সিনিয়র গ্রুপের তৃতীয় থেকে দ্বাদশ স্থান অধিকারীদের মধ্যে সাক্ষাৎকারের মাধ্যমে ২ জন রুশ সরকারের বৃত্তি নিয়ে জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিঃপদার্থবিজ্ঞান বিষয়ে পড়ার জন্য রাশিয়ায় যাবে।

আরও পড়ুন

এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করা শিক্ষার্থীরা।  

বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড আয়োজন করছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। পাওয়ার্ড বাই গার্ডিয়ান ইন্সূরেন্স কোম্পানী লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এডিএন টেলিকম, ব্যাংক এশিয়া ও সেভেন রিং সিমেন্ট। সহযোগিতায় আরও থাকছে দৈনিক প্রথম আলো, রাশান হাউস ইন ঢাকা, শো অ্যান্ড টেল ও দূরন্ত টিভি।

একাডেমিক পার্টনার বাংলাদেশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বিডিনিউজ টোয়েন্টিফোর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং চ্যানেল আই।

অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন লিঙ্ক: https://www.astronomybangla.com/olympiad2026

আরও পড়ুন