শিক্ষার্থীদের দারুণ সব প্রজেক্ট দেখে সেরা ১০ পুরস্কার থাকলেও, বিশেষ বিবেচনায় আরও দুটিসহ মোট ১২টি প্রজেক্টকে পুরস্কৃত করা হয়। এ বিভাগে সেরা ১২টি প্রজেক্টে ২৮ জনকে পুরস্কৃত করা হয়েছে। আর কুইজের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক ক্যাটাগরিতে ১০ জন করে মোট ২০ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠিত হলো বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের রংপুর আঞ্চলিক পর্ব। জমজমাট এ আয়োজনে উপস্থিত ছিলেন রংপুরের সেরা অধ্যাপক, বিজ্ঞানী-গবেষকসহ আরও অনেকে। সকাল সাড়ে ৮টায় রংপুর জিলা স্কুল প্রাঙ্গনে শুরু হয় এই উৎসব। চলে দুপুর ২টা পর্যন্ত। রংপুরের খুদে বিজ্ঞানীদের এই মিলনমেলার পর্দা নামে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে।
শিক্ষার্থীদের দারুণ সব প্রজেক্ট দেখে সেরা ১০ পুরস্কার থাকলেও, বিশেষ বিবেচনায় আরও দুটিসহ মোট ১২টি প্রজেক্টকে পুরস্কৃত করা হয়। এ বিভাগে সেরা ১২টি প্রজেক্টে ২৮ জনকে পুরস্কৃত করা হয়েছে। আর কুইজের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক ক্যাটাগরিতে ১০ জন করে মোট ২০ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
কুইজ প্রতিযোগিতায় নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে প্রথম ও সেরাদের সেরা হয়েছে রংপুর জিলা স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী মো. ফাহিম ফয়সাল, দ্বিতীয় স্থান অর্জন করেছে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী রাইসা হক মিমি, তৃতীয় স্থান অর্জন করেছে রংপুর জিলা স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী মো. মঞ্জুর মোর্শেদ রাতিন, চতুর্থ স্থান অর্জন করেছে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী জিন্নাত জাহান তাসমি, পঞ্চম স্থান অর্জন করেছে রংপুর জিলা স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী আদিল আহ্নাফ, ষষ্ঠ স্থান অর্জন করেছে একই স্কুলের ৭ম শ্রেণির আরেক শিক্ষার্থী মো. আব্দুল্লাহ নোমান, সপ্তম স্থান অর্জন করেছে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মালিহা ফেরদৌস মাইসা। অষ্টম স্থান অর্জন করেছে বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের ৮ম শ্রেণির শিক্ষার্থী আদ্রিতা মজুমদার, নবম স্থান অর্জন করেছে প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাকিবুর রহমান, দশম স্থান অর্জন করেছে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শস্য সরকার সংঘ।
কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিক ক্যাটাগরিতে প্রথম ও সেরাদের সেরা হয়েছে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. মুশফিকুর রহমান, দ্বিতীয় স্থান অর্জন করেছে একই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. আশিকুর রহমান (জনি), তৃতীয় স্থান অর্জন করেছে, দ্য মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী একান্ত আবেদীন অনন্য, চতুর্থ স্থান অর্জন করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের ১০ম শ্রেণির শিক্ষার্থী মোবাশ্শের রহমান অরণ্য, পঞ্চম স্থান অর্জন করেছে রংপুর জিলা স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী মাহি মাহাবুব, ষষ্ঠ স্থান অর্জন করেছে দ্য মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী মিনহাতুজ্জোহা মাহিম, সপ্তম স্থান অর্জন করেছে রংপুর জিলা স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী সিফাত রহমান অনিক, অষ্টম স্থান অর্জন করেছে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী মো. ফারদিন খন্দকার, নবম স্থান অর্জন করেছে সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী সারাহ শবনম, দশম স্থান অর্জন করেছে আলহাজ্ব আ. গফুর উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী মো. আব্দুল্লাহ।
প্রজেক্ট প্রদর্শনীতে প্রথম ও সেরাদের সেরা স্থান অর্জন করে দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির তিন শিক্ষার্থী— আবিদ অর্ণব, নাফিস আল ফারুক ও অর্ঘ্য সরকার রূপ। দ্বিতীয় স্থান অর্জন করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের ৯ম শ্রেণির দুই শিক্ষার্থী—মো. মেজবাহুল হাসান রাহাত ও মো. নওরোজ রাফি। তৃতীয় স্থান অর্জন করেছে একই স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী— মো. ফারহাত রুহান। চতুর্থ স্থান অর্জন করেছে একই স্কুলের ৯ম শ্রেণির আরও তিন শিক্ষার্থী—আহনাফ মুত্তাকী, নাফিস আলমাস নেহাল ও আজহার আতিফ। পঞ্চম স্থান অর্জন করেছে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের ৯ম শ্রেণির তিন শিক্ষার্থী—জুনায়েদ হাসান, আবরার ফাইয়াজ ও অনিকেত গোস্বামী। ষষ্ঠ স্থান অর্জন করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অ্যান্ড কলেজ, রংপুরের ৮ম শ্রেণির তিন শিক্ষার্থী— নাফিস সাদিক জিসান, সাজিদ মাহমুদ ও সাগরিকা আক্তার। সপ্তম স্থান অর্জন করেছে দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী— হৃত্বিক মুখার্জী। অষ্টম স্থান অর্জন করেছে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের ৮ম শ্রেণির তিন শিক্ষার্থী— সাদমান আল হক, আবিদা ওয়াদুদ ও এরিক ইসমাম। নবম স্থান অর্জন করেছে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী তুনাজ্জিনা উসিলা। দশম স্থান অর্জন করেছে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির তিন শিক্ষার্থী— উসরাত কাওসার রোদেলা, সাদিয়া আহমেদ লামিসা ও মাইমুনা জাহান। একাদশ স্থান অর্জন করেছে দ্য মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ, রংপুরের ৬ষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী— আদিবা নওশীন ও গোলাম আরশিয়া। দ্বাদশ স্থান অর্জন করেছে প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাকিবুর রহমান, ৮ম শ্রেণির শিক্ষার্থী সানজিদা ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শারাফাত।
বিজ্ঞান উৎসব নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন প্রথম আলো প্রিন্ট ও অনলাইন সংস্করণে, বিজ্ঞানচিন্তার ওয়েবসাইট, প্রিন্ট, ফেসবুক পেইজে ও গ্রুপে।