খুলনা ও বরিশাল বিভাগে বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্বের নিবন্ধনের বাকি আর মাত্র এক দিন। আগামীকাল ১৫ জানুয়ারি, রোববার শেষ হবে এই দুই বিভাগের আঞ্চলিক পর্বের নিবন্ধন। উৎসবে বিজ্ঞান প্রজেক্ট ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে স্কুল শিক্ষার্থীরা। খুলনা ও বরিশালের আঞ্চলিক পর্ব কবে, কোথায় অনুষ্ঠিত হবে, তা শিগগিরিই জানানো হবে।
রেজিস্ট্রেশনের জন্য অংশগ্রহণকারীকে (প্রজেক্টের ক্ষেত্রে দলের অন্তত একজন সদস্য) বরিশাল ও খুলনার প্রথম আলো কার্যালয়ে সশরীরে উপস্থিত হতে হবে।
বরিশাল প্রথম আলো অফিসের ঠিকানা: হেলেনা প্যালেস, ৫৫৭, পুলিশ লাইনস রোড, বাংলাবাজার মোড়, বরিশাল। ফোন: ০১৮৫০ ৬৫ ৭৭ ৮০।
খুলনা প্রথম আলো অফিসের ঠিকানা: ৩৩৫-এ, শেরেবাংলা রোড, ময়লাপোতার মোড়, খুলনা। ফোন: ০১৭৮৮ ৬৫ ৪৩ ৮৮।
নিবন্ধনের মাধ্যমে এই উৎসবে বিজ্ঞান প্রজেক্ট ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বরিশাল ও খুলনা বিভাগের ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা।
‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে চলছে রেজিস্ট্রেশন। সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞান উৎসবের রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের বা দলের সব সদস্যের নাম, ঠিকানা, স্কুলের নাম ও ক্যাটাগরি উল্লেখ করতে হবে। রেজিস্ট্রেশনের সময় সঙ্গে আনতে হবে স্কুলের পরিচয়পত্র বা বেতন রশিদ। নিবন্ধন করা যাবে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
প্রজেক্ট প্রদর্শনী বিভাগে অংশ নিতে পারবে ৬ষ্ঠ-১০ম শেণির শিক্ষার্থীরা। একক বা দলগতভাবে অংশ নেওয়া যাবে প্রজেক্ট বিভাগে। একটি দলে একই স্কুলের সর্বোচ্চ ৩ জন অংশ নিতে পারবে। বলে রাখা প্রয়োজন, প্রজেক্টের জন্য বিদ্যুৎ সরবরাহ করা হবে না। প্রয়োজনে ব্যাটারি নিয়ে আসতে হবে প্রতিযোগীদের।
কুইজ প্রতিযোগিতায় থাকবে দুটি ক্যাটাগরি। ‘নিম্নমাধ্যমিক’ ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। ‘মাধ্যমিক’ ক্যাটাগরিতে অংশ নিতে পারবে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। পাশাপাশি চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরাও অংশ নিতে পারবে এ আয়োজনে। তবে কুইজে সবাইকে এককভাবে অংশগ্রহণ করতে হবে। একই সঙ্গে একজন শিক্ষার্থী প্রজেক্ট ও কুইজে অংশগ্রহণ করতে পারবে।
এর আগে, খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পর্বের তারিখ ঠিক করা হয়েছিল যথাক্রমে ২৮ ও ২৯ ডিসেম্বর। অনিবার্য কারণে সে তারিখ পরিবর্তন করা হয়। সেজন্যই বাড়ল নিবন্ধনের সময়। এ সুযোগে আগ্রহী শিক্ষার্থীরা চাইলে নিবন্ধন করে নিতে পারবে। তবে যারা আগে নিবন্ধন করেছে, তাদের আর নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নেই।
ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর আঞ্চলিক পর্বের উৎসব শেষ হয়েছে। দারুণ সব প্রজেক্ট বানিয়ে নিজেদের প্রতিভা দেখিয়েছে এই পাঁচ অঞ্চলের খুদে বিজ্ঞানীরা। সবশেষে বরিশাল ও খুলনা বিভাগীয় উৎসবের মাধ্যমে শেষ হবে বিজ্ঞান উৎসব ২০২২-এর আঞ্চলিক পর্ব।
বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্বের বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে। এ ছাড়াও আকর্ষণীয় সব পুরস্কার তো থাকছেই। পরে, জাতীয় উৎসবের বিজয়ীদের জন্যও রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে সারা দেশে যৌথভাবে এই বিজ্ঞান উত্সব আয়োজন করছে দেশের সবচেয়ে বড় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ এবং দেশের সর্বাধিক পঠিত বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।
বিজ্ঞান উৎসব সম্পর্কে আরও জানতে চোখ রাখুন প্রথম আলো প্রিন্ট, বিজ্ঞানচিন্তা প্রিন্ট, অনলাইন, ফেসবুক পেজ ও গ্রুপে। অফিস চলাকালে বিজ্ঞানচিন্তার কার্যালয়ে ০১৭০৮ ১৬ ৮৭ ৯০ নম্বরে ফোন করে নিবন্ধন ও আঞ্চলিক বিজ্ঞান উৎসব সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
লেখক: সম্পাদনা দলের সদস্য, বিজ্ঞানচিন্তা