চট্টগ্রামে আয়োজিত হবে ‘এসপেরিয়া নোবেল বিজ্ঞান বক্তৃতা’। আগামী ৩০ নভেম্বর, শনিবার জিয়া স্মৃতি জাদুঘর (পুরাতন সার্কিট হাউজ) মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হবে। চিকিৎসা ও শরীরতত্ত্ব, পদার্থবিদ্যা এবং রসায়নে চলতি বছর নোবেল বিজয়ী ও তাঁদের কাজ নিয়ে এই বক্তৃতায় আলোচনা করা হবে।
আলোচক হিসেবে থাকবেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও গবেষক সুমিত মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক মো. মাহবুব হাসান এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিজ্ঞানী মো. মুরশেদ হাসান সরকার।
এই বিজ্ঞান বক্তৃতা আয়োজন করছে দৃষ্টি চট্টগ্রাম। পৃষ্ঠপোষকতায় রয়েছে এসপেরিয়া। সহ-আয়োজক ডিজিজ বায়োলজি অ্যান্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপ, চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি, নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনেজিস্ট বাংলাদেশ, ইউএসটিসি ফার্মা সায়েন্স ক্লাব, চুয়েট বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সোসাইটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব। ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে দেশের সর্বাধিক পঠিত বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।