অনুষ্ঠিত হলো বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের খুলনা আঞ্চলিক পর্ব। জমজমাট এ আয়োজনে উপস্থিত ছিলেন খুলনার বিশিষ্ট অধ্যাপক, বিজ্ঞানী-গবেষকসহ আরও অনেকে। সকাল ৯টায় সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হয় এই উৎসব। চলে দুপুর ১টা পর্যন্ত। খুলনার খুদে বিজ্ঞানীদের এই মিলনমেলার পর্দা নামে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে।
শিক্ষার্থীদের দারুণ সব প্রজেক্টের মধ্যে থেকে সেরা ১০টি প্রজেক্টে মোট ১৯ জনকে পুরস্কৃত করা হয়েছে। আর কুইজের নিম্নমাধ্যমিক ১২ জন ও মাধ্যমিক ক্যাটাগরিতে ১০ জনসহ মোট ২২ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
কুইজ প্রতিযোগিতায় নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে প্রথম ও সেরাদের সেরা হয়েছে খুলনা জিলা স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অরিত্র দেবনাথ, দ্বিতীয় স্থান অর্জন করেছে একই বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ফারহান সরোয়ার, তৃতীয় স্থান অর্জন করেছে সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ওয়াসি আরাফাত নাহিদ, চতুর্থ স্থান অর্জন করেছে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ তানভীর রহমান, পঞ্চম স্থান অর্জন করেছে খুলনা জিলা স্কুলের ৮ম শ্রেণির তানজিম ইয়াছির, ষষ্ঠ স্থান অর্জন করেছে খুলনা কলেজিয়েট গার্লস্ স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মার্জিয়া হোসেন, সপ্তম স্থান অর্জন করেছে বিএন স্কুল এন্ড কলেজ, খুলনার ৭ম শ্রেণির শিক্ষার্থী মো. সাফাইয়াত হক, অষ্টম স্থান অর্জন করেছে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া জামান ধরিত্রী, নবম স্থান অর্জন করেছে খুলনা কলেজিয়েট গার্লস্ স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী জুমাইমা তাবাসসুম শিফা, দশম স্থান অর্জন করেছে খুলনা জিলা স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী খান রাফিউল ইসলাম লিয়ান।
কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিক ক্যাটাগরিতে প্রথম ও সেরাদের সেরা হয়েছে খুলনা জিলা স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী সাম্য মাহফুজ্জামান সরকার, দ্বিতীয় স্থান অর্জন করেছে রোটারি স্কুল, খুলনার ১০ম শ্রেণির শিক্ষার্থী ফারিহা হানিফ, তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা জিলা স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী আহনাফ তাহমিদ, চতুর্থ স্থান অর্জন করেছে খুলনা কলেজিয়েট গার্লস্ স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী সুমনা রহমান মিষ্টি, পঞ্চম স্থান অর্জন করেছে খুলনা জিলা স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী মো. নাজীব মাহমুদ, ষষ্ঠ স্থান অর্জন করেছে রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস প্রত্যাশা, সপ্তম স্থান অর্জন করেছে খুলনা জিলা স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী এস.এম. আব্দুল ফাত্তাহ, অষ্টম স্থান অর্জন করেছে একই বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী আহনাফ আকিফ, নবম স্থান অর্জন করেছে একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. আরাফাত হাসান এবং দশম স্থান করেছে সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. খালিদ আহমেদ ফাহিম।
প্রজেক্ট প্রদর্শনীতে প্রথম ও সেরাদের সেরা স্থান অর্জন করেছে খুলনা জিলা স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অরিত্র সরকার, দ্বিতীয় স্থান অর্জন করেছে সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী রেবেনা ইয়াসমিন রিক্তি, তৃতীয় স্থান অর্জন করেছে সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী— আরিব উজ-জামান খান, আহমেদ তামিম হাসান ও জিৎ রায়, চতুর্থ স্থান অর্জন করেছে খুলনা জিলা স্কুলের শিক্ষার্থী ফারহার সারোয়ার, পঞ্চম স্থান অর্জন করেছে সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী—সৈয়দ তানভীর রহমান, উৎস দেবনাথ ও অভিক সাহা, ষষ্ঠ স্থান অর্জন করেছে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির তিন শিক্ষার্থী—সাদউল্লাহ খান, মাহদীন আহমেদ সাজিম ও রাকিব রহমান খান, সপ্তম স্থান অর্জন করেছে খুলনা পাবলিক কলেজের ১০ম শ্রেণির দুই শিক্ষার্থী—অর্ক বিজয় কুন্ডু ও সাদ আহমেদ, অষ্টম স্থান অর্জন করেছে গভ. ল্যাবরেটরি হাইস্কুল, খুলনার ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. আমিরুন নাহিন, নবম স্থান অর্জন করেছে সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির দুই শিক্ষার্থী—সৃজন পাল ও জিতু পাল, দশম স্থান অর্জন করেছে খুলনা জিলা স্কুলের এসএসসি-২০২৩ ব্যাচের দুই শিক্ষার্থী—সন্দিপন দাস ও মো.আরাফাত হাসান।
বিজ্ঞান উৎসব নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন প্রথম আলো প্রিন্ট ও অনলাইন সংস্করণে, বিজ্ঞানচিন্তার ওয়েবসাইট, প্রিন্ট, ফেসবুক পেইজে ও গ্রুপে।