অনুষ্ঠিত হলো বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের সিলেট আঞ্চলিক পর্ব। জমজমাট এ আয়োজনে উপস্থিত ছিলেন সিলেটের সেরা অধ্যাপক, বিজ্ঞানী-গবেষকসহ আরও অনেকে। সকাল ৯টায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গনে শুরু হয় এই উৎসব। চলে দুপুর ২টা পর্যন্ত। সিলেটের খুদে বিজ্ঞানীদের এই মিলনমেলার পর্দা নামে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে। প্রজেক্ট প্রতিযোগিতায় সেরা ৬টি প্রজেক্টে ১৫ জন এবং কুইজের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক ক্যাটাগরিতে মোট ২০ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
প্রজেক্ট প্রদর্শনীতে প্রথম ও সেরাদের সেরা হয়েছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ৩ শিক্ষার্থী। অঙ্কুর দাশ, দিব্য দাস পূর্ণ ও জিয়াদ জাকারিয়া। দ্বিতীয় স্থান অর্জন করেছে জালালাবাদ ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজের রাফি রাকায়েত শাহ ফরিদ। তৃতীয় স্থান অর্জন করেছে, বর্ডার গার্ড পাবলিক স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থী, শ্রাকা তালুকদার ও শুভ তালুকদার। চতুর্থ স্থান অর্জন করেছে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ৩ শিক্ষার্থী। তাহমিদুর রব সাকিব ,জুবায়ের ইসলাম ও মুজাহিদ ইসলাম। পঞ্চম স্থান অর্জন করেছে ভিক্টোরিয়া হাই স্কুলের দশম শ্রেণির ৩ শিক্ষার্থী। রোহিত দাস, শাওন তালুকদার ও জুবায়ের আল আরাবিয়ান। ষষ্ঠ স্থান অর্জন করেছে মুহিবুর রহমান একাডেমীর নবম শ্রেণীর ৩ শিক্ষার্থী। আহমদ আলী, আয়মান আল মুহাইমিন ও শিহাব আহমেদ সিয়াম ।
সকাল ৯টায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গনে শুরু হয় এই উৎসব। চলে দুপুর ২টা পর্যন্ত। সিলেটের খুদে বিজ্ঞানীদের এই মিলনমেলার পর্দা নামে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে। প্রজেক্ট প্রতিযোগিতায় সেরা ৬টি প্রজেক্টে ১৫ জন এবং কুইজের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক ক্যাটাগরিতে মোট ২০ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
কুইজ প্রতিযোগিতায় নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে প্রথম ও সেরাদের সেরা হয়েছে দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নিলয় দত্ত চৌধুরি। দ্বিতীয় স্থান অর্জন করেছে দ্য সিলেট খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পারমিতা ধর প্রজ্ঞা। তৃতীয় স্থান অর্জন করেছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তনুশ্রী সরকার। চতুর্থ স্থান অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রাগিব রওনাক, পঞ্চম স্থান অর্জন করেছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী স্বস্তিকা পাল, ষষ্ঠ স্থান অর্জন করেছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তানজিমা খালিদ, সপ্তম স্থান অর্জন করেছে মুহিবুর রহমান একাডেমীর সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মাজেদা বেগম শরিফা, অষ্টম স্থান অর্জন করেছে স্কলারস হোম স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশরাফুল আলম, নবম স্থান অর্জন করেছে সিলেট সরকারি পাইলট ঊচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অরিন্দম দাস, দশম স্থান অর্জন করেছে ব্লু-বার্ড হাই স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শ্রেয়ান মজুমদার।
কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিক ক্যাটাগরিতে প্রথম ও সেরাদের সেরা হয়েছে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নির্ঝর দেব। দ্বিতীয় স্থান অর্জন করেছে, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জুবায়ের আল আরাবিয়ান। তৃতীয় স্থান অর্জন করেছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আলী মোহাম্মদ ইশরাক ইরাম। চতুর্থ স্থান অর্জন করেছে আনন্দ নিকেতন বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ইবতিহাজ ফাইরুজ, পঞ্চম স্থান অর্জন করেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ওমর বিন হায়াত, ষষ্ঠ স্থান অর্জন করেছে দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী অন্নেষা ঘোষ, সপ্তম স্থান অর্জন করেছে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী স্মৃতি মনি, অষ্টম স্থান অর্জন করেছে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী সৌম্য মন্ডল, নবম স্থান অর্জন করেছে শাহীন স্কুল, শিবগঞ্জের নবম শ্রেণীর শিক্ষার্থী মাহবুবুর রহমান রাফি, দশম স্থান অর্জন করেছে স্কলারস হোম স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী মো. শাহীদুল আদনান।
বিজয়ীদের প্রত্যেকের জন্য ছিল বই, সার্টিফিকেট, মেডাল ও টি-শার্ট এবং প্রতিটি বিভাগের সেরাদের সেরা স্থান অর্জনকারীদের জন্য ছিল ট্রফি।
স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী করে তোলার লক্ষ্যে যৌথভাবে বিজ্ঞান উৎসব আয়োজন করছে দেশের শীর্ষ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও দেশের সর্বাধিক পঠিত বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। ঢাকা ও চট্টগ্রামে বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। আজকে শেষ হলো সিলেট আঞ্চলিক পর্ব। এরপর রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে অনুষ্ঠিত হবে বিজ্ঞান উৎসব। সবশেষে আঞ্চলিক পর্বের বিজয়ীদের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হবে বিজ্ঞান উৎসবের জাতীয় পর্ব।
বিজ্ঞান উৎসব নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন প্রথম আলো প্রিন্ট ও অনলাইন সংস্করণে, বিজ্ঞানচিন্তার ওয়েবসাইট, প্রিন্ট, ফেসবুক পেইজে ও গ্রুপে।