চিঠির উত্তর চাই

বিজ্ঞানচিন্তার আগস্ট সংখ্যার প্রচ্ছদ

প্রীতি ও ভালোবাসা নিও আমার। সব পাঠকে অনেক অনেক শুভেচ্ছা। আগের চিঠি প্রকাশ হয়নি। এই মাসে তৃতীয় চিঠি পাঠালাম। আমি কয়েক বছর ধরে এ ম্যাগাজিন সম্পর্কে জানি। কিন্তু গত বছর থেকে নিয়মিতভাবে আমি এটা পড়া শুরু করেছি। এ ম্যাগাজিন আমাকে অনেক নতুন নতুন তথ্য দিয়েছে। আমার মহাকাশ বিষয়টা অনেক ভালো লাগে। মহাকাশ নিয়ে বিজ্ঞানচিন্তায় অনেক বিস্তারিত জানতে পারছি। আগামীতে যেন মহাকাশ নিয়ে আরও সংখ্যা বের হয়। আর কিশোর আলোর মতো বিজ্ঞানচিন্তাও যেন চিঠির উত্তর দেওয়ার ব্যবস্থা করা হয়। এটা আমার একটা দাবী। আমি অনেককে ম্যাগাজিনটি পড়তে উৎসাহিত করেছি। পড়েছে অনেকে এবং ভালো সাড়া দিয়েছে। ম্যাগাজিনের উন্নতি কামনা করে চিঠি শেষ করছি।

মিজানুর রহমান, রৌমারী, কুড়িগ্রাম

*লেখাটি ২০২৪ সালে বিজ্ঞানচিন্তা আগস্ট সংখ্যায় প্রকাশিত