জাতীয় গণিত উৎসবে যারা অংশ নিতে চায়, যারা স্বপ্ন দেখে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার, তাঁদের প্রথম কাজ হওয়া উচিৎ মেধা যাচাই করা। সেজন্য ভালো ভালো গণিতের সমস্যা সমাধানের সমাধানের বিকল্প নেই। গণিত উৎসব ও গণিত অলিম্পিয়াডের শিক্ষার্থীদের কথা ভেবেই বিজ্ঞানচিন্তার অনলাইনে নিয়মিত প্রকাশ করা হচ্ছে গণিতের সমস্যা। তবে এখানে সমাধান দেওয়া হবে না। নিজে নিজে সমাধান করে ঝালাই করে নিন আপনার দক্ষতা।
মৌনী ছবি তুলতে পছন্দ করে। কিন্তু সে এখনকার আধুনিক ডিজিটাল ক্যামেরায় ছবি তোলে না। ছবি তোলে ফিল্মের ক্যামেরায়। ক্যামেরার ফিল্মে ৩০টা ছবি ধরে। সেটা আবার তিন টেপে বিভক্ত। প্রতি টেপে ১০টা ছবি। সেগুলো ক্যামেরায় আলাদাভাবে ঢুকিয়ে ছবি তুলতে হয়। তো এই টেপের সমস্যা হলো, বদলানোর সময় ওই টেপ একবার বের করে ফেললে আর ব্যবহার করা যায় না, শুধু প্রিন্ট করা যায়। এখন মৌনীর এ মাসের ২০ নম্বর ফিল্ম ব্যবহৃত হচ্ছে। তাহলে তার তোলা সর্বোচ্চ এবং সর্বনিম্ন ছবির সংখ্যার পার্থক্য কত হওয়া সম্ভব?