গণিতের সমস্যা

জাতীয় গণিত উৎসবে যারা অংশ নিতে চায়, যারা স্বপ্ন দেখে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার, তাঁদের প্রথম কাজ হওয়া উচিৎ মেধা যাচাই করা। সেজন্য ভালো ভালো গণিতের সমস্যা সমাধানের সমাধানের বিকল্প নেই। গণিত উৎসব ও গণিত অলিম্পিয়াডের শিক্ষার্থীদের কথা ভেবেই বিজ্ঞানচিন্তার অনলাইনে নিয়মিত প্রকাশ করা হচ্ছে গণিতের সমস্যা। তবে এখানে সমাধান দেওয়া হবে না। নিজে নিজে সমাধান করে ঝালাই করে নিন আপনার দক্ষতা।

মৌনী দুটি অনুষ্ঠানে ছবি তুলতে গিয়েছিল। প্রতি অনুষ্ঠানে ১০টি করে ছবি তুলেছে। এই ২০টি ছবির প্রতিটি আলাদা। সে ছবিগুলো প্রিন্টও করল। কিন্তু ডেলিভারি দেওয়ার সময় সে যখন গোছাতে যাবে, তখন একটু ভুল করে বসেছে। এই ২০টি ছবি দুটি খামে ১০টি-১০টি করে দেওয়ার পর অভিযোগ এসেছে যে প্রত্যেকের পাঁচটি করে ছবি ভুল এসেছে। এটা কতভাবে ঘটতে পারে?