আপনিও যুক্ত হতে পারেন বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার টিমে। কাজ করতে পারেন আমাদের সঙ্গে। বিজ্ঞান উৎসব, বিজ্ঞান বক্তৃতাসহ পাশাপাশি সারা বছর বিজ্ঞানচিন্তার বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকার সুযোগ পাবেন। বিজ্ঞানচিন্তার নানা কাজ হবে আপনার হাত ধরে। লেখার অভিজ্ঞতা থাকলে লিখতেও পারবেন বিজ্ঞানচিন্তার প্রিন্ট অথবা অনলাইনে। পাশাপাশি ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিট করার অভিজ্ঞতা থাকলেও আমাদের সঙ্গে কাজ করতে পারেন।
আগ্রহীরা এই ফর্মটি পূরণ করুন: forms.gle/EhWVa1deoEWmSUst7
শুধু ঢাকা ও এর আশপাশে বসবাসকারীরা বিভিন্ন উৎসব এবং অফিসে এসে কাজ করার সুযোগ পাবেন। তবে যাঁরা লেখালেখি, ভিডিও বা গ্রাফিক্সের কাজ করতে চান, তাঁরা যেকোনো জায়গা থেকেই যুক্ত হতে পারেন বিজ্ঞানচিন্তার সঙ্গে।
ফর্ম পূরণের শেষ তারিখ ১১ জুলাই, শুক্রবার রাত ১২টা পর্যন্ত। ফর্ম পূরণকারীদের সঙ্গে শিগগিরই যোগাযোগ করা হবে।