<p>প্রায় ৫৪ বছর পর আবারও চাঁদের উদ্দেশ্যে নভোচারী পাঠাল যুক্তরাষ্ট্র। নাসার আর্টেমিস ২ মিশনের চার নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে ওরিয়ন ক্যাপসুলে চড়ে বাংলাদেশ সময় ২ এপ্রিল, বৃহস্পতিবার ভোর ৪টা ২৪ মিনিটে যাত্রা শুরু করেন। বর্তমানে রকেটটি পৃথিবীর কক্ষপথে ঘুরছে। দশ দিনের মিশনে এটি পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের দিকে ৩ লাখ ৮৬ হাজার ২৪২ কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দেবে। বিস্তারিত দেখুন ভিডিওতে...</p>