ছবিতে দেখুন আর্টেমিস ২ মিশনের নভোচারীদের পৃথিবীতে ফেরা

চাঁদের বুকে ঐতিহাসিক ১০ দিনের সফর শেষে পৃথিবীতে ফিরেছেন চার নভোচারী। স্থানীয় সময় ১০ এপ্রিল, শুক্রবার ৫টা ৭ মিনিটে (বাংলাদেশ সময় ১১ এপ্রিল, শনিবার সকাল ৬টা ৭ মিনিটে) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করেছে নাসার ওরিয়ন ক্যাপসুল। ১৯৭২ সালের পর এই প্রথম মানুষ আবার চাঁদের এত কাছাকাছি গিয়ে নতুন এক রেকর্ডের সাক্ষী হলো। পৃথিবী থেকে ৪ লাখ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে আসা ওরিয়ন ক্যাপসুলের এই প্রত্যাবর্তন কেবল নাসার জন্য নয়, বরং পুরো মানবজাতির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। ছবিতে দেখুন এই চার নভোচারীর পৃথিবীতে ফেরার মূহূর্ত।

১ / ১৪
প্রশান্ত মহাসাগরের বুকে ওরিয়ন স্পেসক্রাফটের সফল অবতরণ। এই স্পেসক্রাফটের ভেতরেই ছিলেন কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ এবং কানাডীয় নভোচারী জেরেমি হ্যানসেন।
ছবি: নাসা
২ / ১৪
ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে অবস্থিত এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে ওরিয়নের অবতরণের খবর আসতেই মানুষের উচ্ছ্বাস।
ছবি: স্যান্ডি হাফেকার/রয়টার্স
৩ / ১৪
ক্যালিফোর্নিয়ার ডাউনিতে কলাম্বিয়া মেমোরিয়াল স্পেস সেন্টারে বসে সরাসরি সম্প্রচার দেখছেন একদল বিজ্ঞানপ্রেমী।
ছবি: মারিও তামা/গেটি ইমেজ
৪ / ১৪
টেক্সাসের হিউস্টনে অবস্থিত জনসন স্পেস সেন্টারে ওরিয়নের সফল প্রত্যাবর্তন দেখে আবেগপ্রবণ হয়ে পড়া এক দর্শক।
ছবি: রোনালদো শেমিড/এএফপি/গেটি ইমেজ
৫ / ১৪
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আর্টেমিস ২ মিশনের বায়ুমণ্ডলে প্রবেশের দৃশ্য দেখার চেষ্টা করছেন নভোচারী জেসিকা মায়ার ও তাঁর সঙ্গীরা।
ছবি: জেসিকা মায়ার/এক্স/রয়টার্স
৬ / ১৪
ক্যালিফোর্নিয়ার করোরাডো সমুদ্রসৈকতে একদল মানুষ গভীর আগ্রহে ওরিয়নের ফেরার অপেক্ষা করছেন।
ছবি: গ্রেগরি বুল/এপি
৭ / ১৪
সান ডিয়েগোর এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে হাজার হাজার মানুষের ভিড়।
ছবি: স্যান্ডি হাফেকার/রয়টার্স
৮ / ১৪
মহাকাশ জয়ের এই আনন্দ ছড়িয়ে পড়েছিল খেলার মাঠেও। সিনসিনাটির গ্রেট আমেরিকান বল পার্কে বেসবল ম্যাচ চলাকালীন ভিডিও বোর্ডে ভেসে ওঠে ওরিয়নের ফেরার দৃশ্য।
ছবি: অ্যারন ডস্টার/রয়টার্স কানেক্ট
৯ / ১৪
সান ডিয়েগোতে শিশুদের কৌতূহলী চোখে ভবিষ্যতের মহাকাশ জয়ের স্বপ্ন।
ছবি: স্যান্ডি হাফেকার/রয়টার্স
১০ / ১৪
করোরাডোর সৈকতে দাঁড়িয়ে থাকা কৌতূহলী মানুষ। সবার দৃষ্টি আকাশের দিকে।
ছবি: গ্রেগরি বুল/এপি
১১ / ১৪
প্যারাসুটের সাহায্যে ধীরগতিতে প্রশান্ত মহাসাগরে নেমে আসছে ওরিয়ন স্পেসক্রাফট।
ছবি: বিল ইঙ্গলস/এপি
১২ / ১৪
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডুবুরি এবং আর্টেমিস-২ মিশনের নভোচারীরা ভেলায় থাকা অবস্থায় হেলিকপ্টার তাদের কাছে পৌঁছায়। এখানে থেকে নভোচারীদের জাহাজে সরিয়ে নেওয়া হয়।
ছবি: নাসা
১৩ / ১৪
আর্টেমিস ২ মিশনের পাইলট ভিক্টর গ্লোভার (বাঁয়ে) এবং মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ হেলিকপ্টার সি কমব্যাট স্কোয়াড্রন ২৩-এর একটি নেভি MH-60 সিহক হেলিকপ্টারে বসে আছেন।
ছবি: নাসা/বিল ইঙ্গলস
১৪ / ১৪
হেলিকপ্টার সি কমব্যাট স্কোয়াড্রন ২৩-এর একটি নেভি MH-60 সিহক হেলিকপ্টারে বসে আছেন আর্টেমিস ২ মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান (বাঁয়ে) এবং কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী ও মিশন স্পেশালিস্ট জেরেমি হ্যানসেন।
ছবি: নাসা/বিল ইঙ্গলস