অণুজীব

অণুজীবের আকার যেটাই হোক

দেখতে তাকে পায় না খালি চোখ।

বিশ্বাসীরা আশায় নাড়ায় গোঁফ

দেখাবে। কে? এক মাইক্রোস্কোপ!

এক শ সারি দাঁতের অণুজীব

দাঁতের নিচে থাকা জোড়া জিভ!

সাত–সাতটি লেজে চুলের ঝোপ

লেজের ওপর গোলাপি রং ছোপ!

ভুরু যেন সবুজ রঙের ঢেউ

এসব কিছুই দেখেনি তো কেউ।

জানাশোনা বিজ্ঞানীরা কয়

অণুজীবের চেহারা তা–ই হয়।

কেউই যখন দেখিনি তার রূপ,

সন্দেহ না করে থাকি চুপ!