কীভাবে আমাদের মস্তিষ্কে স্বপ্ন তৈরি হয়

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘুমের সময় কমতে থাকেছবি: আইস্টক

আমরা ঘুমাই, কারণ শরীর ক্লান্ত হয়ে পড়ে। তখন ঘুমপাড়ানি মাসিপিসি আমাদের মন্ত্রণা দেয়, ঘুমিয়ে পড়ো! এই মাসি বা পিসি আর কেউ নয়, আমাদের মস্তিষ্ক। মস্তিষ্কের একটা ছন্দ আছে। তুমি যদি নিয়মিত রাত ৯টায় ঘুমাতে যাও, তবে ঘুমাতে ঘুমাতে হয়তো রাত ১০টা। বিকেলে ঘুমালেও রাতের ওই সময়ে আবারও ঘুমাতে পারবে শুয়ে পড়লে। মস্তিষ্কের এ ছন্দ প্রায় ৫০ হাজার কোষ নিয়ন্ত্রণ করে।

‘মস্তিষ্কের ঘড়ি’ নামে পরিচিত এ অঞ্চলটির নাম হাইপোথ্যালামাস। এটি মূলত দিনের আলো, খাওয়াদাওয়া এবং শরীরের তাপমাত্রা দিয়ে প্রভাবিত হয়।

আমরা যখন ছোট ছিলাম, তখন আরও বেশি ঘুমের প্রয়োজন হতো। তবে বয়স্কদেরও অন্তত পাঁচ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। পর্যাপ্ত ঘুম না হলে স্বাস্থ্য খারাপ হতে পারে।

নবজাতক শিশুদের সবচেয়ে বেশি ঘুমের প্রয়োজন হয়, প্রতিদিন প্রায় ১৭ ঘণ্টা পর্যন্ত
ছবি: আনস্প্ল্যাশ

তুমি যদি ঘুমাতে না পারো, তবে একটু অন্ধকার ও নিরিবিলি জায়গায় যাও। দুশ্চিন্তা বন্ধ করো এবং শরীরকে একটু শিথিল হতে সময় দাও। দেখবে, ঘুমপাড়ানি মাসিপিসি সযত্নে দুচোখ বুজিয়ে দিচ্ছেন। আর ঠিক ঠিক ঘুম এসে চেপে বসেছে তোমার দুচোখে।

ঘুমের সময় 

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘুমের সময় কমতে থাকে। তবে নবজাতক শিশুদের সবচেয়ে বেশি ঘুমের প্রয়োজন হয়, প্রতিদিন প্রায় ১৭ ঘণ্টা পর্যন্ত। 

আরও পড়ুন
মস্তিষ্কের ঘড়ি নামে পরিচিত এ অঞ্চলটির নাম হাইপোথ্যালামাস। এটি মূলত দিনের আলো, খাওয়াদাওয়া এবং শরীরের তাপমাত্রা দিয়ে প্রভাবিত হয়।

আমরা সত্যিই জানি না, কেন স্বপ্ন দেখি। যখন থেকে লিখে রাখার রীতি চালু হয়েছে, তখন থেকেই স্বপ্ন মানুষকে মুগ্ধ করেছে, কষ্ট দিয়েছে, করেছে ভীত। মানুষ ব্যাখ্যা করার চেষ্টা করেছে স্বপ্নকে। তবে খুব বেশি সাফল্য পায়নি। কিছু স্বপ্ন সৃজনশীল। শিল্পীরা প্রায়ই স্বপ্ন দেখে অনুপ্রাণিত হন। কিছু বিজ্ঞানীও এমন দাবি করেছেন। তবে মজার বিষয় হলো, স্বপ্নের মধ্যে আমরা মাঝেমধ্যে দুর্দান্ত সব ধারণা পাই। কিন্তু পরে আর মনে করতে পারি না। 

ঘুমের শুরুতে বা একদম শেষ পর্যায়ের হালকা ঘুমের সময় আমরা বেশি স্বপ্ন দেখি
ছবি: সংগৃহীত

স্বপ্ন

ঘুমের বেশ কয়েকটি পর্যায় আছে। প্রতিটি পর্যায়ে মস্তিষ্কের বৈদ্যুতিক ক্রিয়াকলাপ পরিবর্তিত হয়। ঘুমের শুরুতে বা একদম শেষ পর্যায়ের হালকা ঘুমের সময় আমরা বেশি স্বপ্ন দেখি। মানে জেগে ওঠার ঠিক আগমুহূর্তে। তখন আমাদের চোখ দ্রুত নড়াচড়া করে। একে বলে রেম ঘুম (র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপ)।

সূত্র: আস্ক আ সায়েন্টিস্ট অবলম্বনে

*লেখাটি ২০২৩ সালে বিজ্ঞানচিন্তায় সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত

আরও পড়ুন