রক্তের গ্রুপ কীভাবে আবিষ্কার হলো

আজকাল রক্তের গ্রুপ নির্ধারণে উন্নত প্রযুক্তি আবিষ্কার হয়েছে

আগে মানুষ রক্তের গ্রুপ সম্পর্কে জানত না। ফলে অনেক সমস্যা হতো। মাত্র শ খানেক বছর আগে রক্তের গ্রুপ আবিষ্কার হয়। কার্ল ল্যান্ডস্টাইনার ১৯০১ সালে রক্তের এই বিশেষ শ্রেণীকরণ আবিষ্কার করেন। তিনি ছিলেন জন্মসূত্রে ভিয়েনাবাসী একজন রোগ বিজ্ঞানী ও রোগপ্রতিরোধ বিজ্ঞানী (প্যাথোলজিস্ট ও ইমিওনোলজিস্ট)। তাঁর আবিষ্কারের ফলে মানুষ জানতে পারে কেন কোনো কোনো রক্ত সঞ্চালন মানুষের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায় আবার কেন অন্য ক্ষেত্রে সমস্যা হয় না। আজকাল রক্তের গ্রুপ নির্ধারণে উন্নত প্রযুক্তি আবিষ্কার হয়েছে। মাত্র কয়েক মিনিটেই কারও রক্তের গ্রুপ পরীক্ষা করে বলে দেওয়া যায়।

আরও পড়ুন