রক্তের নেগেটিভ গ্রুপ কি

লাল রক্তকণিকাছবি: ব্রিটানিকা

মানুষের রক্তের গ্রুপের বর্তমান ৩৩টি পদ্ধতির মধ্যে একটি হলো আরআইচ (রেহসাস) রক্ত-গ্রুপ পদ্ধতি। রক্তের এবিও গ্রুপ পদ্ধতির পর এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি। আরএইচ উপাদান হলো একধরনের প্রোটিন, যা রক্তকোষের বাইরের দিকে থাকে। নেগেটিভ রক্ত-গ্রুপ হলো মানুষের রক্তের গ্রুপের একটি অংশ। কারও রক্তে যদি আরএইচ অ্যান্টিজেন না থাকে, তাহলে তা আরএইচ নেগেটিভ, থাকলে আরএইচ পজেটিভ। ৯৫ শতাংশ মানুষেরই আরএইচ পজেটিভ, অবশিষ্ট আরএইচ রক্ত। রক্তের পজেটিভ ও নেগেটিভ গ্রুপের অস্তিত্ব সর্বপ্রথম রেহসাস প্রজাতির বানরে পাওয়া যায়। সেখান থেকেই এই নামটি এসেছে। এই গ্রুপের রক্তের সঙ্গে বানরের কোনো সম্পর্ক নেই। আরএইচ উপাদানের জন্য পরীক্ষায় শুধু জানা যায় কোনো ব্যক্তির রক্ত পজেটিভ না নেগেটিভ। আরএইচ উপাদান একটি জিনগত বৈশিষ্ট্য। এটি উত্তরাধিকার সূত্রে সঞ্চারিত হয়। কোনো নারীর যদি আরএইচ নেগেটিভ রক্ত থাকে আর তিনি সন্তানসম্ভবা হন, তাহলে দেখতে হবে অনাগত শিশুর রক্ত পজেটিভ, না নেগেটিভ। যদি পজেটিভ হয়, তাহলে দুই ভিন্ন প্রকৃতির রক্তের গ্রুপের জন্য সমস্যা হতে পারে। এ জন্য বিশেষ চিকিৎসার প্রয়োজন হয়। নেগেটিভ রক্তের মায়েদের সন্তান জন্মদানের কয়েক মাস আগেই ইনজেকশন নিয়ে সম্ভাব্য সমস্যার সমাধান করা যায়।

আরও পড়ুন