ব্যায়াম বা ছোটাছুটি করলে গা থেকে গন্ধ আসে কেন

শরীর যেসব স্থান ভেজা থাকে, সেখানে ব্যাকটেরিয়া থাকে বেশিছবি: ফ্লো অ্যাপ

দুর্গন্ধ তৈরি হয় ব্যাকটেরিয়ার কারণে। ব্যাকটেরিয়া শরীরের ঘাম খায়। বয়সভেদে একজন মানুষের শরীরে ৪০ ট্রিলিয়নের বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে। শৈশবের পর মানুষের শরীরে ব্যাকটেরিয়া বাড়তে থাকে। বিশেষ করে বগল ও শরীর যেসব স্থান ভেজা থাকে, সেখানে ব্যাকটেরিয়া থাকে বেশি। সাবান দিয়ে গোসল করলে এসব ব্যাকটেরিয়া দূর হয়ে যায়। তাই ব্যায়াম বা খেলাধুলার পর শরীর ধুয়ে ফেলা বা ভালোভাবে গোসল করা উচিত।

ব্যাকটেরিয়া

ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক জীবন্ত জিনিস। প্রতিটি ব্যাকটেরিয়া একক কোষ দিয়ে গঠিত। কিছু ব্যাকটেরিয়া আমাদের জন্য ক্ষতিকর, তবে অনেক ব্যাকটেরিয়াই আমাদের উপকার করে। সুস্থ থাকার জন্যও দরকার ব্যাকটেরিয়া।

সূত্র: আস্ক আ সায়েন্টিস্ট

*লেখাটি ২০২৫ সালে বিজ্ঞানচিন্তায় জানুয়ারি সংখ্যায় প্রকাশিত

আরও পড়ুন