কম্পিউটারে কি চোখ নষ্ট হয়

কম্পিউটারে অনেকক্ষণ ধরে কাজ করলে চোখ জ্বলাপোড়া করেছবি: ইন্সটা ফটো

কম্পিউটারে অনেকক্ষণ ধরে কাজ করলে চোখ জ্বলে। স্ক্রিনের সামনে বসে কাজ করতে বেশ অসুবিধা হয়। অনেকে 'কম্পিউটার ভিশন সিনড্রোম' - এ আক্রান্ত হন। দৃষ্টি আচ্ছন্ন ও ঘোলা হয়ে আসে, এক বস্তুকে দুটি দেখায় (ডাবল মিশন), চোখ শুকিয়ে যায়, লাল হয়ে ওঠে, চুলকায়।

বিশ্বের প্রায় ৭ কোটি কর্মী কম্পিউটার ভিশন সিনড্রোমের ঝুঁকিতে রয়েছেন। সংখ্যাটা কেবল বাড়ছেই। দিনে মাত্র তিন ঘন্টা কম্পিউটার ব্যবহার করলেও এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। যারা আরও বেশি সময় ধরে কম্পিউটারে কাজ করেন, তাঁদের টানা মাথাব্যথা, ঘাড় ও পিঠে ব্যথাও হয়। তাহলে কি কম্পিউটারে কাজ বন্ধ রাখতে হবে?

কম্পিউটার স্ক্রিনের লেখা পড়ার জন্য চোখের ফোকাস বারবার নড়ে যায়
ছবি: সায়েন্স ফটো লাইব্রেরি

কম্পিউটার স্ক্রিনে লেখাগুলো পিক্সেলে সজ্জিত, এর কিনারাগুলো ঝাপসা। তাই পড়ার সময় চোখে চাপ পড়ে। ছাপার অক্ষরগুলোর এ সমস্যা নেই। কম্পিউটার স্ক্রিনের লেখা পড়ার জন্য চোখের ফোকাস বারবার নড়ে যায় আর চোখ বারবার স্বস্তির জন্য স্ক্রিনের পেছনে ফোকাস প্রতিস্থাপনের চেষ্টা করে। দৃষ্টির এই নড়াচড়ার জন্য চোখের ওপর চাপ পড়ে ও অবসন্নতা নামে। আরেকটি সমস্যা হলো, চোখের পলক কম পড়ে। সাধারণত মিনিটে ১৭ বার পলক পড়ার কথা, সেখানে কম্পিউটারের পর্দায় চোখ রাখলে পড়ে ১২ থেকে ১৫ বার। এর ফলে চোখ শুকিয়ে আসে। চোখ কচকচ করে।

আরও পড়ুন
বিশ্বের প্রায় ৭ কোটি কর্মী কম্পিউটার ভিশন সিনড্রোমের ঝুঁকিতে রয়েছেন। সংখ্যাটা কেবল বাড়ছেই। দিনে মাত্র তিন ঘন্টা কম্পিউটার ব্যবহার করলেও এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।

তাছাড়া স্ক্রিনের দুরুত্ব থাকা উচিত ২০ থেকে ২৬ ইঞ্চি। এর কম হলে ঝুঁকি বাড়ে। এসব সমস্যা এড়ানোর কিছু উপায় আছে। মনিটরের কেন্দ্র চোখ বরাবর না রেখে ৪ থেকে ৮ ইঞ্চি নিচে রাখতে হবে। এতে চোখের পলক বেশি পড়বে। চোখ ভেজা থাকবে। সাদা স্ক্রিনে কালো লেখা পড়তে সুবিধা। চারপাশের আলোর চেয়ে মনিটর একটু বেশি উজ্জ্বল হতে হবে। ছাপা লেখা দেখে দেখে কম্পিউটারে লেখার সময় বারবার ঘাড় ঘোরানো কষ্টকর।

মনিটরের কেন্দ্র চোখ বরাবর না রেখে ৪ থেকে ৮ ইঞ্চি নিচে রাখতে হবে
ছবি: স্পাইন-হেলথ / ফেসবুক

সে জন্য লেখা কাগজটা মনিটরের পাশে একটি স্ট্যান্ডে রাখতে হবে। খেয়াল করে কিছুক্ষণ পরপর চোখের পলক ফেলতে হবে। তাহলে চোখের শুকনা ভাব থাকবে না। সমস্যা অনেকাংশে কমবে। ' ২০-২০-২০ ' নিয়মটি মেনে চলুন ( সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, সায়েন্স টাইমস, ৩১ মে ২০১৬)। এটি হলো, কম্পিউটারে কাজ করার সময় প্রতি ২০ মিনিট পরপর ২০ সেকেন্ডের বিশ্রাম নিন ও ২০ ফুট দূরের দৃশ্যে চোখ রাখুন।

আরও পড়ুন