কোনো বর্গক্ষেত্রের শেষ অঙ্কটি শূন্য হলে কয়টি শূন্য থাকবে
এককথায় বলা যায়, শূন্যের সংখ্যা দুই, চার, ছয়... হতে হবে। অর্থাৎ, জোড়সংখ্যক শূন্য থাকতে হবে, বিজোড়সংখ্যক হতে পারবে না। এর প্রমাণ কী? প্রমাণের জন্য আমরা প্রথমে ধরে নেব বর্গসংখ্যাটি (ক)২। যেহেতু, এর শেষ অঙ্কটি শূন্য, তাই সংখ্যাটি ১০-এর গুণিতক হবে। অর্থাৎ, সংখ্যাটির দুটি উৎপাদক হবে ৫ ও ২। কারণ, ৫ × ২ = ১০। যেহেতু, যেকোনো বর্গসংখ্যার মৌলিক উৎপাদকগুলো অবশ্যই জোড়ায় জোড়ায় হতে হবে, যেন প্রথম সেটে যে উৎপাদকগুলো থাকবে, দ্বিতীয় সেটেও ঠিক একই উৎপাদক থাকবে; তাই আমরা বলতে পারি, (ক)২ -এর উৎপাদকগুলোর মধ্যে অবশ্যই (২)২ × (৫)২ = ১০০, অথবা (২)৪ × (৫)৪ =১০০০০, ইত্যাদি থাকবে। অর্থাৎ, কোনো বর্গসংখ্যার শেষে শূন্য থাকলে তা জোড়সংখ্যক হতেই হবে।
