গভীর সমুদ্রের পানি জমে বরফ হয় না কেন

আটলান্টিক মহাসাগরের পানি ঠান্ডা হলেও জমে বরফ হয় না কেন?ছবি: ব্রিটানিকা

খুব বেশি ঠান্ডায় সমুদ্রের পানিও জমে, যেমন দক্ষিণ মেরুর অ্যান্টার্কটিকা বরফাচ্ছন্ন। কিন্তু প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর বা আটলান্টিক মহাসাগরের পানি ঠান্ডা হলেও জমে বরফ হয় না। সমুদ্রের তলদেশে পানির ওপর প্রচণ্ড চাপ পড়ে, কিন্তু এ ক্ষেত্রে চাপের চেয়ে বরং অন্য দুটি উপাদান বেশি ভূমিকা রাখে। প্রথমত সমুদ্রের পানি লবণাক্ত। এবং লবণ পানির হিমাঙ্ক কমিয়ে দেয়। অন্যদিকে মাটির ভেতরে পৃথিবীর তাপ বাড়ে। ভূপৃষ্ঠের মাত্র এক মাইল নিচে পৃথিবীর কেন্দ্র থেকে যথেষ্ট তাপ বেরোয়। ভূপৃষ্ঠের স্বাভাবিক চাপে পানি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমে যায়। কিন্তু পানির ওপর ২০ হাজার বায়ুচাপ প্রয়োগ করে ঠান্ডা করা হলে বিভিন্ন রূপের বরফ তৈরি হয়। এদের আণবিক গঠন এবং অক্সিজেন ও হাইড্রোজেনের বন্ধনে পার্থক্য থাকে। এদের একটি রূপ হলো আইস-২-এর ঘনত্ব ১২ শতাংশ এবং আইস-৩-এর ঘনত্ব ৩ শতাংশ। এগুলো বিভিন্ন গুণসম্পন্ন বরফের কয়েকটি রূপ।

আরও পড়ুন