ইনসুলিনের মতো কৃত্রিম রক্ত তৈরি সম্ভব হবে কি

জিনপ্রযুক্তি ব্যবহার করে ইনসুলিন সংশ্লেষণ যত সহজ, একই প্রক্রিয়ায় রক্ত সংশ্লেষণ করাও কি সম্ভব?ছবি: হাউ দিন/এপি ফটো

বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এ বিষয়ে খুব আশাবাদী হতে পারছেন না। অদূর ভবিষ্যতে কৃত্রিম রক্ত তৈরির সম্ভাবনা কম। তাই রক্তদান প্রক্রিয়া হয়তো আরও বেশ কিছুকাল ধরে অব্যাহত থাকবে। জিনপ্রযুক্তি ব্যবহার করে ইনসুলিন সংশ্লেষণ যত সহজ, একই প্রক্রিয়ায় রক্ত সংশ্লেষণ ততটা সহজ নয়। কারণ, ইনসুলিন একধরনের প্রোটিন, ফলে ইনসুলিনের গঠন সরল। কিন্তু রক্তে রয়েছে অনেক ধরনের কোষ (সেল), এ কারণে ল্যাবরেটরিতে রক্ত তৈরি করা জটিল ও কঠিন। অবশ্য বিভিন্ন পদ্ধতিতে রক্তের লোহিতকণিকা বা হিমোগ্লোবিন তৈরি করা যায়। হিমোগ্লোবিন হলো একধরনের প্রোটিন, যার কারণে রক্তের রং লাল। শরীরের বিভিন্ন পেশি ও কোষকলায় রক্ত সরবরাহ করা এর প্রধান কাজ। আজকাল রক্তের বিকল্প ও রক্ত প্রতিস্থাপক হিসেবে জিনপ্রযুক্তি ব্যবহার করে হিমোগ্লোবিন ব্যবহার করা হয়। জরুরি রক্ত সরবরাহের জন্য এর ব্যবহার চলে, কিন্তু এগুলো রক্তের বিকল্প হিসেবে কাজ করবে না।

রক্তের তরল অংশে (প্লাজমা) থাকে বিভিন্ন রক্তকণিকা ও প্রোটিন। এদের ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। আজকাল ল্যাবরেটরিতে জিনপ্রযুক্তিতে রক্তের বেশ কিছু উপাদান আবিষ্কার হয়েছে, যা ব্যবহার করে রক্তের মূল কাজের কিছু অংশ চালানো যায়। কিন্তু সব কাজ হয় না। বিশেষ কিছু ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায়।

আরও পড়ুন