গাছপালা বেশি আছে এমন জায়গা শীতল হয় কেন

গাছ একধরনের প্রাকৃতিক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ারকন্ডিশনার। বিশাল গাছের ছায়া তো আছেই। এই ছায়া পরিবেশকে শীতল করে। এ ছাড়া গাছ বিশেষ প্রক্রিয়ায় পরিবেশকে সুশীতল করে। এরা খাদ্য তৈরির জন্য শিকড়ের সাহায্যে মাটি থেকে প্রচুর পানি শুষে নেয়। বায়ুমণ্ডলের উষ্ণতা বেশি থাকলে পাতার অসংখ্য সূক্ষ্ম ছিদ্র দিয়ে জলীয় বাষ্পের আকারে পানি বাতাসে ছড়িয়ে পড়ে। এতে চারপাশের পরিবেশ ঠান্ডা থাকে। গাছ থেকে বাষ্পের আকারে বেরিয়ে আসা পানি হালকা বলে ওপরে উঠে মেঘ তৈরি করে। মেঘ থেকে বৃষ্টি হয়। এভাবে মাটির পানি আবার মাটিতে ফিরে আসে। আবহাওয়া শীতল হয়। একটি মাঝারি আকারের গাছের পাতা প্রায় ২০ হাজার বর্গফুট জায়গার সমপরিমাণ জায়গাজুড়ে থাকে। তাই যেখানে বেশি গাছপালা, সেখানে বেশি মেঘ ও বেশি বৃষ্টি হয়। পরিবেশ বেশি শীতল থাকে।

আরও পড়ুন