এলিমেন্টস নিয়ে বিজ্ঞান বক্তৃতা ১ আগস্ট

আগামী ১ আগস্ট, শনিবার বিকেল ৪টা ৩০ থেকে ৬টা পর্যন্ত কারওয়ান বাজারের প্রগতি ভবনে (১০ তলা, প্রথম আলো কনফারেন্স রুম) একটি বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘মহাবিশ্বের জ্যামিতি: এলিমেন্টস, নন-ইউক্লীডিয় জ্যামিতি এবং রিলেটিভিটি’ শিরোনামের এ বিজ্ঞান বক্তৃতার আয়োজক দেশের জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।

এ আয়োজনে আলোচক হিসেবে থাকবেন বিজ্ঞানবক্তা আসিফ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ও লেখক ফারসীম মান্নান মোহাম্মদী। উপস্থিত থাকবেন রম্য লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব, সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক সফিক ইসলামসহ আরও অনেকে।

তাঁরা সহজ ভাষায় তুলে ধরবেন ইউক্লিডের জীবন, এলিমেন্টস বইয়ের ইতিহাস, এর অসাধারণ সব ধারণা, মজার গল্প, বিখ্যাত উপপাদ্য এবং আজকের পৃথিবীতে এর প্রভাব। আলোচনায় থাকবে থেলিস, পিথাগোরাস থেকে শুরু করে নন-ইউক্লিডীয় জ্যামিতি, স্থান-কালের বক্রতা, এমনকি রিলেটিভিটির গল্পও।

শুধু বক্তৃতা নয়, অংশগ্রহণকারীদের জন্য থাকবে প্রশ্ন করার সুযোগ। ইউক্লিড, জ্যামিতি কিংবা গণিত নিয়ে আপনার যেকোনো প্রশ্নের উত্তর মিলবে এ আয়োজনে।

তা ছাড়া উপস্থিত দর্শকদের জন্য থাকবে কুইজ প্রতিযোগিতা এবং আকর্ষণীয় পুরস্কার।

আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।

গণিতকে নতুন চোখে দেখার, রিলেটিভিটির পেছনের গাণিতিক ভিত্তিকে বোঝার এবং পৃথিবীর অন্যতম প্রভাবশালী বইয়ের গল্প জানার এই আয়োজনে সবাইকে আমন্ত্রণ।

আরও পড়ুন

একনজরে

আলোচক:

১. আসিফ, বিজ্ঞানবক্তা এবং সম্পাদক, মহাবৃত্ত

২. ফারসীম মান্নান মোহাম্মদী, লেখক ও অধ্যাপক, তড়িৎকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

৩. আহসান হাবীব, রম্য লেখক ও কার্টুনিস্ট

৪. সফিক ইসলাম, শিক্ষক, সরকারি হরগঙ্গা কলেজ

তারিখ: ১ আগস্ট, শনিবার

স্থান: ১০ তলা, প্রথম আলো কনফারেন্স রুম, প্রগতি ভবন, ২০-২১ কারওয়ান বাজার, ঢাকা

সময়: বিকেল সাড়ে ৪টা–৬টা

আরও পড়ুন