বিজ্ঞান উৎসবের রাজশাহী আঞ্চলিক পর্ব ১৩ সেপ্টেম্বর

উৎসবে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেবেছবি: আব্দুল ইলা

বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের রাজশাহী আঞ্চলিক পর্ব আয়োজিত হবে রাজশাহীর টিচার্স ট্রেনিং কলেজে (রাজশাহী মেডিকেল কলেজের পাশে)। আগামী ১৩ সেপ্টেম্বর, শনিবার সকাল ৮ টায় শুরু হবে এই উৎসব। উৎসবে উপস্থিত থাকবেন দেশের সেরা বিজ্ঞানী, অধ্যাপক, গবেষকসহ আরও অনেকে।

উৎসবে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেবে। প্রজেক্ট প্রদর্শনীতে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা একটি ক্যাটাগরিতে অংশ নেবে। আর কুইজ প্রতিযোগিতায় থাকবে দুটি ক্যাটাগরি। নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে অংশ নেবে ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীরা, আর মাধ্যমিক ক্যাটাগরিতে অংশ নেবে ৯ম-১০ম শ্রেণি ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা। শুধু নিবন্ধনকারী শিক্ষার্থীরা এই দুই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

সারা দেশের স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞানে উৎসাহী করে তুলতে আয়োজিত হচ্ছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেট বিভাগে অনুষ্ঠিত হবে উৎসবের আঞ্চলিক পর্ব।

এখন চলছে রাজশাহী আঞ্চলিক পর্বের নিবন্ধন। রাজশাহী আঞ্চলিক বিজ্ঞান উৎসবে রেজিস্ট্রেশনের জন্য সশরীর উপস্থিত হতে হবে প্রথম আলো রাজশাহী অফিসে। অফিসের ঠিকানা: ২০৯ কুমার পাড়া, বোয়ালিয়া থানার মোড়, রাজশাহী। মোবাইল: ০১৭১৫-২০৯৮৯৯। নিবন্ধন চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (শুক্রবার ছাড়া)। কেউ অফিসে এসে নিবন্ধন করতে না চাইলে বিজ্ঞানচিন্তার আগস্ট সংখ্যায় প্রকাশিত নিবন্ধন ফর্ম পূরণ করে বিজ্ঞানচিন্তা কার্যালয়ে পাঠিয়েও নিবন্ধন করতে পারবে। উল্লেখ্য, নিবন্ধন করা যাবে বিনামূল্যে।

আরও পড়ুন

আঞ্চলিক উৎসবের বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে। জাতীয় পর্বের বিজয়ীদের জন্য থাকছে ল্যাপটপ, ট্যাব ও বইসহ আরও আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও থাকছে বিজ্ঞান ম্যাজিক, রোবট প্রদর্শনী, প্রশ্নোত্তর পর্বসহ আরও অনেক মজার আয়োজন।

সারা দেশের স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞানে উৎসাহী করে তুলতে আয়োজিত হচ্ছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব
ছবি: আব্দুল ইলা

সারা দেশের স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞানে উৎসাহী করে তুলতে আয়োজিত হচ্ছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেট বিভাগে অনুষ্ঠিত হবে উৎসবের আঞ্চলিক পর্ব। সবশেষে জাতীয় পর্বের মাধ্যমে শেষ হবে এ আয়োজন। রাজশাহীর পাশাপাশি বর্তমানে চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও খুলনা অঞ্চলের নিবন্ধন শুরু হয়েছে। এসব অঞ্চলের শিক্ষার্থীরা নিবন্ধন করতে দেখুন এই লিংখের খবর: চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালে নিবন্ধন শুরু হবে ১৪ আগস্ট

নিবন্ধন সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকলে সরাসরি কল করুন ০১৭০৮-১৬৮৭৯০ নাম্বরে ( সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, শুক্রবার ছাড়া)

ইতিমধ্যে বিজ্ঞান উৎসবের ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ আগস্ট রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট  পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় এই আঞ্চলিক পর্ব। এতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়।

বিজ্ঞান উৎসবের যেকোনো খবর জানতে চোখ রাখুন bigganchinta.com-এ, বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ও বিজ্ঞানচিন্তার ফেসবুক পেজ ও গ্রুপে, প্রথম আলোয় এবং বিজ্ঞানচিন্তার প্রিন্ট সংস্করণে। এ ছাড়াও নিবন্ধন সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকলে সরাসরি কল করুন ০১৭০৮-১৬৮৭৯০ নাম্বরে ( সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, শুক্রবার ছাড়া)

আরও পড়ুন