জার্সির রঙে কি দলের জয়ের সম্ভবনা বেড়ে যায়

বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হলে বলতে হবে, জার্সির রং খেলায় যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিজ্ঞান বলছে, জার্সির ক্ষেত্রে অন্য যেকোনো রঙের চেয়ে লাল রং বাছাই করা বেশি যুক্তিযুক্ত। রং লাল হলে সেটি জন্য যেকোনো রঙের চেয়ে ভালো ফল দেবে। বর্ণ মনোবিজ্ঞানের কিছু গবেষণা বলছে, কোনো ব্যক্তির পোশাকের রং তাঁর পারফরম্যান্সের ওপর প্রভাব রাখে, সেটা কমই হোক আর বেশিই হোক।

২০০৪ সালের কথা। রাসেল হিল ও রবার্ট বার্টন নামক দুজন মনোবিজ্ঞানী বুঝতে পারলেন, মানুষের সাফল্যের সঙ্গে রঙের সম্পর্ক রয়েছে। ব্যাপারটি আগ্রহোদ্দীপক। কিন্তু হতেনাতে পরীক্ষা করে দেখার জন্য পরিবেশ পাচ্ছিলেন না। ঘটনাক্রমে সে সময় অলিম্পিক চলছে। ইভেন্টে পরীক্ষাটি করার জন্য কর্তৃপক্ষের কাছে সুযোগ চাইলেন এবং পেয়েও গেলেন।

বিজ্ঞান বলছে, জার্সির ক্ষেত্রে অন্য যেকোনো রঙের চেয়ে লাল রং বাছাই করা বেশি যুক্তিযুক্ত
ছবি: মারিয়াস টুডর

তাঁদের পরীক্ষায় অ্যাথলেটরা লাল ও নীল রঙের পোশাক পরে খেলায় নামেন। দুই পক্ষই প্রায় সমবয়সী এবং তাঁদের দৈহিক গঠনও কাছাকাছি। ফল হিসেবে গবেষকেরা দেখেন, লাল পোশাকের খেলোয়াড়েরা সাধারণের তুলনায় ৫ শতাংশ বেশি জয়লাভ করে।

তাঁরা জানাচ্ছেন, লাল রঙের পোশাক আপনাকে ভালো মানের খেলোয়াড় বানিয়ে দেবে না। তবে খেলায় দুজন প্রতিযোগীই যখন সমমানের হবে তখন লাল রং জয়ের পাল্লাটা ভারী করতে সাহায্য করবে।

আরও পড়ুন
প্রতিযোগীরা লাল পোশাক পরলে হৃৎস্পন্দন ও টেস্টোস্টেরনের মাত্রা বাড়ে। এটি পারফরম্যান্স ভালো করতে সাহায্য করে। লাল পোশাক পরা প্রতিযোগী নিজেদের প্রভাবশালী ভাবতে শুরু করে।

ফুটবল খেলায় পেনাল্টি শটের ওপর এই পরীক্ষাটি করে দেখা হয়েছিল। গোলরক্ষকের জার্সির রং, পেনাল্টি শটদাতার পারফরম্যান্সে প্রভাব রাখে। গোলরক্ষক লাল রঙের জার্সি পরে থাকলে পেনাল্টি শটের সফলতার হার কমে যায়। কোনো খেলোয়াড় যদি লাল রঙের পোশাক পরে তাহলে তা বিপক্ষ দলের খেলোয়াড়ের ওপর অদৃশ্যভাবে প্রভাব ফেলে।

প্রতিযোগীরা লাল পোশাক পরলে হৃৎস্পন্দন ও টেস্টোস্টেরনের মাত্রা বাড়ে। এটি পারফরম্যান্স ভালো করতে সাহায্য করে। লাল পোশাক পরা প্রতিযোগী নিজেদের প্রভাবশালী ভাবতে শুরু করে।

গোলরক্ষক লাল রঙের জার্সি পরে থাকলে পেনাল্টি শটের সফলতার হার কমে যায়
ছবি: পল

লাল রং প্রতিপক্ষকে নিজের অজান্তেই ভয় দেখায়। কিন্তু লাল কেন অন্য সব রঙের চেয়ে এত প্রভাবশালী? এর উত্তর লুকিয়ে আছে মানবজাতির ইতিহাসে। সভ্য সমাজে বসবাসের আগে মানুষ বনে-জঙ্গলে বাস করত। শিকার করত ও গোত্রে গোত্রে যুদ্ধ লেগেই থাকত। প্রতিপক্ষের চোখ-মুখ লাল হলে আসন্ন বিপদ বুঝে নিত, ধরে নিত সে প্রবল রেগে আছে, তাকে ঘাঁটালে নেমে আসতে পারে বিপদ। সেসব যুদ্ধে ঝরা রক্তের লাল রং তখন থেকেই মনে গেঁথে আছে। আমাদের রক্তে সেই আদিমতা এখনো রয়ে গেছে।

আরও পড়ুন
গোলরক্ষক লাল রঙের জার্সি পরে থাকলে পেনাল্টি শটের সফলতার হার কমে যায়। কোনো খেলোয়াড় যদি লাল রঙের পোশাক পরে তাহলে তা বিপক্ষ দলের খেলোয়াড়ের ওপর অদৃশ্যভাবে প্রভাব ফেলে।

সে জন্যই ফুটবল কিংবা অন্য খেলায় লাল পোশাকের একটা পরোক্ষ প্রভাব এখনো দেখা যায়। কোনো কোনো দল তো ইচ্ছে করেই জার্সির রং লাল রাখেন। খেলোয়াড়ের মানসিকতার ওপর জার্সি কিংবা ফুটবলের রং কেমন প্রভাব রাখে, তা নিয়ে বেশ গবেষণাও হয়। মোদ্দা কথা, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে কোনো দলের জার্সিতে লাল রঙের প্রাধান্য থাকা উচিত।

সূত্র: বিবিসি ফিউচার

*লেখাটি ২০১৮ সালে বিজ্ঞানচিন্তায় জুন সংখ্যায় প্রকাশিত

আরও পড়ুন