সূর্যের সবচেয়ে কাছে গিয়ে রেকর্ড করল পার্কার সোলার প্রোব

ঘন্টায় ৬ লাখ ৯০ হাজার কিলোমিটার গতিতে ছুটেছে পার্কার সোলার প্রোবছবি: সংগৃহীত

সম্প্রতি সূর্যের সবচেয়ে কাছে পৌঁছেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পার্কার সোলার প্রোব। এর আগে, মানুষের নির্মিত কোনো যন্ত্র কোনো নক্ষত্রের এত কাছে যেতে পারেনি। বিজ্ঞানীরা এই কীর্তিকে তুলনা করছেন ১৯৬৯ সালে চাঁদে প্রথম মানুষ অবতরণের সঙ্গে। ২৭ ডিসেম্বর, শুক্রবার, বাংলাদেশ সময় ১১টায় প্রোবটি সূর্যের সবচেয়ে কাছে গিয়ে পৌঁছে।

প্রোবটি নির্দিষ্ট স্থানে গিয়ে একটা আলোক সংকেত পাঠিয়েছে। সেই সংকেত থেকেই বিজ্ঞানীরা বুঝতে পারছেন, প্রোবটি এখনো সঠিকভাবে চলছে। মহাকাশযানটিকে এমনভাবে প্রোগ্রাম করা ছিল যে, ওটা সফলভাবে সূর্যের নির্দিষ্ট দূরত্বে পৌঁছালেই সংকেত পাঠাবে। সেই সংকেতই পাঠিয়েছে গত শুক্রবার। এই সংকেতই বলে দেয়, প্রোবটি এখনো কাজ করছে।

বর্তমানে এটি সূর্যের ৬১ লাখ কিলোমিটার দূরত্বের মধ্যে আছে যা নক্ষত্রের চারপাশে বুধের কক্ষপথের চেয়েও প্রায় ১০ গুণ কাছাকাছি। প্রোবটি ঘণ্টায় ৬ লাখ ৯০ হাজার কিলোমিটার গতিতে ছুটেছে। এই গতিতে কোনো প্লেন ছুটতে পারলে এক মিনিটের কম সময়ে ঢাকা থেকে কানাডায় পৌঁছে যাওয়া যেত।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নাসার দফতরের মিশন ডিরেক্টরের সহযোগী পরিচালক নিকলা ফক্স এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি। যখন পার্কার সোলার প্রোব এই ইতিহাস রচনা করেছে তখন আমরা প্রোবের সঙ্গে যোগাযোগ করতে পারিনি ঠিকই, তবে নির্দিষ্ট দূরত্বে পৌঁছে যে এখনো প্রোবটি ঠিক আছে, তার প্রমাণ ওই আলোক সংকেত। ওটার জন্যই আমরা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলাম’। 

আরও পড়ুন
প্রোবটিকে সর্বোচ্চ ৯৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে। অবশ্য এমন তাপমাত্রা যাতে সহ্য করতে পারে, সে কথা মাথায় রেখেই প্রোবটি ডিজাইন করা হয়েছে।

তবে আগামী ১ জানুয়ারির আগে মহাকাশযানটি আর কোনো সংকেত পাঠাবে না বলে নিশ্চিত করেছে নাসা। তবে জানুয়ারির শেষের দিকে বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য পাওয়া যাবে। তখন অবশ্য প্রোবটি সূর্য থেকে আবার দূরে সরে যাবে।

সূর্যের ব্যাপারে সব তথ্য এখনো আমরা ভালোভাবে জানি না। যেমন সৌরপৃষ্ঠ থেকে সূর্যের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেশি। সাধারণত এমনটা হওয়ার কথা না। কিন্তু কেন এমন হচ্ছে তা এখনো নিশ্চিতভাবে বলা যায় না। এরকম আরও কিছু প্রশ্ন আছে সূর্য নিয়ে। সেসব প্রশ্নের উত্তর খুঁজতেই ২০১৮ সালে পার্কার সোলার প্রোব উৎক্ষেপণ করা হয়েছিল। প্রায় ৬ বছর পর প্রোবটি সূর্যের সবচেয়ে কাছে পৌঁছাল সম্প্রতি।

আরও পড়ুন

এ সময় প্রোবটিকে সর্বোচ্চ ৯৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে। অবশ্য এমন তাপমাত্রা যাতে সহ্য করতে পারে, সে কথা মাথায় রেখেই প্রোবটি ডিজাইন করা হয়েছে। হয়তো ২০২৫ সালের শুরুর দিকেই সূর্য সম্পর্কে আরও চমকপ্রদ কিছু তথ্য পাওয়া যাবে। 

সূত্র: লাইভ সায়েন্স ও বিবিসি ডট কম