দেশব্যাপী রোবট অলিম্পিয়াডের কর্মশালা শুরু

খাগড়াছড়িতে রোবট অলিম্পিয়াডের কর্মশালাছবি: ফাইল ছবি
আগামী ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর অলিম্পিয়াডের সব ক্যাটাগরির অনলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। অনলাইন বাছাই পর্ব থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব।

শুরু হলো ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতিমূলক কর্মশালা। গত ২৩ আগস্ট, বুধবার এ আয়োজনের সূচনা হয়। ধারাবাহিকভাবে দেশের ৬৪টি জেলার ৬৫টি শেখ রাসেল স্কুল অব ফিউচার ল্যাবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের এ কর্মশালা অনুষ্ঠিত হবে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

এ কর্মশালায় শিক্ষার্থীদের রোবোটিকসবিষয়ক বিভিন্ন উপকরণ দিয়ে রোবটিকস সম্পর্কে হাতেকলমে ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি ধারণা দেওয়া হচ্ছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ সম্পর্কে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপহার হিসেবে দেওয়া হচ্ছে রোবোটিকসের বই।

প্রথম দুই দিনে বান্দরবান জেলার বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, নোয়াখালী জেলার আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ জেলার মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ফেনী জেলার ফেনী সেন্ট্রাল হাই স্কুল, নেত্রকোণা জেলার মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়, কক্সবাজারের রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কিশোরগঞ্জের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল স্কুল অব ফিউচার ল্যাবে অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক এই অ্যাকটিভেশন কর্মশালা।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে রোবট অলিম্পিয়াডের কর্মশালা
ছবি: ফাইল ছবি
আরও পড়ুন
২০০৫ সাল বা তারপরে জন্মগ্রহণ করা বাংলাদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণের জন্য আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করা যাবে।

উল্লেখ্যা, গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হবে ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড। সেখানে অংশ নেবে বাংলাদেশ দল। এ দল নির্বাচনের লক্ষ্যে দেশে আয়োজিত হচ্ছে ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড। এ বছরের মূল থিম ‘দ্য অলিম্পিক’। এই অলিম্পিয়াডের জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি নিশ্চিত করতেই আয়োজিত হচ্ছে এসব অ্যাকটিভেশন কর্মশালা।

আগামী ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর অলিম্পিয়াডের সব ক্যাটাগরির অনলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। অনলাইন বাছাই পর্ব থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব।

২০০৫ সাল বা তারপরে জন্মগ্রহণ করা বাংলাদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণের জন্য আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করা যাবে।

অলিম্পিয়াডের বিস্তারিত সময়সূচি, সব ক্যাটাগরি ও রেজিস্ট্রেশনের নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত জানা যাবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিংক: bdro.org।

মোট ৫টি ক্যাটাগরিতে আয়োজিত হবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড। ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি, ফিজিক্যাল কম্পিউটিং, ড্রোন মেজ ও রোবটিকস কুইজ। এ বছরের মূল থিম ‘দ্য অলিম্পিক’-এর ওপর নির্ভর করে তৈরি করতে হবে রোবট।

অলিম্পিয়াডের বিস্তারিত সময়সূচি, সব ক্যাটাগরি ও রেজিস্ট্রেশনের নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত জানা যাবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিংক: bdro.org।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের যৌথ আয়োজনে আয়োজিত হচ্ছে ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড।

আরও পড়ুন