যে অঙ্কে লুকিয়ে আছে জাদু

বীজগণিতের নাম শুনলেই কি তোমার মাথায় নানা রকম অক্ষর আর জটিল হিসাব এসে ভিড় করে? অঙ্কে a, b, c দেখলে অনেকেরই মনে হয়, বীজগণিত বুঝি খুব কঠিন কিছু! অথচ এই বীজগণিত দিয়েই এমন মজার জাদু দেখানো যায়, যা দেখে অবাক হয়ে যাবে সবাই। জানি তুমি মুখের কথা বিশ্বাস করবে না। প্রমাণ চাও তো? চলো, একটা ম্যাজিক দেখাই।

একবার ভারতের মুম্বাইয়ের নামকরা কয়েকটি স্কুলের শিক্ষকদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রায় সব শিক্ষকই একটি সমস্যার কথা বললেন। তাঁদের অনেক শিক্ষার্থী বীজগণিতকে ভয় পায়। বিষয়টি বুঝতে পারলেও শিক্ষার্থীদের কাছে জিনিসটা মোটেও মজার মনে হয় না। তখন একজন গণিতবিদ ভাবলেন, বীজগণিত নিয়ে একটা ম্যাজিক দেখালে কেমন হয়? গণিতবিদ প্রথমে শিক্ষকদের সেই ম্যাজিক দেখালেন। শিক্ষকরা বীজগণিতের জাদু দেখে দারুণ মজা পেলেন। তাঁরাও নিজেদের শিক্ষার্থীদের সেই জাদু দেখালেন। এখন চলো, আমরাও সেই জাদুটা একটু দেখি।

এ জন্য শুরুতে আমাকে এক টুকরো কাগজ নিতে হবে। তাতে একটি শব্দ লিখে কাগজটি ভাঁজ করে ফেললাম। তারপর ধরো সেটি তোমার হাতেই দিলাম। খবরদার, আমি না বলা পর্যন্ত ওই কাগজ কিন্তু খুলবে না! কয়েকটা ধাপে আমরা ম্যাজিকটা দেখাই।

আরও পড়ুন
এবার রনির কাছ থেকে কাগজটি গেল আরেকজনের কাছে। ওর নাম সানি। ওকে বললাম, এই নতুন সংখ্যাটির অঙ্কগুলো উল্টো করে লিখলে যে সংখ্যা পাওয়া যায়, সেটি বলতে। সে বলল, ৮৯১।

প্রথম ধাপ

ধরো, প্রথমে তোমাকে বললাম, তিনটি আলাদা অঙ্ক দিয়ে তৈরি যেকোনো একটি তিন অঙ্কের সংখ্যা বলতে। ধরে নিচ্ছি, তুমি বললে ৭২৫। সংখ্যাটি আমি অন্য একটা কাগজে লিখে নিলাম।

দ্বিতীয় ধাপ

এবার তোমার হাতের ভাঁজ করা কাগজটা তোমার পাশের কোনো বন্ধু বা ছোট ভাই-বোনকে দিয়ে দাও। ধরে নিচ্ছি, তুমি তোমার বন্ধু রকিকে কাগজটা দিলে। এবার রকিকে বললাম, আগের সংখ্যাটির অঙ্কগুলো উল্টো করে লিখলে যে সংখ্যা পাওয়া যায়, সেটি বলতে। রকি আমাকে জানালো, ৫২৭। আগের সংখ্যাটির নিচে সেটিও লিখে নিলাম।

তৃতীয় ধাপ

এখন রকি কাগজটা তার পাশের বন্ধুকে দেবে। ধরো তার নাম রনি। তাকে বললাম, বোর্ডে লেখা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে। রনি গণিতে বেশ ভালো। সে হিসাব করে জানালো ১৯৮।

চতুর্থ ধাপ

এবার রনির কাছ থেকে কাগজটি গেল আরেকজনের কাছে। ওর নাম সানি। ওকে বললাম, এই নতুন সংখ্যাটির অঙ্কগুলো উল্টো করে লিখলে যে সংখ্যা পাওয়া যায়, সেটি বলতে। সে বলল, ৮৯১।

আরও পড়ুন
এখন রকি কাগজটা তার পাশের বন্ধুকে দেবে। ধরো তার নাম রনি। তাকে বললাম, বোর্ডে লেখা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে। রনি গণিতে বেশ ভালো। সে হিসাব করে জানালো ১৯৮।

পঞ্চম ধাপ

আমি বোর্ডে ১৯৮ সংখ্যাতির নিচে ৮৯১ লিখলাম। তারপর সবাইকে বললাম, সংখ্যা দুটি যোগ করতে।

এবার আসল চমকের পালা!

সামনের সারিতে দাঁড়ানো তোমার একজন বন্ধুকে বললাম, আমার টেবিলের ওপর রাখা বইটি খুলতে। ওখানে মাথায় যত প্রশ্ন আসে নামে একটি বই আছে। এই বই দিয়েই একটু আগে ওদের কয়েকটি মজার বিষয় বুঝিয়েছিলাম। ওকে বললাম বইয়ের ১০৮ নম্বর পৃষ্ঠা খুলে ৯ নম্বর লাইনের দ্বিতীয় শব্দটি পড়ে শোনাতে।

সে শব্দটি পড়ে শোনাল, ‘চাঁদ’।

এবার ভাঁজ করা কাগজটি যে বন্ধুর হাতে ছিল, তাকে সেটি খুলে ভেতরে লেখা শব্দটি পড়ে শোনাতে বললাম।

সেও বলল, ‘চাঁদ’!

কী অবাক হলে! ঘরের সবারই অবাক হওয়ার কথা। কারণ তোমার বন্ধুরা তো কেউই আগে থেকে জানত না, কে কোন সংখ্যা বলবে। তাহলে আমি কীভাবে সংখ্যাগুলো বলার আগেই কাগজে ঠিক সেই শব্দটি লিখে রেখেছিলাম?

হে হে, এটাই বীজগণিতের জাদু!

আরও পড়ুন
বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে a ও c-এর পার্থক্য হবে ১ থেকে ৯-এর মধ্যে যেকোনো একটি সংখ্যা। অর্থাৎ, পার্থক্যটি হতে পারে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ অথবা ৯।

জাদুর পেছনের গণিত

এবার চলো, এই জাদুর রহস্যটা বুঝে নেওয়া যাক। এর পেছনে আছে বীজগণিতের খুব সহজ একটি হিসাব। এটাও ধাপে ধাপে শেখাই।

ধাপ ১

ধরো, তিন অঙ্কের একটি সংখ্যার অঙ্ক তিনটি হলো a, b ও c। সংখ্যাটির প্রতিটি অঙ্কের অবস্থান বা স্থানীয় মান বিবেচনা করলে সংখ্যাটি দাঁড়াবে 100a + 10b + c। যেমন, ৭২৫ সংখ্যাটির ক্ষেত্রে a = 7, b = 2 এবং c = 5।

ধাপ ২

এবার সংখ্যাটির অঙ্কগুলো উল্টো করে সাজালে নতুন সংখ্যাটি হবে 100c + 10b + a। যেমন, ৭২৫ সংখ্যার অঙ্কগুলো উল্টো করে লিখলে পাওয়া যায় ৫২৭।

ধাপ ৩

এবার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করি। তাহলে পাবো 100a + 10b + c - 100c - 10b – a। অর্থাৎ, 99 (a - c)। কীভাবে এটা পেলাম, তা বুঝতে নিচের ছবিটা দেখ।

এখানে a ও c আলাদা দুটি অঙ্ক। তাই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে a ও c-এর পার্থক্য হবে ১ থেকে ৯-এর মধ্যে যেকোনো একটি সংখ্যা। অর্থাৎ, পার্থক্যটি হতে পারে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ অথবা ৯।

এবার এই সংখ্যাগুলোকে ৯৯ দিয়ে গুণ করলে কী পাওয়া যায় দেখো।

৯৯ × ১ = ০৯৯

৯৯ × ২ = ১৯৮

৯৯ × ৩ = ২৯৭

৯৯ × ৪ = ৩৯৬

৯৯ × ৫ = ৪৯৫

৯৯ × ৬ = ৫৯৪

৯৯ × ৭ = ৬৯৩

৯৯ × ৮ = ৭৯২

৯৯ × ৯ = ৮৯১

অর্থাৎ, বিয়োগের ফল হিসেবে এই নয়টি সংখ্যার যেকোনো একটি পাওয়া সম্ভব।

আরও পড়ুন
এবার সংখ্যাটির অঙ্কগুলো উল্টো করে সাজালে নতুন সংখ্যাটি হবে 100c + 10b + a। যেমন, ৭২৫ সংখ্যার অঙ্কগুলো উল্টো করে লিখলে পাওয়া যায় ৫২৭।

ধাপ ৪

এবার আসল মজাটা দেখো। এই নয়টি সংখ্যার প্রতিটির অঙ্ক উল্টো করে লিখে আগের সংখ্যাটির সঙ্গে যোগ করো। যেমন,

০৯৯ + ৯৯০ = ১০৮৯

১৯৮ + ৮৯১ = ১০৮৯

২৯৭ + ৭৯২ = ১০৮৯

দেখলে? প্রতিবারই যোগফল আসছে ১০৮৯! বাকি সংখ্যাগুলোর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। অর্থাৎ, শুরুতে তুমি যে তিন অঙ্কের সংখ্যাই বেছে নাও না কেন, সব ধাপ ঠিকভাবে অনুসরণ করলে শেষ পর্যন্ত যোগফল হবে ১০৮৯।

এই জাদুর আসল রহস্য এখানেই। সংখ্যাগুলো দেখতে আলাদা হলেও বীজগণিতের নিয়মে এগুলো সবাই একই ফলাফলে এসে মিলে যায়। আর সেই ফলাফল আগে থেকেই জানা থাকায় আমি জানতাম, শেষ পর্যন্ত কোন শব্দটি পড়া হবে!

দেখলে তো, বীজগণিত মোটেও শুধু a, b আর c-এর কঠিন হিসাব নয়। একটু বুদ্ধি খাটালে এই অঙ্ক দিয়েই বন্ধুদের সামনে দারুণ জাদু দেখাতে পারো!

সূত্র: হাউ টু বিকাম আ ম্যাথম্যাজিশিয়ান অবলম্বনে

আরও পড়ুন