কিউট কিছু দেখলে খেতে ইচ্ছে করে কেন
প্রতিদিন আমরা এমন অনেক কাজ করি, যেগুলো নিয়ে আলাদা করে কখনো ভাবিই না। কিন্তু একটু খেয়াল করলে দেখবেন, সেগুলো বেশ অদ্ভুত। যেমন নিজের সঙ্গে কথা বলা, গসিপ করা বা হঠাৎ হাসতে থাকা। আশ্চর্যের বিষয় হলো, এই আচরণগুলোর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। চলুন এমন কিছু কারণের বৈজ্ঞানিক ব্যাখ্যা জানা যাক।
১. কিউট কিছু দেখলে কামড়াতে ইচ্ছে করে কেন
শুনতে অদ্ভুত লাগলেও অনেকেই খুব সুন্দর বা কিউট কিছু দেখলে খেয়ে ফেলতে ইচ্ছে করে বলে জানান। এটি আসলে আবেগের অতিরিক্ত প্রতিক্রিয়া, যেখানে মস্তিষ্ক প্রবল অনুভূতিকে ভারসাম্য করতে বিপরীত একটি প্রতিক্রিয়া তৈরি করে। বিজ্ঞানের ভাষায় একে কিউট অ্যাগ্রেশন বলা হয়।
২. চুমু খাওয়া
চুমু খাওয়া শুধু ভালোবাসা প্রকাশ নয়, এটি আসলে একধরনের বায়োলজিক্যাল টেস্ট। বিজ্ঞানীরা মনে করেন, এর মাধ্যমে শরীর একে অপরের ফেরোমোন বা একধরনের রাসায়নিক সংকেত পরীক্ষা করে, যা সম্ভাব্য সঙ্গী কতটা উপযুক্ত, তা বুঝতে সাহায্য করে। পাশাপাশি এটি সম্পর্কের গভীরতাও বাড়ায়।
৩. মনোযোগ দিলে জিভ বের হয়ে যায় কেন
অনেক শিশু, এমনকি বড়রাও কঠিন কোনো কাজ করার সময় অজান্তেই জিভ বের করে ফেলে। এটি আমাদের প্রাচীন যোগাযোগপদ্ধতির সঙ্গে যুক্ত, যেখানে শরীর দিয়ে ভাব প্রকাশ করা হতো।
অনেকেই একা একা নিজের সঙ্গে কথা বলেন বা মনে মনে তর্ক করেন। বিজ্ঞানীরা বলছেন, আমাদের মস্তিষ্ক অতীত বা ভবিষ্যতের নিজেকে আলাদা ব্যক্তি হিসেবে দেখে। তাই এই কথোপকথন সম্ভব হয়।
৪. রাগের সময় দাঁত কিড়মিড় করা
বিশ্বের প্রায় সব মানুষই রাগের সময় একই ধরনের মুখভঙ্গি করে। দাঁত ঘষা, দাঁতে দাঁত চেপে ধরা বা চোয়ালের পেশি টানটান করা—এগুলো আসলে আমাদের হাজার বছরের পরিবর্তনের ফল, যা অন্যকে ভয় দেখানো বা শক্তি প্রদর্শনের অংশ।
৫. চুলকানি হলে বেশি করে চুলকাই কেন
চুলকানি হলে আমরা চুলকাই, এটা স্বাভাবিক। কিন্তু বেশি চুলকালে কেন আরাম লাগে? কারণ, এতে নতুন স্নায়ু উত্তেজিত হয়, যা মস্তিষ্কের মনোযোগ মূল চুলকানির অনুভূতি থেকে অন্যদিকে সরিয়ে নেয়।
৬. নিজের সঙ্গে কথা বলা মানেই পাগলামি নয়
অনেকেই একা একা নিজের সঙ্গে কথা বলেন বা মনে মনে তর্ক করেন। বিজ্ঞানীরা বলছেন, আমাদের মস্তিষ্ক অতীত বা ভবিষ্যতের নিজেকে আলাদা ব্যক্তি হিসেবে দেখে। তাই এই কথোপকথন সম্ভব হয়।
৭. রাগ হলে কিছু ভাঙতে ইচ্ছে করে কেন
রাগের সময় জিনিস ভাঙা বা আঘাত করার ইচ্ছা আসাটা অস্বাভাবিক নয়। এটি আমাদের প্রাচীন বেঁচে থাকার প্রবৃত্তি থেকে এসেছে, যেখানে লড়াই করাটাই ছিল স্বাভাবিক প্রতিক্রিয়া।
চুলকানি হলে আমরা চুলকাই, এটা স্বাভাবিক। কিন্তু বেশি চুলকালে কেন আরাম লাগে? কারণ, এতে নতুন স্নায়ু উত্তেজিত হয়, যা মস্তিষ্কের মনোযোগ মূল চুলকানির অনুভূতি থেকে অন্যদিকে সরিয়ে নেয়।
৮. গসিপ করা খারাপ হলেও কেন করি
গসিপ বা পরনিন্দা করা সামাজিকভাবে নেতিবাচক মনে হলেও এর পেছনেও পরিবর্তনমূলক কারণ আছে। আগে মানুষের জন্য বিশ্বস্ত দল তৈরি করা খুব গুরুত্বপূর্ণ ছিল। গসিপ সেই সামাজিক বন্ধন তৈরিতে সাহায্য করত। তা ছাড়া কিছু গবেষণায় দেখা গেছে, সামান্য মাত্রায় বিশ্বস্ত গসিপ মানসিক চাপ কমাতে এবং মস্তিষ্ক ও হৃদ্যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তবে গসিপের ফলে যদি সম্পর্ক নষ্ট হয় বা নেতিবাচকতা বাড়ে, তাহলে তা মানসিক স্বাস্থ্য, মস্তিষ্ক ও হৃদ্যন্ত্র—সবকিছুর জন্যই ক্ষতিকর।
৯. আমরা হাসি কেন
হাসি শুধু মজার প্রতিক্রিয়া নয়, এটি একটি সামাজিক আচরণ। গবেষণা বলছে, মানুষ একা থাকলে খুব কম হাসে। বরং অন্যদের সঙ্গে থাকলে বেশি হাসে। কেননা, এটি সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। আর আপনি সেই মানুষগুলোর সঙ্গেই হাসেন, যাঁরা আপনার সবচেয়ে কাছের।
১০. কাছাকাছি থাকার ইচ্ছে
মানুষ স্বাভাবিকভাবেই কাছের মানুষদের সঙ্গে শারীরিকভাবে কাছে থাকতে চায়। যেমন আলিঙ্গন করা বা একসঙ্গে ঘুমানো। এটি আসে শৈশবের অভিজ্ঞতা থেকে। যখন মা-বাবার আদর ও স্পর্শ শিশুদের নিরাপত্তা ও সান্ত্বনার অনুভূতি দিত।