৯৯ বা ৯৯৯ দিয়ে গুণ করো চোখের পলকে

অঙ্কের খাতায় যখন ৯৯, ৯৯৯ বা ৯৯৯৯ দিয়ে কোনো বড় সংখ্যাকে গুণ করতে বলা হয়, তখন নিশ্চয়ই ঘাম ছুটে যায়? কিন্তু আজ এমন একটা জাদুর কৌশল শেখাব, যা জানলে তুমি চোখের পলকে, কোনো ক্যালকুলেটর ছাড়াই এই বিশাল গুণগুলো করে ফেলতে পারবে! তোমার বন্ধুরা তোমার ম্যাজিক দেখে একদম হাঁ হয়ে যাবে। চলো, ৯ সংখ্যার জাদুকরী দুনিয়া থেকে কিছু সময়ের জন্য ঘুরে আসি!

ধরা যাক, তুমি ৮৪ ও ৯৯ গুণ করতে চাও। এই গুণের উত্তরটাকে আমরা মনে মনে দুটো অংশে ভাগ করব, বাঁ দিক আর ডান দিক।

বাঁ দিকের কাজ: মূল সংখ্যা (৮৪) থেকে শুধু ১ বিয়োগ করো। অর্থাৎ, ৮৪ - ১ = ৮৩।

ডান দিকের কাজ: এই যে ৮৩ পেলে, সেটা ৯৯ থেকে বিয়োগ করে দাও। অর্থাৎ, ৯৯ - ৮৩ = ১৬।

এবার দুটো অংশ পাশাপাশি বসিয়ে দাও! ৮৩ ও ১৬ মিলে হয়ে গেল ৮৩১৬! হ্যাঁ, এটাই তোমার উত্তর। বিশ্বাস না হলে এখুনি ক্যালকুলেটর চেপে দেখতে পারো!

এবার একটু বড় সংখ্যা নিয়ে পরীক্ষা করে দেখা যাক। ধরো, ৭৫২ ও ৯৯৯ গুণ করতে হবে।

বাঁ দিকের কাজ: ৭৫২ - ১ = ৭৫১

ডান দিকের কাজ: ৯৯৯ - ৭৫১ = ২৪৮

পাশাপাশি বসালেই উত্তর পেয়ে যাবে ৭৫১,২৪৮!

আরও পড়ুন
ধরা যাক, তুমি ৮৪ ও ৯৯ গুণ করতে চাও। এই গুণের উত্তরটাকে আমরা মনে মনে দুটো অংশে ভাগ করব, বাঁ দিক আর ডান দিক।

এবার আরও বড় একটি গুণ করে দেখি। ধরো, ৮১০২৫৬ × ৯৯৯৯৯৯।

বাঁ দিকের কাজ: ৮১০২৫৬ - ১ = ৮১০২৫৫

ডান দিকের কাজ: ৯৯৯৯৯৯ - ৮১০২৫৫ = ১৮৯৭৪৪

তাহলে সমাধান হলো ৮১০২৫৫১৮৯৭৪৪! চোখের পলকে হয়ে গেল না? শুধু বিয়োগ করেই গুণের ফলাফল পেয়ে গেলে।

তবে হ্যাঁ, এই জাদুতে একটা ছোট্ট শর্ত আছে। মূল সংখ্যা এবং ৯-এর সংখ্যা সমান হতে হবে। অর্থাৎ, দুই অঙ্কের সংখ্যা হলে ৯৯ দিয়ে গুণ, তিন অঙ্কের সংখ্যা হলে ৯৯৯ দিয়ে গুণ করতে হবে।

এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, যদি ৯-এর সংখ্যা বেশি হয়, মানে দুই অঙ্কের সংখ্যাকে যদি তিন অঙ্কের সংখ্যা (৯৯৯) দিয়ে গুণ করতে হয়, তখন কী করব? যেমন ধরো, ৫৮ ও ৯৯৯ গুণ করতে হবে। এখানে ৫৮ হলো দুই অঙ্কের সংখ্যা, আর ৯৯৯ হলো তিন অঙ্কের।

চিন্তার কিচ্ছু নেই! ৫৮-এর আগে একটা শূন্য বসিয়ে একে তিন অঙ্কের (০৫৮) বানিয়ে নাও। এবার আগের নিয়মটাই খাটাও।

বাঁ দিকের কাজ: ০৫৮ - ১ = ০৫৭

ডান দিকের কাজ: ৯৯৯ - ০৫৭ = ৯৪২

তাহলে সমাধান হলো ০৫৭৯৪২ বা ৫৭৯৪২! সংখ্যার আগে শূন্যের তো কোনো দাম নেই, তাই বাদ দিয়ে

দেওয়াই ভালো।

আরও পড়ুন
তবে হ্যাঁ, এই জাদুতে একটা ছোট্ট শর্ত আছে। মূল সংখ্যা এবং ৯-এর সংখ্যা সমান হতে হবে। অর্থাৎ, দুই অঙ্কের সংখ্যা হলে ৯৯ দিয়ে গুণ, তিন অঙ্কের সংখ্যা হলে ৯৯৯ দিয়ে গুণ করতে হবে।

তবে শূন্য বসানোর চেয়েও সহজ ও মজাদার একটা শর্টকাট আছে। চলো সেটাও শিখে নিই।

১. মূল সংখ্যা থেকে ১ বিয়োগ করো।

২. গুণে যতগুলো ৯ বেশি আছে, সেগুলো উত্তরের ঠিক মাঝখানে বসিয়ে দাও।

৩. প্রথম ধাপে পাওয়া সংখ্যাটি বাকি ৯ থেকে বিয়োগ করে একদম ডান দিকে বসাও।

একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরো, ৫৪২ × ৯৯৯৯ গুণ করতে হবে। এখানে ৫৪২ হলো তিন অঙ্কের, কিন্তু ৯ আছে চারটে! মানে একটা ৯ বেশি আছে।

  • প্রথম কাজ: ৫৪২ - ১ = ৫৪১

  • দ্বিতীয় কাজ: একটা ৯ (যেহেতু একটা ৯ বেশি)

  • তৃতীয় কাজ: বাকি তিনটে ৯ (৯৯৯) থেকে ৫৪১ বিয়োগ করো। অর্থাৎ ৯৯৯ - ৫৪১ = ৪৫৮।

তাহলে আমাদের উত্তর হলো ৫৪১৯৪৫৮!

আরও পড়ুন
একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরো, ৫৪২ × ৯৯৯৯ গুণ করতে হবে। এখানে ৫৪২ হলো তিন অঙ্কের, কিন্তু ৯ আছে চারটে! মানে একটা ৯ বেশি আছে।

চলো আরেকটা বিশাল গুণ করে ফেলি। এবার আমরা ৪৫৩ সংখ্যার সঙ্গে ৯৯৯৯৯৯৯ গুণ করব। এখানে সাতটা ৯ আছে। আর ৪৫৩ হলো তিন অঙ্কের সংখ্যা। তার মানে, চারটে ৯ বেশি আছে।

  • প্রথম কাজ: ৪৫৩ - ১ = ৪৫২

  • দ্বিতীয় কাজ: বাড়তি চারটে ৯ (৯৯৯৯)

  • তৃতীয় কাজ: ৯৯৯ - ৪৫২ = ৫৪৭

তাহলে সমাধান হলো ৪৫২৯৯৯৯৫৪৭!

কী দারুণ একটা কৌশল, তাই না? এখন থেকে ৯৯ বা ৯৯৯ দিয়ে গুণ করতে গেলে আর খাতা-কলম হাতড়াতে হবে না বা ক্যালকুলেটর খুঁজতে হবে না। তবে হ্যাঁ, সে জন্য কিন্তু তোমাকে একটু অনুশীলন করতে হবে। এখন সময় নষ্ট না করে মনে মনে এরকম পাঁচটা সংখ্যা গুণ করে দেখ তো, ঠিক মেলাতে পারছ কিনা। কয়েকদিন এমন অনুশীলন করলেই দেকবে বিষয়টা তোমার আয়ত্তে চলে এসেছে।

এবার তুমি গিয়ে বন্ধুদের সামনে বলতে পারো, ‘দে তো যেকোনো সংখ্যা, ক্যালকুলেটরের আগে আমি উত্তর বলে দিচ্ছি!’

আরও পড়ুন