আপনার পরিচিত এমন কোনো পরিবার আছে কি, যেখানে সবাই ভাই, কোনো বোন নেই। এমনকি তার বাবারও কোনো বোন নেই! উল্টোটাও হতে পারে। মানে পরিবারের সবাই শুধু মেয়ে, কোনো ছেলে নেই। এমনটা দেখলে আমরা সাধারণত ভাবি, এটা স্রেফ কাকতালীয় ব্যাপার বা কপালের লিখন। অনেকেই না বুঝে এর জন্য মাকে দায়ী করেন। কিন্তু এখানে মায়ের সামান্যতম দোষও নেই। কিন্তু কেন এমন হয়?
একটা ব্যাপার কি কখনো খেয়াল করেছেন? আমাদের আশপাশে তাকালে দেখবেন, বয়স্ক দাদুদের চেয়ে দিদিমারা বা নানিমারা যেন একটু বেশিই দিন বাঁচেন। পরিসংখ্যানও কিন্তু একই কথা বলে। সারা বিশ্বেই নারীদের গড় আয়ু পুরুষদের চেয়ে বেশি। ইউএনএফপিএ-এর মতে বাংলাদেশে নারীদের গড় আয়ু ৭৭ বছর, পুরুষের ৭৪ বছর। কিন্তু কেন?
যুদ্ধ এখন আর কেবল বন্দুকের ব্যবসা নয়, ড্যাশবোর্ডেরও ব্যবসা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদন অনুযায়ী, অপারেশন এপিক ফিউরির প্রথম ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র প্রায় ১ হাজারটি লক্ষ্যবস্তু বাছাই ও অগ্রাধিকার নির্ধারণ করতে ম্যাভেন স্মার্ট সিস্টেম ব্যবহার করেছে। একই সূত্র বলছে, পালানটিরের তৈরি এই সিস্টেম স্যাটেলাইট, নজরদারি, ড্রোন ফুটেজ ও অন্যান্য গোয়েন্দা তথ্য একত্র করে রিয়েল টাইম টার্গেটিং ও টার্গেট-প্রায়োরিটাইজেশনে সাহায্য করছে। যুদ্ধের ভাষায় একে বলা হয় দক্ষতা। আর সাধারণ ভাষায় একে বলে হত্যাকে অ্যাসেম্বলি লাইনে তোলা।
এই প্রণালির উত্তরে ইরান এবং দক্ষিণে রয়েছে ওমানের মুসান্দাম উপদ্বীপ। এর খুব কাছেই সংযুক্ত আরব আমিরাতের অবস্থান। প্রণালির উত্তর উপকূলে রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ বন্দর ‘বন্দর আব্বাস’ এবং এর আশপাশে কেশম, হরমুজ ও লারাকের মতো কয়েকটি দ্বীপ অবস্থিত। এর সবচেয়ে সরু অংশটি মাত্র ৩৩ কিলোমিটার চওড়া। অথচ এই প্রণালিতে কোনো উত্তেজনা দেখা দিলেই বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়।
ইরানের রাজধানী তেহরানের আকাশ থেকে ঝরছে কালো রঙের বিষাক্ত জলের ফোঁটা! গত ৮ মার্চের এই ভয়াবহ দৃশ্য শুধু ইরান নয়, বরং আশপাশের দেশগুলোর পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বিশাল অশনিসংকেত নিয়ে এসেছে। কিন্তু আকাশ থেকে এমন কালো বৃষ্টি ঝরার পেছনের কারণ কী? এটি মানুষের জন্য কতটা বিপদের কারণ হতে পারে?
সমুদ্রের গভীরতায় বিশাল জলের চাপ থাকে এবং প্রযুক্তিগতভাবে সেখানে অনুসন্ধান চালানো বেশ কঠিন। বিজ্ঞানের অনেক উন্নতি হলেও সমুদ্রের এমন কিছু রহস্য আছে, যেগুলোর উত্তর আজও বিজ্ঞানীদের অজানা। সেগুলো সংক্ষেপে জানার চেষ্টা করব এই লেখায়।
মানচিত্রে তাকালে দেখবেন, সৌদি আরব আমাদের পশ্চিমে। সময়ের পার্থক্য মাত্র ৩ ঘণ্টার। যেহেতু পশ্চিমে, তাই বাংলাদেশের ৩ ঘণ্টা পরে সৌদি আরবে দিন হয়। তাহলে আমরা কেন একদিন পরে ঈদ পালন করি? আমাদের তো আরও ৩ ঘণ্টা আগে ঈদ পালন করার কথা!
সমুদ্রের পানিতে এত লবণ, অথচ নদীর পানিতে লবণ নেই। কিন্তু আমরা জানি, সব নদীই গিয়ে মেশে সমুদ্রে। এর রহস্যটা কী? বিজ্ঞান কী বলে?
মানুষের যেমন জন্ম, মৃত্যু ও জীবনচক্র আছে, মহাকাশের গ্রহগুলোরও ঠিক তা-ই আছে! কিন্তু একটি গ্রহ ঠিক কত দিন বাঁচবে, তা নির্ভর করে সে কোন ধরনের নক্ষত্রের চারপাশে ঘুরছে তার ওপর। কখনো কি রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন, আমাদের এই সুন্দর পৃথিবী আর কত দিন টিকবে? কিংবা মহাবিশ্বের অন্যান্য গ্রহের আয়ুই বা কত দিন?
প্রতিবছর রোজা আসে, ঈদ আসে। সেই সঙ্গে একটা উৎকণ্ঠা থাকে যে রোজা কবে শুরু হবে, ঈদ কবে হবে ইত্যাদি। চাঁদ তো আমরা সবাই দেখি। তবে অমাবস্যার ঠিক পরপরই ক্ষীণ ক্রিসেন্টের (কাস্তের) মতো নতুন যে চাঁদ আসে, তা আমাদের সচরাচর দেখা হয় না। রোজা আর ঈদের সময় এই নতুন চাঁদ নিয়ে আমরা অনেক কৌতূহলী থাকি। এখন প্রশ্ন হলো, পৃথিবীর সব জায়গায় রোজা ও ঈদ একই দিনে হয় না কেন?