স্কুল, কোচিং ও পড়ার চাপের ফাঁকে ছুটির দিনে সবাই একটু বিনোদন চায়। সেই বিনোদন যদি হয় দারুণ কোনো অ্যানিমেশন, সায়েন্স ফিকশন কিংবা অ্যাডভেঞ্চার কাহিনী, তবে তো পুরো ছুটির দিনটা জমে যায়! ভালো মুভি কেবল আনন্দই দেয় না, চমৎকার সব বিষয়ে দারুণ শিক্ষাও দেয়। কিন্তু হাজার হাজার মুভির ভিড়ে আপনার পছন্দের মুভিটি খুঁজে পেতে যেন ছুটির দিন শেষ না হয়ে যায়, তাই আজ আমরা এমন সাতটি দারুণ মুভির তালিকা দিচ্ছি, যেগুলো ছোট-বড় সবারই বেশ ভালো লাগবে।
পরিচালক ও লেখক: জেমস গান
ধরন: অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সাই-ফাই
প্রকাশকাল: ২০২৫
ব্যাপ্তি: ২ ঘণ্টা ৯ মিনিট
আইএমডিবি রেটিং: ৭.০/১০
এক দশক পর আবারও বড় পর্দায় ফিরেছে সুপারম্যান। ভিন্ন অভিনেতা, নতুন পরিচালক এবং সম্পূর্ণ নতুন সিনেমাটিক ইউনিভার্সে সুপারম্যানের এই নতুন যাত্রা দারুণ স্পেশাল ইফেক্টস ও ভিজ্যুয়াল অভিজ্ঞতায় ভরপুর। ডিসি ইউনিভার্সের এই নতুন ধারার প্রথম সিনেমা এটি।
পরিচালক ও লেখক: হায়াও মিয়াজাকি
ধরন: অ্যানিমেশন, অ্যাডভেঞ্চার, ড্রামা
প্রকাশকাল: ২০২৩
ব্যাপ্তি: ২ ঘণ্টা ৪ মিনিট
আইএমডিবি রেটিং: ৭.৩/১০
পুরস্কার: অস্কারজয়ী (সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম, ২০২৪)
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই মুভিটি মাহিতো নামের এক কিশোরের গল্প। মায়ের মৃত্যুর পর সে নতুন এক শহরে চলে আসে। সেখানে একটি অদ্ভুত ধূসর বক তাকে তাড়া করতে শুরু করে। বকটি তাকে এক জাদুকরি টাওয়ারে নিয়ে যায়, যেখানে সবকিছুই রহস্যময়। নিজের দুঃখ জয় করে বড় হওয়ার এক অসাধারণ রূপক গল্প এটি। স্টুডিও ঘিবলির এই অস্কারজয়ী মুভিটি চোখের শান্তি দেবে।
পরিচালক: অ্যাড্রিয়ান মোলিনা
ধরন: অ্যানিমেশন, অ্যাডভেঞ্চার, কমেডি
প্রকাশকাল: ২০২৫
ব্যাপ্তি: ১ ঘণ্টা ৩৮ মিনিট
আইএমডিবি রেটিং: ৬.৬/১০
১১ বছরের শিশু এলিয়োর সব সময়ের ইচ্ছা, ভিনগ্রহের প্রাণীরা যেন তাকে মহাকাশে নিয়ে যায়। একদিন এলিয়োর পাঠানো একটি সিগন্যাল দুর্ঘটনাক্রমে পৌঁছে যায় এলিয়েনদের কাছে। তারা এলিয়োকে তুলে নিয়ে যায় মহাকাশের এক অজানা গ্রহে। সেখানে এক অদ্ভুত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এলিয়েনরা ভুল করে এলিয়োকে পৃথিবীর প্রতিনিধি মনে করে বসে। মহাকাশের বিচিত্র সব প্রাণীর সঙ্গে বন্ধুত্বের এক দারুণ অভিযান নিয়ে তৈরি এই অ্যানিমেটেড মুভিটি।
পরিচালক: জন ফাভ্রো
লেখক: জাস্টিন মার্কস
ধরন: অ্যাডভেঞ্চার, ড্রামা, ফ্যান্টাসি
প্রকাশকাল: ২০১৬
ব্যাপ্তি: ১ ঘণ্টা ৪৬ মিনিট
আইএমডিবি রেটিং: ৭.৩/১০
পুরস্কার: অস্কারজয়ী (সেরা ভিজ্যুয়াল ইফেক্টস, ২০১৭)
দ্য জঙ্গল বুক মুভিটি বন্য পরিবেশে বেড়ে ওঠা এক শিশুর গল্পের ওপর ভিত্তি করে নির্মিত। এই মুভির মূল চরিত্রের নাম মোগলি। গল্পে দেখা যায়, মোগলির দুই বন্ধু ভালুক বালু ও চিতা বাঘিরা তাকে বনের বিভিন্ন বিপদের হাত থেকে রক্ষা করছে।
পরিচালক: ম্যাট শ্যাকম্যান
ধরন: অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সাই-ফাই, সুপারহিরো
প্রকাশকাল: ২০২৫
ব্যাপ্তি: ১ ঘণ্টা ৫৫ মিনিট
আইএমডিবি রেটিং: ৬.৮/১০
১৯৬০-এর দশকের এক কাল্পনিক পৃথিবীর গল্প নিয়ে এই মুভি। মহাশূন্যে অভিযানে গিয়ে মহাজাগতিক রশ্মির কারণে চারজন নভোচারী অদ্ভুত সব সুপারপাওয়ার পেয়ে যায়। পুরোনো দিনের স্টাইল ও আধুনিক ভিজ্যুয়াল ইফেক্টের চমৎকার মেলবন্ধন এই মুভিতে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ফ্যান্টাস্টিক ফোরের এই সুপারহিরোদের নতুন যাত্রা শুরু।
পরিচালক ও লেখক: রোয়ান অ্যাটকিনসন ও উইলিয়াম ডেভিস
ধরন: মিনি সিরিজ, কমেডি, ড্রামা
প্রকাশকাল: ২০২২
ব্যাপ্তি: ৯ পর্বের সিরিজ (প্রতি পর্ব প্রায় ১২ মিনিট)
আইএমডিবি রেটিং: ৬.৭/১০
সিরিজটির গল্প ট্রেভর নামে এক দারুণ খ্যাপাটে মানুষকে নিয়ে, যে একটি বিলাসবহুল বাড়ি দেখাশোনার দায়িত্ব পায়। কিন্তু সেখানে একটি ছোট্ট মৌমাছি ঢুকে পড়ার পর সেটিকে তাড়াতে গিয়ে সে পুরো বাড়িতে এক এলাহি কাণ্ড ঘটিয়ে ফেলে! মিস্টার বিন খ্যাত কিংবদন্তি অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের চমৎকার অভিনয় এবং হাসির সব কাণ্ডকারখানায় ভরপুর এই সিরিজ।
পরিচালক ও লেখক: জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড
ধরন: অ্যানিমেশন, অ্যাডভেঞ্চার, কমেডি
প্রকাশকাল: ২০১৬
ব্যাপ্তি: ১ ঘণ্টা ৪৮ মিনিট
আইএমডিবি রেটিং: ৮.০/১০
পুরস্কার: অস্কারজয়ী (সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম, ২০১৭)
গল্পটি জুটোপিয়া নামে এক আধুনিক পশুপাখিদের শহরকে নিয়ে, যেখানে জুডি হপস নামে এক ছোট্ট খরগোশ পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করে। শহরের এক রহস্যময় নিখোঁজ মামলার কিনারা করতে সে নিক ওয়াইল্ড নামে এক চালাক শিয়ালের সঙ্গে কাজ করে। দারুণ অ্যানিমেশন ও গল্পের এই মুভিটি প্রথম থেকেই জনপ্রিয়। এর সাফল্যে ডিজনি অ্যানিমেশন জুটোপিয়ার সিকুয়েলও নিয়ে এসেছে।