কোয়ান্টাম জগৎ: এন্টেঙ্গেলড কোয়ান্টাম কণাগুলো তাৎক্ষণিকভাবে একে অপরকে প্রভাবিত করতে পারে
আমাদের সাধারণ জগতের বস্তুগুলো একেবারে স্বাধীনভাবে আচরণ করে। একটি বস্তুর অবস্থা আমরা মাপলে অন্য কোনো বস্তুর অবস্থা তার ওপর নির্ভর করে বদলে যায় না। যেমন আমার কাছে যদি দুটো কয়েন থাকে, তাহলে একটা কয়েনে হেড পড়লে তার কোনো প্রভাব অন্য কয়েনটার ওপর পড়বে না। এমনকি আমি যদি কয়েন দুটো এমনভাবে সাজাই যে একটাতে হেড আর অন্যটাতে টেইল থাকবে, তবুও একটা কয়েন মেপে হেড পেলেই যে অন্যটা বদলে যাবে, তা কিন্তু নয়। অন্যটা আসলে আগে থেকেই টেইল ছিল।
চিরায়ত জগতে, তুমি যদি এমন কোনো সর্বজ্ঞানী সত্তা হয়ে থাক, যে কোনো একটি সিস্টেমের খুঁটিনাটি সব জানে, তাহলে তুমি সেই সিস্টেমের ভেতরের প্রতিটি বস্তুর ব্যাপারেই সব জানতে পারবে। কিন্তু কোয়ান্টাম জগতে ব্যাপারটা ঠিক উল্টো। এখানে দুটি বা তার বেশি কণা এমনভাবে একে অপরের সাথে জড়িয়ে থাকতে পারে, যাকে বলা হয় এন্টেঙ্গেলমেন্ট বা কোয়ান্টাম বিজড়ন। এই অবস্থায় তাদেরকে আর আলাদা আলাদা কণা হিসেবে ভাবা যায় না, বরং তারা মিলে একটি অবিচ্ছেদ্য সমগ্রের মতো আচরণ করে।
চিরায়ত জগতে, তুমি যদি এমন কোনো সর্বজ্ঞানী সত্তা হয়ে থাক, যে কোনো একটি সিস্টেমের খুঁটিনাটি সব জানে, তাহলে তুমি সেই সিস্টেমের ভেতরের প্রতিটি বস্তুর ব্যাপারেই সব জানতে পারবে।
এন্টেঙ্গেলড হয়ে থাকা কণাগুলোর মধ্যে একটির অবস্থা মাপামাত্রই অন্য কণাটির অবস্থাও সঙ্গে সঙ্গে নির্দিষ্ট হয়ে যায়। অর্থাৎ তার সুপারপজিশন ভেঙে যাবে। একটি এন্টেঙ্গেলড সিস্টেমের ভেতরের অন্য কণাগুলোকে প্রভাবিত না করে শুধু একটা কণাকে মাপার কোনো উপায় নেই। কোয়ান্টাম জগতে তুমি সর্বজ্ঞানী হলেও এবং একটা এন্টেঙ্গেলড সিস্টেম সম্পর্কে সব জানলেও, এর ভেতরের আলাদা আলাদা কণাগুলোর নির্দিষ্ট অবস্থা সম্পর্কে কিছুই বলতে পারবে না।
একটা উদাহরণ দেওয়া যাক। ধরো, কোনো আলোক উৎস থেকে দুটো ফোটন তৈরি করা হলো। কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী, এই দুটো ফোটনের মোট স্পিনের যোগফল অবশ্যই শূন্য হতে হবে। এবার আমরা যদি এমন দুটি বৃত্তাকার পোলারাইজড ফোটন তৈরি করি, যেখানে বিদ্যুৎচুম্বকীয় ক্ষেত্রের দিক তরঙ্গ যে দিকে এগোয়, তার লম্বভাবে একটি সমতলে ঘুরতে থাকে। তখন একটি ফোটনকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে এবং অন্যটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তবেই তাদের স্পিনের যোগফল শূন্য হবে। এর মানে হলো, আমরা এক জোড়া এন্টেঙ্গেলড ফোটন তৈরি করেছি। কারণ, এদেরকে আলাদা করে চেনার কোনো উপায় নেই। আমরা শুধু এটুকু জানি যে তারা একে অপরের ঠিক উল্টো দিকে ঘুরবে।
আমরা জানি, চিরায়ত জগতে কোনো তথ্য সর্বোচ্চ আলোর গতিতে চলতে পারে। তাই কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্টের এই অদ্ভুত ঘটনাকেই আইনস্টাইন বলেছিলেন স্পুকি অ্যাকশন অ্যাট আ ডিসটেন্স।
পরিমাপ করার আগ পর্যন্ত প্রতিটি ফোটনই সুপারপজিশনে থাকবে। মানে, তখন তারা একই সাথে ডানদিকে এবং বাঁদিকে ঘুরতে থাকবে। যখনই একটা ফোটনকে মেপে দেখা হবে যে সেটা ডানদিকে বা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তখন সাথে সাথেই অন্য ফোটনটি উল্টো দিকে ঘুরতে শুরু করবে। এই ঘটনাটা ঘটবে একদম চোখের পলকে, তাৎক্ষণিকভাবে। একটি থেকে আরেকটির কাছে তথ্য যাওয়ার জন্য একটুও সময় লাগবে না। ফোটন দুটো যদি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির দুই বিপরীত প্রান্তেও পাঠিয়ে দেওয়া হয়, তবুও এই পরিবর্তন তাৎক্ষণিকভাবেই ঘটবে।
আমরা জানি, চিরায়ত জগতে কোনো তথ্য সর্বোচ্চ আলোর গতিতে চলতে পারে। তাই কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্টের এই অদ্ভুত ঘটনাকেই আইনস্টাইন বলেছিলেন ‘দূর থেকে ভুতুড়ে কাণ্ড’ বা ‘স্পুকি অ্যাকশন অ্যাট আ ডিসটেন্স’। তবে গত কয়েক দশকে বিজ্ঞানীরা ক্রমেই বড় দূরত্বে কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্টের সত্যতা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন। এমনকি মহাকাশে থাকা একটি স্যাটেলাইট থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের গ্রাউন্ড স্টেশনে এন্টেঙ্গেলড ফোটন পাঠিয়েও এই প্রমাণ মিলেছে।
যখনই একটা ফোটনকে মেপে দেখা হবে যে সেটা ডানদিকে বা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তখন সাথে সাথেই অন্য ফোটনটি উল্টো দিকে ঘুরতে শুরু করবে। এই ঘটনাটা ঘটবে একদম চোখের পলকে।
এবার আমাদের সেই কয়েন টসের পরীক্ষাটা পরমাণুর জগতে করে দেখি। আমি যদি দুটো কয়েনকে এমনভাবে টস করি যেন একটা কয়েনে যা উঠবে, অন্যটায় সব সময় তার উল্টোটা ওঠে, তাহলে কয়েন দুটো এন্টেঙ্গেলড হয়ে যাবে। প্রতিটি কয়েন একই সাথে হেড এবং টেইল—এই দুই অবস্থার সুপারপজিশনে থাকবে। প্রতিযোগিতায় কে আগে খেলা শুরু করবে, তা ঠিক করার জন্য অবশ্য এই ব্যবস্থা খুব একটা সুবিধার নয়!
এবার আমি দুই হাতের তালুর মাঝে একটা কয়েন চেপে ধরে এর অবস্থা মাপলাম। তাহলে আমি জোর করে একে হেড বা টেইলে পরিণত হতে বাধ্য হবে। ধরো, আমরা মেপে দেখলাম সেটা হেড হয়েছে। তাহলে বাতাসে উড়তে থাকা অন্য কয়েনটিকে আমি না মাপলেও, সেটি তাৎক্ষণিকভাবে উল্টে গিয়ে টেইল হয়ে যেতে বাধ্য হবে। কয়েন দুটোর অবস্থা সব সময় একে অপরের সাথে নিখুঁতভাবে যুক্ত থাকবে।
