এভারেস্ট বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত নয়!

পৃথিবীতে কত আশ্চর্য বিষয়ই না ছড়িয়ে আছে! নিচে দেওয়া এই ১০টি আশ্চর্য তথ্য না জানলে হয়তো কোনো ক্ষতি নেই, তবে আপনি যদি কিঞ্চিৎ বিজ্ঞানমনস্ক হয়ে থাকেন, তবে এগুলো জেনে নিশ্চয়ই পুলকিত হবেন। আর মজার তথ্য জানার নিখাদ আনন্দের সঙ্গে অন্য কোনো কিছুর কি তুলনা চলে? চলুন, আজ জেনে নেওয়া যাক বিজ্ঞানের এমনই মজার ও আশ্চর্য ১০টি বিষয়।

মাউন্ট এভারেস্টছবি: মিডজার্নির সাহায্যে তৈরি

সূর্যেরও শব্দ আছে

সূর্য শব্দ তৈরি করে, কিন্তু আমরা তা শুনতে পাই না। মূলত সূর্য তার অভ্যন্তরে চাপ তরঙ্গের মাধ্যমে প্রচণ্ড শব্দ সৃষ্টি করে। তবে এই তরঙ্গের দৈর্ঘ্য শত শত মাইল লম্বা হওয়ায় তা মানুষের শ্রবণসীমার বাইরে থাকে।

আরও পড়ুন

এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত নয়!

মাউন্ট এভারেস্ট
ছবি: উইকিপিডিয়া

শুনতে অবাক লাগলেও সত্যি, মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত নয়! যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের সুপ্ত আগ্নেয়গিরি মাউনা কিয়া উচ্চতার দিক থেকে এভারেস্টের চেয়েও বড়। মাউনা কিয়ার মোট উচ্চতা প্রায় ১০.২ কিলোমিটার, এর প্রায় ৪.২ কিলোমিটারই প্রশান্ত মহাসাগরের পানির নিচে ডুবে আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে হিসাব করলে এভারেস্টের উচ্চতা বেশি হলেও, পর্বতটির গোড়া থেকে চূড়া পর্যন্ত মাপলে মাউনা কিয়াই বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত।

আরও পড়ুন

মানচিত্রের বিভ্রাট

ছবি: ফ্রিপিক

আমরা সচরাচর পৃথিবীর যে মানচিত্র দেখি, তার বেশিরভাগই আকারে সঠিক নয়। এখনো অনেক মানচিত্রে ১৫৬৯ সালে তৈরি মার্কেটর প্রজেকশন ব্যবহার করা হয়। এই মানচিত্রের বিভ্রাটে আলাস্কাকে ব্রাজিলের সমান দেখায়। প্রকৃতপক্ষে আলাস্কা ব্রাজিলের চেয়ে অনেক ছোট। আবার গ্রিনল্যান্ডকে তার প্রকৃত আকারের চেয়ে প্রায় ১৪ গুণ বড় দেখায়!

আরও পড়ুন

ধূমকেতুর দুর্গন্ধ

ধূমকেতুর গন্ধ অনেকটা পচা ডিমের মতো। এতে পচা ডিমের পাশাপাশি প্রস্রাব, পোড়া দিয়াশলাই ও তেতো বাদামের মতো উৎকট গন্ধ পাওয়া যায়। ধূমকেতুতে হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, সালফার ডাই-অক্সাইড ও হাইড্রোজেন সায়ানাইডের উপস্থিতির কারণেই এমন অদ্ভুত গন্ধ তৈরি হয়।

আরও পড়ুন

মেরুর দিকবদল

গত ৭ কোটি ১০ লাখ বছরে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর ১৭১ বার চৌম্বকীয় দিক পরিবর্তন ঘটেছে। অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরুতে এবং দক্ষিণ মেরু উত্তর মেরুতে পরিণত হয়েছে। বর্তমানে পৃথিবীর উত্তর মেরু প্রতিবছর প্রায় ৫৫ কিলোমিটার গতিতে সরে যাচ্ছে।

আরও পড়ুন

হাসতে হাসতে মৃত্যু

শুনতে অদ্ভুত লাগলেও হাসতে হাসতেও মানুষের মৃত্যু হতে পারে! মাত্রাতিরিক্ত হাসির কারণে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কিংবা শ্বাসরোধ হয়ে পৃথিবীতে বেশ কিছু মানুষের মৃত্যুর অদ্ভুত রেকর্ড রয়েছে।

আরও পড়ুন

পিঁপড়ার ফুসফুস নেই

পিঁপড়ার শ্বাস নেওয়ার জন্য কোনো ফুসফুস নেই
ছবি: সংগৃহীত

পিঁপড়ার শ্বাস নেওয়ার জন্য কোনো ফুসফুস নেই। তারা শরীরের বাইরের দিকে থাকা স্পাইরাকল নামে অসংখ্য ছোট ছোট ছিদ্রের মাধ্যমে শ্বাসকার্য চালায়।

আরও পড়ুন

শামুকের হাজারো দাঁত

শামুক নরম প্রাণী হলেও এদের দাঁত আছে। আরও নির্দিষ্ট করে বললে, এদের মুখের ভেতর র‍্যাণ্ডুলা নামে এক বিশেষ অঙ্গ রয়েছে, যাতে ১ হাজার থেকে শুরু করে ১২ হাজার পর্যন্ত আণুবীক্ষণিক দাঁত থাকতে পারে!

আরও পড়ুন

লাল জার্সির জাদু

ছবি: স্পোর্টস ইলাস্ট্রেটেড

লাল জার্সি পরা ফুটবল দল তুলনামূলকভাবে ভালো খেলে। পরিসংখ্যান নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, গত ৫৫ বছরে ঘরের মাঠে লাল জার্সি পরা দলগুলো অন্যান্য রঙের জার্সি পরা দলের তুলনায় বেশি ভালো ফলাফল করেছে!

আরও পড়ুন
১০

পাখির প্রাণ বাঁচাবে কালো রং

ছবি: অরিক লসন / গেটি ইমেজ

যুক্তরাজ্যে প্রতিবছর শুধু উইন্ড টারবাইনের ব্লেডের আঘাতেই প্রায় ১০ হাজার থেকে ১ লাখ পাখির মৃত্যু হয়। তবে মজার বিষয় হলো, বিজ্ঞানীরা দেখেছেন উইন্ড টারবাইনের তিনটি ব্লেডের মধ্যে একটি ব্লেড কালো রং করে দিলে পাখিদের মৃত্যুর হার প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

লেখক: সাংবাদিক

সূত্র: সায়েন্স ফোকাস

আরও পড়ুন