ফেব্রুয়ারি মাসের সর্বাধিক পঠিত লেখাগুলো দেখে নিন

প্রকৃতির সেরা সেরা ১০টি ছবি 

প্রকৃতি সব সময় আমাদের চমকে দেয়। কখনো ভালোবাসার উষ্ণতায়, কখনো বেঁচে থাকার নির্মম সংগ্রামে। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আয়োজিত ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার’ প্রতিযোগিতায় প্রতিবারের মতো এবারও উঠে এসেছে বিশ্বের নানা প্রান্তের অবিশ্বাস্য সব দৃশ্য। ১১৩টি দেশ থেকে জমা পড়া প্রায় ৬০ হাজার ছবির মধ্য থেকে বিচারকেরা বেছে নিয়েছেন সেরা কিছু ছবি।

দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব

বিজ্ঞানীদের মতে, মানুষের মধ্যে স্বপ্নেও যোগাযোগের সম্ভাবনা রয়েছে
ছবি: গেটি ইমেজ

বৈজ্ঞানিক কল্পকাহিনি বা মুভির বড় পর্দায় আমরা এমন অনেক দৃশ্য দেখেছি যেখানে দুজন মানুষের যোগাযোগ হচ্ছে কেবল স্বপ্নে। কিন্তু বাস্তবে কি তা সত্যিই সম্ভব? এমন প্রশ্ন আপনার মনে জাগতেই পারে। মজার ব্যাপার হলো, বিজ্ঞানীরা আপনার এই ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না।

বিশ্বের সবচেয়ে পুষ্টিকর কয়েকটি খাবার

বিশ্বের বিভিন্ন দেশের গবেষকেরা এক হাজারেরও বেশি কাঁচা খাবার বিশ্লেষণ করে একটি তালিকা তৈরি করেছেন। কোন খাবার কতটা ভালোভাবে আমাদের দৈনিক প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফ্যাট ও অন্যান্য পুষ্টি উপাদান জোগাতে পারে, তার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে একধরনের পুষ্টিগুণ স্কোর। স্কোর যত বেশি, খাবার তত বেশি আদর্শ ও উপকারী। 

মুরগি আকৃতির ডাইনোসর আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা 

ফসকেইয়া পেলেনডোনাম ডাইনোসরের কাল্পনিক ছবি
ছবি: মার্টিনা চার্নেল

জুরাসিক পার্ক মুভির সেই বিশাল টি-রেক্স বা গগনচুম্বী ব্রাকিওসরাসের কথা মনে আছে? মাটি কাঁপিয়ে চলা সেই বিশাল সব প্রাণীর ভিড়ে কি কখনো মুরগির সমান ডাইনোসরের কথা ভেবেছেন? বিশ্বাস করতে কষ্ট হলেও সত্যি, স্পেনের বিজ্ঞানীরা সম্প্রতি এমনই এক খুদে ডাইনোসরের খোঁজ পেয়েছেন। এটাই বিজ্ঞানীদের এতদিনের জানা অনেক সমীকরণই উল্টে-পাল্টে দিচ্ছে।

মানুষের মাথাব্যথা ও মাইগ্রেন হয় কেন

মাথাব্যথা আমাদের সবারই একটা কমন অসুখ। এমন কেউ নেই, যে জীবনে কখনো মাথাব্যথায় ভোগেনি। প্রায় সব বয়সের মানুষই কোনো না কোনো সময় মাথাব্যথায় ভোগে। কিন্তু কেন এই সমস্যা হয়?

দৈনন্দিন খাদ্য তালিকায় যে ৫ খাবার থাকা উচিত

কাঠবাদাম ডায়াবেটিস ও হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে
ছবি: গেটি ইমেজ

বাজারে আপনার সুস্বাস্থ্যের জন্য হাজারো খাবার রয়েছে। কিন্তু এর ভিড়ে সেরা পুষ্টিগুণসমৃদ্ধ খাবারটি বেছে নেওয়া বেশ কঠিন। সম্প্রতি গবেষকেরা এক হাজারের বেশি খাবার বিশ্লেষণ করে আমাদের শরীরের জন্য সেরা কিছু খাবারের তালিকা তৈরি করেছেন। আমরা প্রতিদিন মাছ-মাংস ও শর্করা নিয়ে যতটা ভাবি, ছোটখাটো কিছু উপাদানের কথা ততটাই ভুলে যাই।

পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুদের ঠেকানোর উপায় নেই, বলছে নাসা 

হঠাৎ করে কোন গ্রহাণু যদি পৃথিবীর দিকে ধেয়ে আসে, তবে সেটাকে কি থামানো সম্ভব?
ছবি: পোটাপভপ্যালাডিন / শাটারস্টক ডটকম

গ্রহাণুর কথা শুনলেই আমাদের মনে পড়ে ডাইনোসরদের বিলুপ্তির দৃশ্য। আজ থেকে প্রায় সাড়ে ৬ কোটি বছর আগে বিশাল এক গ্রহাণুর আঘাতেই পৃথিবী থেকে ডাইনোসরেরা হারিয়ে গিয়েছিল। তবে বিজ্ঞানীরা বলছেন, অতটা ভয় পাওয়ার কিছু নেই। ওই মাপের বিশাল গ্রহাণু সচরাচর পৃথিবীকে আঘাত করে না। তাহলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কেন চিন্তিত?

গণিতের নিয়ম ভেঙে আবিষ্কৃত হলো ইনফিনিটির দুটি নতুন রূপ

অসীম বা ইনফিনিটির কি শেষ আছে? নাকি অসীমের ভেতরেও লুকিয়ে আছে আরও বড় অসীম? প্রশ্নটা শুনে ছোটদের ধাঁধা মনে হতে পারে। কিন্তু গণিতবিদদের কাছে এটি নিছক ধাঁধা নয়, অত্যন্ত সিরিয়াস গবেষণার বিষয়।

স্বাক্ষর থেকে জেনে নিন মানুষ হিসেবে আপনি কেমন

স্বাক্ষর হলো আপনার বাইরের রূপের একটি প্রতিচ্ছবি
ছবি: আনস্প্ল্যাশ

সিগনেচার বা স্বাক্ষর কি শুধু আপনার পরিচয় নির্ধারণের মাধ্যম বা কেবল একটি নাম লেখার উপায়? গ্রাফোলজিস্ট বা হাতের লেখার বিশেষজ্ঞদের মতে, একটি স্বাক্ষর থেকে আপনার পাবলিক ইমেজ বা অন্যদের সামনে আপনি নিজেকে কীভাবে উপস্থাপন করতে চান, সে সম্পর্কে বেশ ভালো ধারণা পাওয়া যায়।

১০

অবিশ্বাস্য গতিতে ঘুরছে আমাদের গ্যালাক্সির ব্ল্যাকহোল

ব্ল্যাকহোল মানেই এক সর্বগ্রাসী অন্ধকার
ছবি: মিডজার্নির সাহায্যে তৈরি

ব্ল্যাকহোলের চারপাশের উত্তপ্ত গ্যাস ও ধুলিকণার যে বলয় থাকে, তাকে বলে অ্যাক্রিশন ডিস্ক। এই ডিস্ক থেকে আসা আলো দেখেই বিজ্ঞানীরা এর অস্তিত্ব টের পান। ইভেন্ট হরাইজন টেলিস্কোপ কোলাবোরেশন কয়েক বছর আগে আমাদের এই ব্ল্যাকহোলের ছায়ার প্রথম ছবি তুলেছিল। সেই ঝাপসা, কমলা রঙের আগুনের আংটির মতো ছবিটি নিশ্চয়ই আপনাদের মনে আছে?