প্রায় ২ কোটি ৬০ লাখ বছর আগের কথা। সাহারা মরুভূমির পূর্ব প্রান্তের জনমানবহীন ও প্রচণ্ড শুষ্ক লিবিয়ার মরুভূমির বালুকারাশির ওপর কোনো একটা ঘটনা ঘটেছিল। কিন্তু ঠিক কী ঘটেছিল, তা আমরা জানি না। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, ঘটনাটা ছিল প্রচণ্ড উত্তপ্ত। তাতে সিলিকার কণাগুলো অন্তত এক হাজার ডিগ্রি তাপমাত্রায় গলে গিয়ে একে অপরের সঙ্গে মিশে গিয়েছিল।
সিলিকন ডাই-অক্সাইডের এই যৌগটির কিছু রাসায়নিক বৈশিষ্ট্য বেশ অদ্ভুত। পানির (H2O) মতো এ যৌগও কঠিন অবস্থায় স্ফটিক বা ক্রিস্টাল তৈরি করে এবং তাপ দিলে তরলে পরিণত হয়। কিন্তু সিলিকন ডাই-অক্সাইডের গলনাঙ্ক পানির চেয়ে অনেক বেশি। জমাট পানি বা বরফ গলে যায় মাত্র ৩২ ডিগ্রি ফারেনহাইটে (বা ০ ডিগ্রি সেলসিয়াস)। সেখানে সিলিকার জন্য প্রয়োজন ৫০০ ডিগ্রিরও বেশি তাপমাত্রা।
সিলিকন ডাই-অক্সাইডের আসল রহস্যময়তা দেখা দেয় একে ঠান্ডা করলে। তাপমাত্রা কমে গেলে তরল পানি খুব সহজেই পুনরায় বরফের স্ফটিক তৈরি করতে পারে। কিন্তু সিলিকন ডাই-অক্সাইড কেন যেন আর আগের মতো সুশৃঙ্খল স্ফটিকের কাঠামোতে ফিরে যেতে পারে না। তার বদলে তা এমন এক নতুন পদার্থে রূপ নেয়, যা থাকে কঠিন এবং তরলের এক অদ্ভুত মাঝামাঝি অবস্থায়।
সভ্যতার ঊষালগ্ন থেকেই মানুষ এই পদার্থটির প্রেমে মজে আছে। মরুভূমির সেই উত্তপ্ত বালুকণাগুলো তাদের গলনাঙ্কের নিচে ঠান্ডা হয়ে আসার পর লিবিয়ার মরুভূমির এক বিশাল এলাকা ঢাকা পড়ে গেল এক আস্তরণে। সেটাই আজ আমাদের পরিচিত ‘কাচ’।
তাপমাত্রা কমে গেলে তরল পানি খুব সহজেই পুনরায় বরফের স্ফটিক তৈরি করতে পারে। কিন্তু সিলিকন ডাই-অক্সাইড কেন যেন আর আগের মতো সুশৃঙ্খল স্ফটিকের কাঠামোতে ফিরে যেতে পারে না।
প্রায় দশ হাজার বছর আগে—কয়েক সহস্রাব্দ এদিক-সেদিক হতে পারে—মরুভূমির বুক চিরে যাওয়ার সময় কেউ একজন কাচের বড় একটি টুকরো খুঁজে পেয়েছিল। সেই টুকরোটি সম্পর্কে এর বেশি আর কিছুই আমাদের জানা নেই। তবে সেটা যারাই দেখেছিল, তারাই এর রূপে ভীষণভাবে মুগ্ধ হয়েছিল। কারণ, সেটা প্রাচীন সভ্যতার বাজার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতবদল হতে হতে অবশেষে এক রাজকীয় ব্রোচ বা অলঙ্কারের মধ্যমণি হিসেবে ঠাঁই পায়। আর সেটা খোদাই করা হয়েছিল গুবরে পোকা বা স্কারাব বিটলের আদলে। দীর্ঘ চার হাজার বছর ধরে সেটা অক্ষত অবস্থায় পড়ে ছিল। অবশেষে ১৯২২ সালে এক মিশরীয় সম্রাটের সমাধি খনন করতে গিয়ে এই অলঙ্কারটি খুঁজে পান প্রত্নতাত্ত্বিকরা। সব বাধা পেরিয়ে লিবিয়ার মরুভূমির সেই সিলিকন ডাই-অক্সাইডের ছোট্ট খণ্ডটি শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছিল ফারাও তুতানখামেনের সমাধি কক্ষে।
এই কাচ প্রথমবারের মতো নিছক অলঙ্কার থেকে উন্নত প্রযুক্তিতে রূপান্তরিত হতে শুরু করে রোমান সাম্রাজ্যের স্বর্ণযুগে। সে কালে কাচশিল্পীরা তুতানখামেনের স্কারাবের মতো প্রাকৃতিক কাচের চেয়েও মজবুত ও স্বচ্ছ কাচ তৈরির এক পদ্ধতি উদ্ভাবন করেন। আবার এই যুগেই প্রথম তৈরি করা হয়েছিল কাচের জানালা। সেটাই আজকের দিনের বিশ্বজুড়ে বিভিন্ন শহরে আকাশচুম্বী ঝলমলে কাচের অট্টালিকা তৈরির ভিত গড়ে দিয়েছিল। মানুষ আধা-স্বচ্ছ কাচের পাত্রে মদ পান করতে শুরু করার পর এবং কাচের বোতলে তা সংরক্ষণ করতে শেখার পর থেকেই পানীয়ের নান্দনিক সৌন্দর্যেও পরিবর্তন এলো। তবে এক দিক থেকে দেখতে গেলে, কাচের ইতিহাসের সেই শুরুর দিকটা অনেকটা অনুমান করা যায়। সেটা হলো, কারিগররা সিলিকা গলিয়ে পানপাত্র বা জানালার শার্সি তৈরি করতে শিখেছিল—ঠিক যেমনটি আমরা কাচের ব্যবহার বলতে আজও বুঝে থাকি। কিন্তু পরের সহস্রাব্দে এবং আরেকটি বিশাল সাম্রাজ্যের পতনের আগ পর্যন্ত কাচ আজকের মতো মানব সংস্কৃতির বহুমুখী এবং অন্যতম বৈপ্লবিক উপাদানে পরিণত হতে পারেনি।
এক রাজকীয় ব্রোচ বা অলঙ্কারের মধ্যমণি হিসেবে ঠাঁই পায়। আর সেটা খোদাই করা হয়েছিল গুবরে পোকা বা স্কারাব বিটলের আদলে। দীর্ঘ চার হাজার বছর ধরে সেটা অক্ষত অবস্থায় পড়ে ছিল।
১২০৪ সালে কনস্টান্টিনোপলের পতন ঘটে। সেটা ছিল ঐতিহাসিকভাবে এমন এক ভূমিকম্প, যার অভিঘাত পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিল ঢেউয়ের মতো। রাজবংশের পতন ঘটে, সেনাবাহিনীর উত্থান-পতন ঘটে, বিশ্বের মানচিত্র আঁকা হয় নতুন করে। কিন্তু কনস্টান্টিনোপলের পতন এমন এক আপাত তুচ্ছ ঘটনার জন্ম দিয়েছিল, যা তৎকালীন ধর্মীয় ও ভূ-রাজনৈতিক পরিবর্তনের ডামাডোলে হারিয়ে গিয়েছিল। সমসাময়িক অধিকাংশ ঐতিহাসিকই একে তেমন গুরুত্ব দেননি। সে সময় তুরস্কের কাচশিল্পীদের ছোট্ট একটা গোষ্ঠী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পশ্চিম দিকে যাত্রা করে বসতি স্থাপন করে ইতালির ভেনিসে। আদ্রিয়াতিক সাগর তীরের জলাভূমির ওপর গড়ে ওঠা সমৃদ্ধ এই নতুন শহরে তারা নিজেদের ব্যবসা শুরু করে।
কনস্টান্টিনোপলের পতনের ফলে শুরু হওয়া হাজারো দেশান্তরের মধ্যে এটিও ছিল একটি। কিন্তু কয়েক শতাব্দী পর পেছন ফিরে তাকালে দেখা যায়, সেটা ছিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক ঘটনা। সে সময় তর্কাতীতভাবে ভেনিস ছিল বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এক সময় ভেনিসের খাল আর আঁকাবাঁকা গলিতে থিতু হয় ওই কাচশিল্পীরা। তখন তাদের কাচ তৈরির অনন্য দক্ষতা দ্রুতই এক নতুন বিলাসবহুল পণ্যের জোগান দিতে শুরু করল। সেই পণ্য শহরের বণিকরা ছড়িয়ে দিতে শুরু করে সারাবিশ্বে। তবে লাভজনক হলেও কাচ তৈরির কাজটা ছিল বেশ ঝুঁকিপূর্ণ। সিলিকন ডাই-অক্সাইড গলাতে প্রয়োজন প্রায় ১০০০ ডিগ্রি তাপমাত্রার চুল্লির। আর তৎকালীন ভেনিস শহরটি ছিল মূলত প্রায় সিংহভাগই কাঠের তৈরি (পাথরের ক্ল্যাসিক ভেনিসীয় প্রাসাদগুলো তৈরি হতে তখনও কয়েক শতাব্দী বাকি)। এই কাচশিল্পীরা ভেনিসে যেমন সম্পদের নতুন উৎস নিয়ে এসেছিল, তেমনি সঙ্গে নিয়ে এসেছিল পাড়া-মহল্লা পুড়িয়ে ছারখার করে দেওয়ার মতো এক অনাকাঙ্ক্ষিত বিপদও।
এক সময় ভেনিসের খাল আর আঁকাবাঁকা গলিতে থিতু হয় ওই কাচশিল্পীরা। তখন তাদের কাচ তৈরির অনন্য দক্ষতা দ্রুতই এক নতুন বিলাসবহুল পণ্যের জোগান দিতে শুরু করল।
১২৯১ সালে কাচশিল্পীদের দক্ষতা ধরে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের আবারও নির্বাসনে পাঠায় ভেনিসের নগর সরকার। তবে এবার যাত্রাটা ছিল খুব সংক্ষিপ্ত—ভেনিসীয় উপহ্রদ বা লেগুন থেকে মাত্র এক মাইল দূরে মুরানো দ্বীপে। নিজেদের অজান্তেই ভেনিসের শাসকরা সেখানে একটি উদ্ভাবনী কেন্দ্র বা ইনোভেশন হাব তৈরি করেছিলেন। একটি ছোট পাড়া বা মহল্লার সমান ছোট একটা দ্বীপে সব কাচশিল্পীকে একত্রিত করার ফলে সেখানে আসে সৃজনশীলতার এক নতুন জোয়ার। ফলে এমন এক পরিবেশ তৈরি হয়, যাকে অর্থনীতিবিদরা বলেন ইনফরমেশন স্পিলওভার বা তথ্যের স্বতঃস্ফূর্ত প্রবাহ।
মুরানোর ঘনবসতিপূর্ণ পরিবেশের কারণে নতুন নতুন ধারণা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ত। সেখানকার কাচশিল্পীরা যেমন একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন, তেমনি তাদের পারিবারিক সম্পর্কগুলো ছিল অত্যন্ত নিবিড়। ব্যক্তিগতভাবে কেউ কেউ হয়তো অন্যদের চেয়ে বেশি দক্ষ ছিলেন, কিন্তু সামগ্রিকভাবে মুরানোর এই অভাবনীয় সাফল্য ছিল একটি সামষ্টিক অর্জন। আর সেটা প্রতিদ্বন্দ্বিতার চেয়েও একে অপরের সাথে জ্ঞান বিনিময়ের মাধ্যমেই বিকশিত হয়েছিল।
পরের শতাব্দীর শুরুর দিকে মুরানো ‘কাচের দ্বীপ’ হিসেবে পরিচিতি লাভ করে। এর সুনিপুণ কারুকার্যখচিত ফুলদানি এবং চমৎকার সব কাচের সামগ্রী পশ্চিম ইউরোপজুড়ে আভিজাত্যের প্রতীকে পরিণত হয়। (আজও সেই কাচশিল্পীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাদের অনেকে তুরস্ক থেকে আসা সেই আদি পরিবারগুলোরই উত্তরসূরি।) অবশ্য আজকের যুগে এই মডেল হুবহু অনুসরণ করা সম্ভব নয়—কোনো মেয়র তার শহরে সৃজনশীল মানুষকে ডেকে আনতে গিয়ে নিশ্চয়ই তাদের জোরপূর্বক নির্বাসনে পাঠাবেন না, কিংবা অমান্য করলে মৃত্যুদণ্ডের আদেশ দেবেন না। তবে আশ্চর্যজনকভাবে সেখানে এই পদ্ধতিই কাজ করেছিল।
বছরের পর বছর নানা পরীক্ষা-নিরীক্ষা এবং রাসায়নিক মিশ্রণ নিয়ে কাজ করার পর মুরানোর কাচশিল্পী অ্যাঞ্জেলো বারোভিয়ের পটাশিয়াম অক্সাইড এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ সামুদ্রিক শৈবাল পুড়িয়ে ছাই তৈরি করেন এবং তা গলিত কাচের সাথে মিশিয়ে দেন। এই মিশ্রণটি ঠান্ডা হওয়ার পর তৈরি হয় এক অসাধারণ স্বচ্ছ কাচ। স্বচ্ছ স্ফটিক বা কোয়ার্টজের সাথে মিল দেখে বারোভিয়ের এর নাম দেন ক্রিস্টালো। এভাবেই জন্ম হয় আধুনিক কাচের।
ভেনিসীয় উপহ্রদ বা লেগুন থেকে মাত্র এক মাইল দূরে মুরানো দ্বীপে। নিজেদের অজান্তেই ভেনিসের শাসকরা সেখানে একটি উদ্ভাবনী কেন্দ্র বা ইনোভেশন হাব তৈরি করেছিলেন।
বারোভিয়েরের মতো কাচশিল্পীরা কাচ স্বচ্ছ করার ক্ষেত্রে অসামান্য পারদর্শী ছিল। কিন্তু কাচ কেন স্বচ্ছ হয়—তার বৈজ্ঞানিক কারণ বিংশ শতাব্দীর আগে পর্যন্ত আমাদের জানা ছিল না। বেশিরভাগ বস্তুই আলোর শক্তি শোষণ করে। যেকোনো বস্তু পরমাণু১ দিয়ে তৈরি। অতিপারমাণবিক স্তরে পরমাণুর নিউক্লিয়াস ঘিরে ঘুরতে থাকা ইলেকট্রনগুলো২ আলো থেকে আসা ফোটনের শক্তিকে একরকম ‘গিলে’ ফেলে (বা শোষণ করে)। ফলে এসব ইলেকট্রন শক্তি অর্জন করে। কিন্তু ইলেকট্রনগুলো কেবল নির্দিষ্ট ধাপে শক্তি অর্জন করতে বা হারাতে পারে। একে বলা হয় কোয়ান্টা৩। তবে এই ধাপগুলোর আকার একেক পদার্থের ক্ষেত্রে একেক রকম। সিলিকন ডাই অক্সাইডের ক্ষেত্রে এই ধাপগুলো বেশ বড়। অর্থাৎ আলোর একটি মাত্র ফোটনের শক্তি এর ইলেকট্রনগুলোকে উচ্চতর শক্তির স্তরে লাফিয়ে তোলার জন্য যথেষ্ট নয়। তার বদলে আলো সোজাসুজি পদার্থটির ভেতর দিয়ে পার হয়ে যায়। (তবে বেশিরভাগ অতিবেগুনি রশ্মিরই শোষিত হওয়ার মতো পর্যাপ্ত শক্তি থাকে। সে কারণে কাচের জানালার ভেতর দিয়ে রোদ পোহালে আপনার ত্বক রোদে পুড়বে না বা সানট্যান হবে না।)
আলো যে স্রেফ কাচের ভেতর দিয়ে পার হয়ে যায় তা-ই নয়; তা বেঁকে যেতে পারে, এর দিক পরিবর্তন হতে পারে, কিংবা তা তার বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যেও ভেঙে যেতে পারে। আলোকে সুনির্দিষ্টভাবে বাঁকিয়ে কাচ ব্যবহার করা যেতে পারে পৃথিবীর চেনা রূপ বদলে দিতে। সেটা কোনো স্বচ্ছ পদার্থের চেয়েও অনেক বেশি যুগান্তকারী হিসেবে প্রমাণিত হয়েছিল।
আলো যে স্রেফ কাচের ভেতর দিয়ে পার হয়ে যায় তা-ই নয়; তা বেঁকে যেতে পারে, এর দিক পরিবর্তন হতে পারে, কিংবা তা তার বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যেও ভেঙে যেতে পারে।
দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীর মঠগুলোতে, মোমবাতির আলোয় আলোকিত ঘরে সন্ন্যাসীরা ধর্মীয় পাণ্ডুলিপি নিয়ে হাড়ভাঙা খাটত। সে কালে পড়ার সুবিধার্থে তারা ব্যবহার করত বাঁকানো কাচের টুকরো। তারা পাণ্ডুলিপির পাতার ওপর দিয়ে একরকম ভারী ম্যাগনিফাইং গ্লাস বা আতশ কাচ বুলিয়ে যেত। সেটাই ল্যাটিন লিপিগুলোকে বড় করে দেখাতে সাহায্য করত। এ ব্যাপারটা ঠিক কখন বা কোথায় ঘটেছিল, তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তবে এই সময়ের কাছাকাছি কোনো এক সময় উত্তর ইতালির কাচশিল্পীরা এমন এক উদ্ভাবন নিয়ে এসেছিল, যা বদলে দিয়েছিল আমাদের পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি। কিংবা বলা যায় অন্তত আমাদের দৃষ্টিশক্তিকে স্পষ্ট করে তুলেছিল। তারা কাচকে ছোট, মাঝখানে ফুলে থাকা চাকতির আকার দিয়েছিল। এরপর প্রতিটি চাকতিকে একটি ফ্রেমে বসিয়ে ফ্রেমগুলোর উপরের অংশ একসঙ্গে জুড়ে দিয়ে তৈরি করেছিল পৃথিবীর প্রথম চশমা।
সেই আদি চশমাগুলোকে বলা হতো রয়দি দা ওগলি। এর অর্থ চোখের জন্য চাকতি। মসুর ডালের (ল্যাটিন ভাষায় lentes) সাথে আকৃতিগত মিল থাকার কারণে চাকতিগুলোকে বলা হতে থাকে লেন্স। বেশ কয়েক প্রজন্ম ধরে, এই বুদ্ধিদীপ্ত নতুন যন্ত্রগুলো প্রায় একচেটিয়াভাবে কেবল মঠের পণ্ডিতদেরই ব্যবহারের জিনিস ছিল। সে কালে হাইপারোপিয়া বা দূরদৃষ্টিজনিত সমস্যাটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে ছিল।
দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীর মঠগুলোতে, মোমবাতির আলোয় আলোকিত ঘরে সন্ন্যাসীরা ধর্মীয় পাণ্ডুলিপি নিয়ে হাড়ভাঙা খাটত। সে কালে পড়ার সুবিধার্থে তারা ব্যবহার করত বাঁকানো কাচের টুকরো।
কিন্তু বেশিরভাগ মানুষ টেরই পেত না যে তারা এই সমস্যায় ভুগছে। কারণ তারা তো পড়াশোনাই করত না। কোনো সন্ন্যাসী যখন মোমবাতির মিটমিটে আলোয় চোখ কুঁচকে লুক্রেশিয়াসের লেখা অনুবাদ করার চেষ্টা করত, তখন তার কাছে চশমার প্রয়োজনীয়তা ছিল খুবই স্পষ্ট। কিন্তু সাধারণ মানুষদের বিশাল অংশই ছিল নিরক্ষর। তাই দৈনন্দিন জীবনে তাদের অক্ষরের মতো ক্ষুদ্র আকৃতির জিনিস নিখুঁতভাবে দেখার কোনো প্রয়োজনই প্রায় পড়ত না। মানুষ দূরদৃষ্টির সমস্যায় ভুগত ঠিকই, কিন্তু তাদের এই সমস্যাটি বুঝতে পারার মতো বাস্তব কোনো কারণই তাদের ছিল না। তাই চশমা একটি বিরল ও মহার্ঘ্য বস্তু হয়েই রয়ে গেল আরও অনেক দিন।
বলাই বাহুল্য, এই পুরো দৃশ্যপট বদলে দিল ১৪৪০-এর দশকে গুটেনবার্গের ছাপাখানা আবিষ্কার। ছাপাখানার প্রভাব নিয়ে যে পরিমাণ ঐতিহাসিক গবেষণা প্রকাশিত হয়েছে, তা দিয়ে একটা আস্ত ছোটখাটো লাইব্রেরি ভরিয়ে ফেলা সম্ভব। এটাই জন্ম দিয়েছে মার্শাল ম্যাকলুহানের সেই বিখ্যাত তত্ত্ব—যাকে তিনি বলতেন দ্য গুটেনবার্গ গ্যালাক্সি। এর ফলে সাক্ষরতার হার বেড়ে গেল নাটকীয়ভাবে। প্রথাসিদ্ধ বিশ্বাসের সরকারি মাধ্যমগুলোকে পাশ কাটিয়ে বৈপ্লবিক বৈজ্ঞানিক ও ধর্মীয় তত্ত্বগুলো ছড়িয়ে পড়তে লাগল। উপন্যাস এবং মুদ্রিত পর্নোগ্রাফির মতো জনপ্রিয় বিনোদনের মাধ্যমগুলো হয়ে উঠল সাধারণ ব্যাপার।
গুটেনবার্গের এই যুগান্তকারী আবিষ্কারের আরেকটি প্রভাব ছিল, যা তুলনামূলক কম আলোচিত। সেটা হলো: এ আবিষ্কার প্রথমবারের মতো বিপুল সংখ্যক মানুষকে সচেতন করল যে তারা দূরদৃষ্টির সমস্যায় ভুগছে। এই উপলব্ধির ফলে হু হু করে বেড়ে গেল চশমার চাহিদা।
কোনো সন্ন্যাসী যখন মোমবাতির মিটমিটে আলোয় চোখ কুঁচকে লুক্রেশিয়াসের লেখা অনুবাদ করার চেষ্টা করত, তখন তার কাছে চশমার প্রয়োজনীয়তা ছিল খুবই স্পষ্ট।
এরপর যা ঘটল, তা আধুনিক ইতিহাসের হামিংবার্ড ইফেক্ট৪ বা হামিংবার্ড প্রভাবের অন্যতম এক অসাধারণ দৃষ্টান্ত। গুটেনবার্গ ছাপানো বইকে অপেক্ষাকৃত সস্তা ও সহজে বহনযোগ্য করে তুললেন। সেটা সাক্ষরতার হার বাড়িয়ে দিল। ফলে জনসংখ্যার একটা বড় অংশের দৃষ্টিশক্তির ত্রুটি ধরা পড়ল। সেটাই জন্ম দিল চশমা তৈরির এক নতুন বাজার। গুটেনবার্গের আবিষ্কারের একশো বছরের মধ্যেই ইউরোপজুড়ে হাজার হাজার চশমা-নির্মাতা ফুলেফেঁপে উঠল। নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগে পোশাক আবিষ্কারের পর চশমা হয়ে উঠল উন্নত প্রযুক্তির প্রথম কোনো অনুষঙ্গ, যা সাধারণ মানুষ নিয়মিত নিজেদের শরীরে ধারণ করত।
কিন্তু সহ-বিবর্তনের এই খেলা সেখানেই থেমে থাকেনি। ফুলগাছের মধু যেমন হামিংবার্ডকে এক নতুন ধরনের উড়ানে উৎসাহিত করেছিল, তেমনি চশমার এই উর্ধ্বমুখী বাজারের ফলে সৃষ্ট অর্থনৈতিক উদ্দীপনা নতুন এক দক্ষ গোষ্ঠীর জন্ম দিল। ইউরোপ কেবল লেন্সেই সয়লাব হয়ে গেল না, লেন্স নিয়ে নিত্যনতুন ধারণায়ও ভরে উঠল। ছাপাখানার কল্যাণে গোটা মহাদেশটি হঠাৎ করেই এমন সব লোকে ভরে গেল, যারা সামান্য উত্তল কাচের টুকরোর ভেতর দিয়ে আলোকে নিয়ন্ত্রণ করতে পারদর্শী ছিল। এরাই ছিল প্রথম আলোকীয় বিপ্লব বা অপটিক্যাল রেভ্যুলিউশনের হ্যাকার। তাদের নানামুখী পরীক্ষানিরীক্ষা দৃষ্টির ইতিহাসে অচিরেই এক সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা করবে।
১৫৯০ সালে নেদারল্যান্ডসের মিডলবার্গ নামের একটি ছোট্ট শহরে দুটো লেন্স নিয়ে একটি পরীক্ষা করেন চশমা-নির্মাতা বাবা-ছেলে হ্যান্স এবং জাকারিয়াস জ্যানসেন। তাঁরা লেন্স দুটি চশমার মতো পাশাপাশি না রেখে, বরং একটার পেছনে আরেকটা সারিবদ্ধভাবে রাখলেন। ফলে তাঁদের পর্যবেক্ষণ করা বস্তুকে বহুগুণ বড় করে দেখা গেল। এভাবেই আবিষ্কৃত হলো মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র।
১৫৯০ সালে নেদারল্যান্ডসের মিডলবার্গ নামের একটি ছোট্ট শহরে দুটো লেন্স নিয়ে একটি পরীক্ষা করেন চশমা-নির্মাতা বাবা-ছেলে হ্যান্স এবং জাকারিয়াস জ্যানসেন।
এ ঘটনার সত্তর বছরের মধ্যেই ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক তাঁর যুগান্তকারী সচিত্র বই মাইক্রোগ্রাফিয়া প্রকাশ করেন। এই বইয়ে ছিল হাতে আঁকা চমৎকার সব ছবি। নিজের অণুবীক্ষণ যন্ত্রের ভেতর দিয়ে তিনি যা যা দেখেছিলেন, বইটিতে তা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন। মাছি, কাঠ, পাতা, এমনকি নিজের জমে যাওয়া প্রস্রাব নিয়েও বিশ্লেষণ করেছিলেন হুক। কিন্তু তাঁর সবচেয়ে প্রভাবশালী আবিষ্কারটি এসেছিল একটি কর্কের পাতলা টুকরো কেটে অণুবীক্ষণ যন্ত্রের লেন্সের নিচে রেখে পর্যবেক্ষণ করার মাধ্যমে। ‘আমি অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম যে এটি পুরোপুরি ছিদ্রযুক্ত এবং ফাঁপা, অনেকটা মৌচাকের মতো,’ হুক লিখেছিলেন, ‘তবে এর ছিদ্রগুলো নিয়মিত আকারের ছিল না; তবুও এই বৈশিষ্ট্যগুলোর কারণে এটি মৌচাকের চেয়ে খুব একটা আলাদাও ছিল না... এই ছিদ্র বা প্রকোষ্ঠগুলো খুব একটা গভীর ছিল না, বরং এগুলো অনেকগুলো ছোট ছোট বাক্সের সমন্বয়ে গঠিত ছিল।’
এই একটি বাক্যের মাধ্যমেই হুক প্রাণের অন্যতম মৌলিক গাঠনিক উপাদানের একটি নাম দিলেন—কোষ বা সেল। সেটাই বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যায় এক যুগান্তকারী বিপ্লবের পথ প্রশস্ত করে। অল্প সময়ের মধ্যেই অণুবীক্ষণ যন্ত্র উন্মোচন করে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের অদৃশ্য বসতি। এরা মানবজীবনকে টিকিয়েও রাখে, আবার হুমকির মুখেও ফেলে। আর এর হাত ধরেই পরে আবিষ্কৃত হয় আধুনিক ভ্যাকসিন ও অ্যান্টিবায়োটিক।
অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ আবিষ্কারের পর সত্যিকারের বৈপ্লবিক কোনো বিজ্ঞান উপহার দিতে লেগে গিয়েছিল প্রায় তিন প্রজন্ম সময়। কিন্তু কোনো এক বিচিত্র কারণে দূরবীন বা টেলিস্কোপ তার বিপ্লব ঘটিয়েছিল অনেক দ্রুত। মাইক্রোস্কোপ আবিষ্কারের ঠিক বিশ বছর পর, জাকারিয়াস জানসেনসহ একদল ডাচ লেন্স নির্মাতা প্রায় একই সময়ে টেলিস্কোপ উদ্ভাবন করেন। (জনশ্রুতি আছে, হ্যান্স লিপারশে নামের এক কারিগর তাঁর সন্তানদের লেন্স নিয়ে খেলা করতে দেখেই প্রথম এই আইডিয়াটি পান)। লিপারশে প্রথম পেটেন্টের জন্য আবেদন করেন এবং তাঁর যন্ত্রটিকে বর্ণনা করেন এভাবে— যা দিয়ে ‘দূরের জিনিসকে এমনভাবে দেখা যাবে যেন তা খুব কাছেই আছে’।
অল্প সময়ের মধ্যেই অণুবীক্ষণ যন্ত্র উন্মোচন করে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের অদৃশ্য বসতি। এরা মানবজীবনকে টিকিয়েও রাখে, আবার হুমকির মুখেও ফেলে।
এক বছরের মধ্যে এই অলৌকিক নতুন যন্ত্রের খবর পান গ্যালিলিও। লিপারশের নকশা তিনি আরও উন্নত করে স্বাভাবিক দৃষ্টির চেয়ে দশ গুণ বেশি বিবর্ধন ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ তৈরি করেন। লিপারশের পেটেন্ট আবেদনের মাত্র দুই বছর পর, ১৬১০ সালের জানুয়ারিতে, টেলিস্কোপ দিয়ে বৃহস্পতি গ্রহকে কেন্দ্র করে ঘুরতে থাকা উপগ্রহগুলো পর্যবেক্ষণ করেন গ্যালিলিও। অ্যারিস্টটলীয় তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের সব বস্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে—এই ধারণার মূলে সেটাই ছিল প্রথম বড় আঘাত।
এটি আসলে গুটেনবার্গের উদ্ভাবনের এক সমান্তরাল ইতিহাস। গুটেনবার্গের ছাপাখানা বেশ কিছু কারণে বৈজ্ঞানিক বিপ্লবের সাথে ওতপ্রোতভাবে জড়িত। গ্যালিলিওর মতো তথাকথিত ধর্মদ্রোহীদের প্যামফ্লেট ও গবেষণাপত্র গির্জার সেন্সরশিপ এড়িয়ে সর্বত্র ছড়িয়ে পড়েছিল। সেটাই শেষ পর্যন্ত দুর্বল করে দেয় গির্জার একচ্ছত্র আধিপত্য। একই সাথে গুটেনবার্গের বাইবেল প্রকাশের পরের কয়েক দশকে গড়ে ওঠা তথ্যসূত্র বা সাইটেশন পদ্ধতি বৈজ্ঞানিক গবেষণার এক অপরিহার্য হাতিয়ার হয়ে ওঠে।
গুটেনবার্গের সৃষ্টি বিজ্ঞানের যাত্রাকে আরও একটি অপ্রচলিত উপায়ে এগিয়ে দিয়েছিল। সেই সঙ্গে লেন্সের নকশা তথা কাচের ব্যবহারের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। প্রথমবারের মতো সিলিকন ডাই-অক্সাইডের বিশেষ ভৌত গুণাবলী কেবল সাধারণ চোখের দেখা দেখার জন্য নয়, বরং মানুষের স্বাভাবিক দৃষ্টির সীমাবদ্ধতা ছাড়িয়ে যাওয়ার কাজে ব্যবহৃত হতে শুরু করল।
গুটেনবার্গের ছাপাখানা কিছু কারণে বৈজ্ঞানিক বিপ্লবের সাথে ওতপ্রোতভাবে জড়িত। গ্যালিলিওর মতো তথাকথিত ধর্মদ্রোহীদের প্যামফ্লেট ও গবেষণাপত্র গির্জার সেন্সরশিপ এড়িয়ে সর্বত্র ছড়িয়ে পড়েছিল।
উনিশ ও বিশ শতকের গণমাধ্যমে এই লেন্স এক কেন্দ্রীয় ভূমিকা পালন করে। প্রথমে আলোকচিত্রীরা লেন্স ব্যবহার করে আলোক রশ্মিকে বিশেষভাবে তৈরি কাগজের ওপর কেন্দ্রীভূত করে ছবি ধরে রাখতেন। এরপর চলচ্চিত্র নির্মাতারা প্রথমবারের মতো চলন্ত ছবি রেকর্ড করা এবং তা পর্দায় প্রজেক্ট করার কাজে লেন্স ব্যবহার করেন। ১৯৪০-এর দশক থেকে আমরা কাচের ওপর ফসফরের প্রলেপ দিয়ে তার ওপর ইলেকট্রন নিক্ষেপ করতে শুরু করলাম। ফলে তৈরি হলো টেলিভিশনের সেই মোহময় ছবি। কয়েক বছরের মধ্যেই সমাজবিজ্ঞানী ও গণমাধ্যম তাত্ত্বিকরা ঘোষণা করলেন, আমরা এক ‘ছবির সমাজে’ পরিণত হয়েছি। গুটেনবার্গের ‘অক্ষর জ্ঞান সম্পন্ন গ্যালাক্সি’ তখন হারিয়ে যাচ্ছে টিভির নীল আভা আর হলিউডের জৌলুসপূর্ণ ছবির নিচে। এই রূপান্তরগুলো নানা ধরনের উদ্ভাবন ও উপাদানের সমন্বয়ে ঘটলেও, এর প্রতিটিই কোনো না কোনোভাবে নির্ভরশীল ছিল আলো সঞ্চালন ও নিয়ন্ত্রণ করার কাচের অনন্য ক্ষমতার ওপর।
আধুনিক লেন্সের গল্প এবং গণমাধ্যমে এর প্রভাব খুব একটা বিস্ময়কর নয়। প্রথম চশমার লেন্স থেকে মাইক্রোস্কোপের লেন্স, আর সেখান থেকে ক্যামেরার লেন্স পর্যন্ত একটি নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। তবে কাচের আরও একটি অদ্ভুত ভৌত বৈশিষ্ট্য দেখা দিল, যা মুরানোর দক্ষ কারিগররাও কাজে লাগাতে ব্যর্থ হয়েছিল।
১৯৪০-এর দশক থেকে আমরা কাচের ওপর ফসফরের প্রলেপ দিয়ে তার ওপর ইলেকট্রন নিক্ষেপ করতে শুরু করলাম। ফলে তৈরি হলো টেলিভিশনের সেই মোহময় ছবি।
আপাতদৃষ্টিতে অধ্যাপক হিসেবে পদার্থবিদ চার্লস ভার্নন বয়েজ ছিলেন বেশ আনাড়ি। কিছুদিনের জন্য লন্ডনের রয়্যাল কলেজ অব সায়েন্সে বয়েজের ছাত্র ছিলেন বিজ্ঞান কল্পকাহিনির লেখক এইচ. জি. ওয়েলস। তিনিই পরে বয়েজকে বর্ণনা করেছেন এভাবে—‘অতি জঘন্য শিক্ষক, যিনি সবসময় চঞ্চল ছাত্রদের দিকে পিঠ ফিরিয়ে রাখতেন। ...তিনি ব্ল্যাকবোর্ডে হিজিবিজি লিখতেন, এক ঘণ্টার লেকচার খুব দ্রুত শেষ করে দিয়ে নিজের ঘরে রাখা যন্ত্রপাতির কাছে ছুটে পালাতেন।’
তবে শিক্ষক হিসেবে বয়েজের সামর্থ্যে যা ঘাটতি ছিল, তা তিনি পুষিয়ে দেন পরীক্ষামূলক পদার্থবিদ্যার তাঁর অসাধারণ প্রতিভার মাধ্যমে। বিশেষ করে বৈজ্ঞানিক যন্ত্রপাতি নকশা ও তৈরিতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। ১৮৮৭ সালে নিজের পদার্থবিজ্ঞান গবেষণার অংশ হিসেবে কাচের অত্যন্ত সূক্ষ্ম একটি টুকরো তৈরি করতে চাইলেন বয়েজ। সেটা দিয়ে বস্তুর ওপর অতি সূক্ষ্ম ভৌত বলের প্রভাব পরিমাপ করাই ছিল তাঁর উদ্দেশ্য। তাঁর মাথায় বুদ্ধি এল যে কাচের একটি চিকন তন্তু বা আঁশকে তিনি পাল্লা বা তুলাদণ্ডের কাঁটা হিসেবে ব্যবহার করতে পারেন। তবে তার আগে তাঁকে তেমন একটি তন্তু তৈরি করে নিতে হলো।
হামিংবার্ড ইফেক্ট অনেক সময় ঘটে যখন একটি ক্ষেত্রের উদ্ভাবন অন্য কোনো প্রযুক্তির ত্রুটি বা সীমাবদ্ধতা উন্মোচিত করে দেয়, (কিংবা ছাপা বইয়ের ক্ষেত্রে আমাদের শরীরের গঠনগত)। সেই ত্রুটি কেবল ভিন্ন কোনো শাখার মাধ্যমেই সংশোধন করা সম্ভব। তবে কখনো কখনো এই প্রভাব আসে ভিন্ন ধরনের সাফল্যের হাত ধরে। যেমন কোনো কিছু পরিমাপ করার ক্ষমতায় নাটকীয় বৃদ্ধি এবং পরিমাপের যন্ত্রের উৎকর্ষ সাধনের মাধ্যমে। কোনো কিছু মাপার নতুন নতুন উপায় বের হওয়া মানেই হলো প্রায় সবসময় নতুন কিছু তৈরির পথ খুলে যাওয়া। বয়েজের সেই তুলাদণ্ডের কাঁটার ক্ষেত্রেও তেমনটিই ঘটেছিল।
বয়েজের মাথায় বুদ্ধি এল যে কাচের একটি চিকন তন্তু বা আঁশকে তিনি পাল্লা বা তুলাদণ্ডের কাঁটা হিসেবে ব্যবহার করতে পারেন। তবে তার আগে তাঁকে তেমন একটি তন্তু তৈরি করে নিতে হলো।
উদ্ভাবনের ইতিহাসে বয়েজ এক অনন্য চরিত্র হয়ে আছেন তাঁর সেই নতুন পরিমাপক যন্ত্র তৈরির অদ্ভুত ও অপ্রচলিত কৌশলের জন্য। কাচের সেই পাতলা ও সরু সুতো তৈরির জন্য বয়েজ তাঁর ল্যাবে একটি বিশেষ ধনুক তৈরি করলেন। সে জন্য বানালেন হালকা ওজনের কিছু তীর। একটি তীরের ডগায় তিনি গালা বা সিলিং মোম দিয়ে কাচের দণ্ডের এক প্রান্ত যুক্ত করলেন। এরপর কাচটি উত্তপ্ত করলেন। কাচ নরম হতেই তীরটি ছুড়ে মারলেন তিনি। তীরটি তীব্র গতিতে লক্ষ্যের দিকে ছুটে যাওয়ার সময় ধনুকে লেগে থাকা গলিত কাচ থেকে একটি সূক্ষ্ম তন্তু টেনে নিয়ে গেল। এভাবে একটি শটেই প্রায় নব্বই ফুট লম্বা এক কাচের সুতো তৈরি করতে সক্ষম হন পদার্থবিদ বয়েজ।
পরে বয়েজ লিখেছেন, ‘কোনো পরী যদি আমাকে ইচ্ছামতো কিছু চাইবার সুযোগ দিত, তাহলে আমি এমন কোনো বস্তুই চাইতাম, যার মধ্যে এই তন্তুগুলোর মতো এত সব মূল্যবান গুণাবলি আছে।’ সবচেয়ে বিস্ময়কর ছিল এই তন্তুর শক্তি। সেটা ছিল সমান আকারের একটি ইস্পাতের তন্তুর মতোই মজবুত। এমনকি কখনো কখনো তার চেয়েও বেশি। মানুষ কাচকে এর সৌন্দর্য ও স্বচ্ছতার জন্য ব্যবহার করে এসেছে হাজার হাজার বছর ধরে। তবুও এর চিরন্তন ভঙ্গুরতাকে মুখ বুজে মেনে নিয়েছে। কিন্তু বয়েজের ধনুক নিয়ে করা সেই পরীক্ষাটি এই অবিশ্বাস্য বহুমুখী উপাদানের ইতিহাসে এক নতুন মোড় নিয়ে এল: শক্তির প্রয়োজনে কাচের ব্যবহার।
পরে বয়েজ লিখেছেন, ‘কোনো পরী যদি আমাকে ইচ্ছামতো কিছু চাইবার সুযোগ দিত, তাহলে আমি এমন কোনো বস্তুই চাইতাম, যার মধ্যে এই তন্তুগুলোর মতো এত সব মূল্যবান গুণাবলি আছে।’ সবচেয়ে বিস্ময়কর ছিল এই তন্তুর শক্তি। সেটা ছিল সমান আকারের একটি ইস্পাতের তন্তুর মতোই মজবুত। এমনকি কখনো কখনো তার চেয়েও বেশি। মানুষ কাচকে এর সৌন্দর্য ও স্বচ্ছতার জন্য ব্যবহার করে এসেছে হাজার হাজার বছর ধরে। তবুও এর চিরন্তন ভঙ্গুরতাকে মুখ বুজে মেনে নিয়েছে। কিন্তু বয়েজের ধনুক নিয়ে করা সেই পরীক্ষাটি এই অবিশ্বাস্য বহুমুখী উপাদানের ইতিহাসে এক নতুন মোড় নিয়ে এল: শক্তির প্রয়োজনে কাচের ব্যবহার।
বয়েজ লিখেছেন, ‘কোনো পরী যদি আমাকে ইচ্ছামতো কিছু চাইবার সুযোগ দিত, তাহলে আমি এমন কোনো বস্তুই চাইতাম, যার মধ্যে এই তন্তুগুলোর মতো এত সব মূল্যবান গুণাবলি আছে।’
পরের শতাব্দীর মাঝামাঝি সময়ে কাচের এই তন্তুগুলো ফাইবারগ্লাস নামের এক নতুন উপাদানে পরিণত হয়ে ছড়িয়ে পড়ল সর্বত্র। ঘরের ইনসুলেশন থেকে শুরু করে কাপড়, সার্ফবোর্ড, বিশাল প্রমোদতরী, হেলমেট, এমনকি আধুনিক কম্পিউটারের চিপগুলোকে যুক্ত করা সার্কিট বোর্ড—সবকিছুতেই চলে গেল এর দখলে।
বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক বিমান এয়ারবাস এ-৩৮০-এর মূল কাঠামো তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম এবং ফাইবারগ্লাসের এক মিশ্রণে। ফলে সেটা সাধারণ অ্যালুমিনিয়ামের তুলনায় অনেক বেশি টেকসই এবং ক্ষতি প্রতিরোধী করে তুলেছে। অথচ মজার ব্যাপার হলো, এসব ক্ষেত্রে সিলিকন ডাই-অক্সাইডের আলো সঞ্চালনের অদ্ভুত ক্ষমতাকে প্রায় পাত্তাই দেওয়া হয়নি। সাধারণ মানুষের চোখে ফাইবারগ্লাসের তৈরি অধিকাংশ বস্তু দেখে বোঝার উপায় নেই যে এগুলো আসলে কাচ দিয়ে তৈরি। কাচের তন্তু নিয়ে উদ্ভাবনের শুরুর কয়েক দশক পর্যন্ত এই অস্বচ্ছতার ওপর জোর দেওয়াটাই ছিল যুক্তিসঙ্গত। জানালার পাল্লা বা লেন্স দিয়ে আলো পার হওয়াটা দরকারি। কিন্তু মানুষের চুলের মতো সরু একটি তন্তুর ভেতর দিয়ে আলো পাঠানোর কী এমন প্রয়োজন থাকতে পারে?
কাচের তন্তুর এই স্বচ্ছতা পরম সম্পদে পরিণত হলো আরও কিছুকাল পরে। অর্থাৎ আমরা যখন আলোকে ডিজিটাল তথ্য এনকোড করার একটি মাধ্যম হিসেবে একে চিন্তা করতে শুরু করলাম। ১৯৭০ সালে আধুনিক যুগের মুরানো-খ্যাত কর্নিং গ্লাসওয়ার্কসের গবেষকরা নতুন এক ধরনের কাচ তৈরি করেন। সে কাচ ছিল অবিশ্বাস্য রকমের স্বচ্ছ। সাধারণ জানালার কাচ দিয়ে তাকালে যেমন স্বচ্ছ দেখায়, এই কাচ দিয়ে তৈরি একটি বাসের দৈর্ঘ্যের সমান ব্লকও ঠিক তেমনই স্বচ্ছ দেখাত। (আজকাল আরও উন্নতির ফলে সেই একই স্বচ্ছতা বজায় রেখে ব্লকটি আধা মাইল লম্বা হতে পারে)।
১৯৭০ সালে আধুনিক যুগের মুরানো-খ্যাত কর্নিং গ্লাসওয়ার্কসের গবেষকরা নতুন এক ধরনের কাচ তৈরি করেন। সে কাচ ছিল অবিশ্বাস্য রকমের স্বচ্ছ।
এরপর এই অতিস্বচ্ছ কাচের তন্তুর ভেতর দিয়ে লেজার রশ্মি নিক্ষেপ করলেন যুক্তরাষ্ট্রের বেল ল্যাবসের বিজ্ঞানীরা। সেটা ছিল আসলে বাইনারি কোডের শূন্য (০) এবং এক (১)-এর সাথে সামঞ্জস্যপূর্ণ অপটিক্যাল সংকেত। লেজারের সুশৃঙ্খল আলো এবং অতি-স্বচ্ছ কাচের তন্তু—এ দুটিই আপাতদৃষ্টিতে সম্পর্কহীন উদ্ভাবন। এই দুয়ের সংমিশ্রণই পরিচিতি পেল ফাইবার অপটিক্স নামে।
তামার তারের চেয়ে ফাইবার অপটিক ক্যাবল ব্যবহার করে বৈদ্যুতিক সংকেত পাঠানো অনেক বেশি কার্যকর। বিশেষ করে দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে। আলো অনেক বেশি তথ্য বহন করতে পারে। আবার বৈদ্যুতিক শক্তির তুলনায় এতে যান্ত্রিক গোলযোগ বা সিগন্যাল নষ্ট হওয়ার ভয়ও অনেক কম। আজ সারা বিশ্বের ইন্টারনেটের মেরুদণ্ড দাঁড়িয়ে আছে এই ফাইবার অপটিক ক্যাবলগুলোর ওপর। আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে প্রায় দশটি আলাদা ক্যাবল চলে গেছে। সেগুলো মহাদেশগুলোর মধ্যেকার প্রায় সব তথ্য ও কথা আদান-প্রদান করে। এর প্রতিটি ক্যাবলের ভেতরে থাকে একগুচ্ছ আলাদা তন্তু। পানিরোধী করার জন্য এবং মাছ ধরার ট্রলার, নোঙর, এমনকি হাঙ্গরের কামড় থেকে সুরক্ষিত রাখার জন্য সেগুলো ঢাকা থাকে ইস্পাত এবং ইনসুলেশনের স্তরে। আর এর প্রতিটি তন্তু একটি ঘাসের ডগার চেয়েও সরু।
অবিশ্বাস্য মনে হলেও সত্য, উত্তর আমেরিকা এবং ইউরোপের মধ্যে চলাচলকারী সব ডেটা এবং কথা আপনি হাতের তালুর মধ্যে অনায়াসেই মুঠোবন্দি করতে পারেন। হাজারো উদ্ভাবনের মেলবন্ধনে এই অলৌকিক ঘটনা সম্ভব হয়েছে: আমাদের ডিজিটাল ডেটার ধারণা উদ্ভাবন করতে হয়েছে, লেজার রশ্মি বানাতে হয়েছে, তথ্য পাঠাতে ও গ্রহণ করার জন্য দুপ্রান্তে কম্পিউটার রাখতে হয়েছে। আর সাগরের তলদেশে এই ক্যাবল বিছানো ও মেরামতের কাজ করা সেই বিশাল জাহাজগুলোর কথা তো বলাই বাহুল্য। কিন্তু এখানেও সিলিকন ডাই-অক্সাইডের সেই অদ্ভুত বন্ধনটিই গল্পের মূল চরিত্রে ফিরে এল। আসলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বোনা হয়েছে কাচের সুতো দিয়ে।
তামার তারের চেয়ে ফাইবার অপটিক ক্যাবল ব্যবহার করে বৈদ্যুতিক সংকেত পাঠানো অনেক বেশি কার্যকর। বিশেষ করে দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে। আলো অনেক বেশি তথ্য বহন করতে পারে।
একুশ শতকের একটা পরিচিত দৃশ্যটির কথা ভাবা যাক। ধরা যাক, আপনি চমৎকার কোনো জায়গায় ঘুরতে গিয়ে নিজের ফোনে একটি সেলফি তুললেন। এর পরপরই তা আপলোড করে দিলেন ইনস্টাগ্রাম বা টুইটারে। চোখের পলকে সেটা পৌঁছে গেল সারা বিশ্বের মানুষের ফোন আর কম্পিউটারে। যেসব প্রযুক্তি এই কাজকে আমাদের মজ্জাগত করে তুলেছে আমরা সাধারণত সেসব প্রযুক্তির জয়গান গাই। যেমন হাতের তালুর ডিভাইসে বিশাল কম্পিউটারের ক্ষুদ্র সংস্করণ, ইন্টারনেট ও ওয়েব তৈরির কারিগরি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের ইন্টারফেস। কিন্তু কাচ কীভাবে এই পুরো নেটওয়ার্কটিকে ধরে রেখেছে, তা আমরা খুব কমই জানি।
আমরা কাচের লেন্স দিয়ে ছবি তুলি, ফাইবারগ্লাসের তৈরি সার্কিট বোর্ডে তা জমা রাখি ও প্রসেস করি। তারপর কাচের তারের মাধ্যমে তা সারা বিশ্বে ছড়িয়ে দিই। শেষ পর্যন্ত কাচের তৈরি স্ক্রিনেই তা উপভোগ করি। এই পুরো শৃঙ্খলটি আসলে আগাগোড়াই সিলিকন ডাই-অক্সাইড।
আমাদের সেলফি তোলার যে নেশা, তা নিয়ে মজা করা খুব সহজ। কিন্তু আসলে এই আত্মপ্রকাশের ধরনের পেছনে রয়েছে এক দীর্ঘ ও বর্ণাঢ্য ঐতিহ্য। রেনেসাঁ এবং আধুনিকতার শুরুর দিকের অনেক কালজয়ী শিল্পকর্মই হলো আত্মপ্রতিকৃতি বা সেলফ-পোর্ট্রেট। ডুরার থেকে লিওনার্দো, রেমব্রান্ট থেকে শুরু করে ব্যান্ডেজ করা কানের ভ্যান গগ—সব চিত্রশিল্পীই ক্যানভাসে নিজেদের খুঁটিনাটি ফুটিয়ে তুলতে বুঁদ হয়েছিলেন। যেমন, রেমব্রান্ট তাঁর জীবনে আত্মপ্রতিকৃতি আঁকেন প্রায় ৪০টি । মজার ব্যাপার হলো, ১৪০০ সালের আগে ইউরোপে শৈল্পিক প্রথা হিসেবে আত্মপ্রতিকৃতির কোনো অস্তিত্বই ছিল না। মানুষ ল্যান্ডস্কেপ, রাজপরিবার বা ধর্মীয় দৃশ্য এবং আরও হাজারো বিষয় আঁকত, কিন্তু তারা নিজেদের আঁকত না।
ডুরার থেকে লিওনার্দো, রেমব্রান্ট থেকে শুরু করে ব্যান্ডেজ করা কানের ভ্যান গগ—সব চিত্রশিল্পীই ক্যানভাসে নিজেদের খুঁটিনাটি ফুটিয়ে তুলতে বুঁদ হয়েছিলেন।
নিজেদের প্রতিকৃতি আঁকার এই আগ্রহের জোয়ার এসেছিল কাচ ব্যবহারের ক্ষেত্রে আরও একটি প্রযুক্তিগত সাফল্যের হাত ধরে। সেই ইতালির মুরানোতে কাচশিল্পীরা তাদের স্ফটিক-স্বচ্ছ কাচের সাথে ধাতুবিদ্যার একটি নতুন কৌশল যুক্ত করার পদ্ধতি বের করেছিল। কাচের পেছনের দিকে টিন এবং পারদের একটি মিশ্রণের প্রলেপ দিয়ে একটি চকচকে এবং অতি-প্রতিফলনশীল পৃষ্ঠ তৈরি করা হয়েছিল। সেবারই প্রথমবারের মতো মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠল আয়না বা দর্পণ। সেটা ছিল এক গভীর ব্যক্তিগত স্তরের উপলব্ধি: আয়না আসার আগে কোনো সাধারণ মানুষ তার নিজের চেহারার আসল রূপটি না দেখেই জীবন পার করে দিত। তার আগে তাদের সম্বল ছিল স্রেফ পানিতে বা পালিশ করা ধাতুতে ভেসে ওঠা খণ্ডিত আর বিকৃত প্রতিচ্ছবি।
আয়নাকে এতই জাদুকরী মনে হতো যে তা খুব দ্রুতই কিছু অদ্ভুত ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ হয়ে উঠল। পবিত্র তীর্থযাত্রার সময় বিত্তশালী তীর্থযাত্রীদের সাথে একটি আয়না রাখা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াল। কোনো পবিত্র ধ্বংসাবশেষ বা স্মৃতিচিহ্ন দেখতে গেলে তারা এমনভাবে দাঁড়াত, যাতে আয়নার প্রতিফলনে সেই স্মৃতিগুলো দেখতে পান। বাড়ি ফিরে তারা সেই আয়না বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের দেখাত। সেইসঙ্গে গর্বের সুরে বলত, তারা পবিত্র দৃশ্যের প্রতিফলন ধারণ করে সেই স্মৃতিচিহ্নের বাস্তব প্রমাণ নিয়ে এসেছে। ছাপাখানা নিয়ে কাজ শুরু করার আগে গুটেনবার্গের প্রাথমিক ব্যবসায়িক পরিকল্পনা ছিল তীর্থযাত্রীদের জন্য ছোট ছোট আয়না তৈরি ও বিক্রি করা।
তবে আয়নার সবচেয়ে বড় প্রভাবটি ধর্মীয় ক্ষেত্রে নয়, বরং ছিল জাগতিক ক্ষেত্রে। চিত্রকলায় লিনিয়ার পারস্পেক্টিভ বা রৈখিক পরিপ্রেক্ষিত উদ্ভাবনের জন্য আয়না ব্যবহার করেন ফিলিপ্পো ব্রুনেলেস্কি। তিনি ফ্লোরেন্স ব্যাপ্টিস্ট্রি সরাসরি দেখে আঁকার বদলে আয়নায় এর প্রতিফলন দেখে এঁকেছিলেন। রেনেসাঁ পরবর্তী শিল্পের এক বিশাল অংশ জুড়ে রয়েছে চিত্রকর্মের ভেতর লুকিয়ে থাকা সব আয়না। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো দ্যেগো ভেলাস্কেজের উল্টো ধাঁচের মাস্টারপিস লাস মেনিনাস।
এখানে দেখা যায় শিল্পী (এবং রাজপরিবারের অন্যান্য সদস্যরা) স্পেনের রাজা চতুর্থ ফিলিপ এবং রানী মারিয়ানার প্রতিকৃতি আঁকায় ব্যস্ত। পুরো ছবিটি মূলত প্রতিকৃতি আঁকতে বসা সেই রাজদম্পতির দৃষ্টিভঙ্গি থেকে ধারণ করা। অর্থাৎ, আক্ষরিক অর্থেই এটি চিত্রাঙ্কন প্রক্রিয়া নিয়ে আঁকা একটি ছবি। রাজা আর রানীকে ক্যানভাসের মাত্র একটি ছোট অংশে দেখা যায়—ভেলাস্কেজের ঠিক ডানে একটি আয়নায় ফুটে ওঠা ঝাপসা দুটি প্রতিচ্ছবি হিসেবে।
আয়নার সবচেয়ে বড় প্রভাবটি ধর্মীয় ক্ষেত্রে নয়, বরং ছিল জাগতিক ক্ষেত্রে। চিত্রকলায় লিনিয়ার পারস্পেক্টিভ বা রৈখিক পরিপ্রেক্ষিত উদ্ভাবনের জন্য আয়না ব্যবহার করেন ফিলিপ্পো ব্রুনেলেস্কি।
চিত্রশিল্পীদের কাছে আয়না পরিণত হয়েছিল এক অমূল্য সম্পদে। এর মাধ্যমে তারা নিজের চেহারা থেকে শুরু করে পারিপার্শ্বিক জগতকে অনেক বেশি বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে পারত। লিওনার্দো দা ভিঞ্চি তাঁর নোটবুকে লিখেছেন (অবশ্যই আয়না ব্যবহার করে উল্টো হরফে): ‘আপনার ছবির সাধারণ প্রভাবটি প্রকৃতির প্রকৃত রূপের সাথে মিলছে কি না, তা দেখতে চাইলে একটি আয়না নিন। সেটা এমনভাবে রাখুন, যাতে তাতে আসল বস্তুটি প্রতিফলিত হয়। তারপর আপনার ছবির সাথে সেই প্রতিফলনের তুলনা করুন। আর মনোযোগ দিয়ে দেখুন ছবি দুটি একে অপরের সাথে সংগতিপূর্ণ কি না। এক্ষেত্রে আয়নাকেই পথপ্রদর্শক হিসেবে মেনে নেওয়া উচিত।’
ঐতিহাসিক অ্যালান ম্যাকফারলেন শৈল্পিক দৃষ্টি গঠনে কাচের ভূমিকা সম্পর্কে লিখেছেন, ‘এটি যেন এমন যে সব মানুষের মধ্যে এক ধরনের পদ্ধতিগত হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া ছিল। এর ফলে প্রাকৃতিক জগতকে নির্ভুলতা ও স্বচ্ছতার সাথে দেখা বা উপস্থাপন করা অসম্ভব ছিল। মানুষ সাধারণত প্রকৃতিকে প্রতীকিভাবে বা নিছক কিছু সংকেত হিসেবে দেখত। ...কাচ বিদ্রূপাত্মকভাবে মানুষের দৃষ্টির সেই অন্ধকারাচ্ছন্নতা এবং মনের বিকৃতিগুলো দূর করে দিয়েছিল। ফলে আরও বেশি আলো ভেতরে আসার পথ পায়।’
যে মুহূর্তে কাচের লেন্স আমাদের দৃষ্টিকে নক্ষত্রপুঞ্জ বা আণুবীক্ষণিক কোষ পর্যন্ত বিস্তৃত করছিল, ঠিক সেই মুহূর্তেই কাচের আয়না প্রথমবারের মতো নিজেদের দেখতে শেখাচ্ছিল। এভাবে আয়না সমাজের এক এমন রূপান্তর ঘটাল, যা ছিল সূক্ষ্ম, কিন্তু টেলিস্কোপ আমাদের মহাজাগতিক অবস্থান নিয়ে যে আমূল পরিবর্তন এনেছিল তার চেয়ে কোনো অংশেই কম নয়।
যে মুহূর্তে কাচের লেন্স আমাদের দৃষ্টিকে নক্ষত্রপুঞ্জ বা আণুবীক্ষণিক কোষ পর্যন্ত বিস্তৃত করছিল, ঠিক সেই মুহূর্তেই কাচের আয়না প্রথমবারের মতো নিজেদের দেখতে শেখাচ্ছিল।
লুইস মামফোর্ড তার ‘টেকনিকস অ্যান্ড সিভিলাইজেশন’ গ্রন্থে লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজপুত্র আয়নার এক বিশাল হলঘর তৈরি করেছিলেন। সেই আয়না এক ঘর থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত মধ্যবিত্ত গৃহস্থালিতেও ঠাঁই করে নিল। আয়না নামক এই নতুন বস্তুর সাথে সাথেই আত্মসচেতনতা, আত্মদর্শন এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজের কথা বলার প্রবণতা তৈরি হলো।’
পরিবারের মতো পুরোনো ও যৌথ ব্যবস্থার বদলে সামাজিক আচার-আচরণ, সম্পত্তির অধিকার এবং অন্যান্য আইনকানুন ধীরে ধীরে আবর্তিত হতে শুরু করল একক ব্যক্তিকে কেন্দ্র করে। মানুষ তার নিজের ভেতরের জগৎ নিয়ে অনেক বেশি চুলচেরা বিশ্লেষণ করে লেখালেখি শুরু করল। মঞ্চে দাঁড়িয়ে হ্যামলেট নিজের মনেই বিড়বিড় করে ভাবলেন; মানুষের ভেতরের মানসিক জীবনকে দারুণ গভীরতায় ফুটিয়ে তুলে উপন্যাসের ধারা হয়ে উঠল গল্প বলার প্রধান মাধ্যম। কোনো উপন্যাসে প্রবেশ করা—বিশেষ করে উত্তম পুরুষে লেখা বর্ণনায়—ছিল এক দারুণ বুদ্ধিদীপ্ত কৌশল। এর মাধ্যমে অন্য মানুষের চেতনা, চিন্তা ও অনুভূতির ভেতর সাঁতার কাটা যেত। এর আগে উদ্ভাবিত অন্য কোনো শিল্পরূপের পক্ষে তা সম্ভব ছিল না। বলা যায়, মনস্তাত্ত্বিক উপন্যাস হলো সেই ধরনের গল্প, যা মানুষ তখনই শুনতে চায় যখন সে নিজের মন ও চরিত্র নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করে।
এই রূপান্তরের পেছনে কাচের অবদান কতটুকু?
দুটি বিষয় অস্বীকার করার উপায় নেই: শিল্পীদের নিজেদের প্রতিকৃতি আঁকতে এবং চিত্রকলার বিশেষ কৌশল পারসপেক্টিভ উদ্ভাবনে সরাসরি ভূমিকা রেখেছে এই আয়না। এর পরপরই ইউরোপীয়দের চেতনায় এক মৌলিক পরিবর্তন আসে। সেটাই তৈরি করে দিয়েছিল ব্যক্তিকেন্দ্রিক এক নতুন জগৎ। সেই পরিবর্তনের ঢেউ আজও বিশ্বজুড়ে বয়ে চলেছে।
মঞ্চে দাঁড়িয়ে হ্যামলেট নিজের মনেই বিড়বিড় করে ভাবলেন; মানুষের ভেতরের মানসিক জীবনকে দারুণ গভীরতায় ফুটিয়ে তুলে উপন্যাসের ধারা হয়ে উঠল গল্প বলার প্রধান মাধ্যম।
নিঃসন্দেহে অনেকগুলো কারণ মিলে এই পরিবর্তন ঘটিয়েছে: ভেনিস বা হল্যান্ডের (যেখানে ডুরার ও রেমব্রান্টের মতো আত্মমগ্ন শিল্পীদের নিবাস ছিল) মতো জায়গায় আধুনিক পুঁজিবাদের শুরুর দিকের বিকাশের সাথে এই ব্যক্তিকেন্দ্রিক ভাবনা খুব ভালো মিলে গিয়েছিল। সম্ভবত এই বিভিন্ন শক্তি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে: কাচের আয়না ছিল ঘরের প্রথম উচ্চপ্রযুক্তির আসবাবপত্র।
আমরা আয়নার দিকে তাকাতে শুরু করার পর নিজেদের ভিন্নভাবে দেখতে শিখলাম। সেটাই এমন এক বাজার ব্যবস্থাকে উৎসাহিত করল, যা সানন্দে আমাদের কাছে আরও বেশি আয়না বিক্রি করতে লাগল। এমন নয় যে আয়না একাই রেনেসাঁ তৈরি করেছে, বরং তা অন্যান্য সামাজিক শক্তির সাথে এক ইতিবাচক চক্রে জড়িয়ে পড়েছিল। সেই সঙ্গে আলো প্রতিফলনের অসাধারণ ক্ষমতা দিয়ে সেই শক্তিগুলোকে আরও শক্তিশালী করেছিল। কোনো রোবট ইতিহাসবিদের দৃষ্টিভঙ্গি আমাদের যেটা দেখতে সাহায্য করে, তা হলো—প্রযুক্তি কোনো সাংস্কৃতিক বিপ্লবের একমাত্র কারণ নয়। কিন্তু প্রচলিত ইতিহাসে আমরা যাদের স্বপ্নদ্রষ্টা হিসেবে উদযাপন করি, তাদের মতোই প্রযুক্তির গল্পটিও সমভাবে গুরুত্বপূর্ণ।
ম্যাকফারলেন এই ধরনের কার্যকারণ সম্পর্ককে খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন। আয়না রেনেসাঁ ঘটাতে কাউকে বাধ্য করেনি। বরং সেটি ঘটার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছে। ফুলের পরাগায়ন কৌশল হামিংবার্ডকে তার অবিশ্বাস্য গতিবিদ্যা অর্জন করতে বাধ্য করেনি। বরং সেটি এমন এক পরিস্থিতি তৈরি করেছিল, যা হামিংবার্ডকে ফুলের মধু আহরণের সুযোগ করে দিয়েছিল। সেই সঙ্গে পাখিটির নিজেকে স্বতন্ত্রভাবে গড়ে তুলতে সহায়তা করেছিল। পক্ষীকুলে হামিংবার্ডের মতো দ্বিতীয় কেউ না থাকা প্রমাণ করে, ফুল যদি পতঙ্গের সাথে সেই বিবর্তনের নৃত্যে মেতে না উঠত, তাহলে হামিংবার্ডের এই শূন্যে স্থির হয়ে ওড়ার ক্ষমতা কখনোই জন্ম নিত না। এমন একটি পৃথিবীর কথা ভাবা সহজ, যেখানে ফুল আছে কিন্তু হামিংবার্ড নেই। কিন্তু এমন একটি পৃথিবী ভাবা কঠিন, যেখানে ফুল নেই, অথচ হামিংবার্ড আছে।
ফুলের পরাগায়ন কৌশল হামিংবার্ডকে তার অবিশ্বাস্য গতিবিদ্যা অর্জন করতে বাধ্য করেনি। বরং সেটি এমন এক পরিস্থিতি তৈরি করেছিল, যা হামিংবার্ডকে ফুলের মধু আহরণের সুযোগ করে দিয়েছিল।
আয়নার মতো প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মানুষকে নিজের মুখসহ বাস্তবতার স্বচ্ছ প্রতিফলন দেখতে সাহায্য করে—এমন কোনো প্রযুক্তি যদি না থাকত, তাহলে শিল্প, দর্শন আর রাজনীতিতে যে ধ্যান-ধারণার সমষ্টিকে আমরা রেনেসাঁ বলি, তার জন্ম নেওয়া অনেক বেশি কঠিন হতো। (একই সময়ে জাপানি সংস্কৃতিতে স্টিল বা ইস্পাতের আয়না বেশ সমাদৃত ছিল। কিন্তু ইউরোপের মতো সেখানে আত্মদর্শনের সেই বিপ্লব ঘটেনি। এর কারণ হিসেবে হয়তো বলা যায়, কাচের আয়নার চেয়ে স্টিল অনেক কম আলো প্রতিফলন করত এবং প্রতিচ্ছবিতে কৃত্রিম রঙ যোগ করত)।
তবে আয়না একা ইউরোপীয়দের আত্মপরিচয়ের বিপ্লব নির্ধারণ করেনি। ইতিহাসের অন্য কোনো মোড়ে ভিন্ন কোনো সংস্কৃতিতে যদি এই স্বচ্ছ আয়না আবিষ্কৃত হতো, তাহলে হয়তো একই ধরনের বুদ্ধিবৃত্তিক বিপ্লব ঘটত না। কারণ তাদের সামাজিক কাঠামো ছিল পঞ্চদশ শতাব্দীর ইতালীয় পাহাড়ি শহরগুলোর চেয়ে আলাদা। রেনেসাঁ এমন এক পৃষ্ঠপোষকতা ব্যবস্থারও সুফল পেয়েছিল, যা শিল্পী ও বিজ্ঞানীদের ফলমূল খুঁজে বেড়ানোর বদলে সারাদিন আয়না নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ দিয়েছিল। মেডিসি পরিবারহীন রেনেসাঁ—ব্যক্তিগত পরিবার হিসেবে নয়, বরং তারা যে অর্থনৈতিক শ্রেণীর প্রতিনিধিত্ব করত—তা কল্পনা করা ঠিক ততটাই কঠিন যতটা আয়নাহীন রেনেসাঁ কল্পনা করা।
তাই হয়তো বলা প্রয়োজন, ব্যক্তিকেন্দ্রিক বা সোসাইটি অফ দ্য সেলফের গুণাগুণ নিয়ে যথেষ্ট বিতর্ক থাকতে পারে। ব্যক্তিকে কেন্দ্র করে আইন প্রণয়ন সরাসরি মানবাধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার ঐতিহ্য তৈরি করেছে। সেটা নিশ্চিতভাবেই প্রগতি। কিন্তু আমরা এখন ব্যক্তিবাদের দিকে পাল্লা কি বেশিই ভারি করে ফেলেছি কি না, যা ইউনিয়ন, সমাজ বা রাষ্ট্রের মতো সমষ্টিগত প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের দূরে সরিয়ে দিচ্ছে— সে ব্যাপারে যুক্তিবাদী মানুষেরা একমত হতে পারেন না। এই বিতর্কের মীমাংসা করার জন্য ভিন্ন এক ধরনের যুক্তি ও মূল্যবোধের প্রয়োজন। তবে এটুকু অন্তত মানা উচিত, আয়না আধুনিক ‘আমি’ বা ‘স্ব’-এর উদ্ভাবনে এক বাস্তব, অথচ অপরিমেয় ভূমিকা রেখেছে। শেষ পর্যন্ত সেটা ভালো না মন্দ ছিল, তা হয়তো চিরকাল অমীমাংসিতই থেকে যাবে।
মেডিসি পরিবারহীন রেনেসাঁ—ব্যক্তিগত পরিবার হিসেবে নয়, বরং তারা যে অর্থনৈতিক শ্রেণীর প্রতিনিধিত্ব করত—তা কল্পনা করা ঠিক ততটাই কঠিন যতটা আয়নাহীন রেনেসাঁ কল্পনা করা।
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে সুপ্ত আগ্নেয়গিরি মাউনা কেয়ার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪ হাজার ফুট উঁচুতে। সমুদ্রের তলদেশ থেকে ধরলে এর উচ্চতা মাউন্ট এভারেস্টের চেয়েও অনেক বেশি। পর্বতটার অবস্থান বিশ্বের এক বিরল জায়গায়। সেখানে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যাওয়া যায়। পাহাড় চূড়ার পরিবেশ একেবারেই মরুভূমির মতো শুষ্ক, প্রাণহীন ও রুক্ষ—ঠিক যেন মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশ। সাধারণত একটি মেঘের স্তর আগ্নেয়গিরির চূড়া থেকে কয়েক হাজার ফুট নিচে থাকে। ফলে এখানকার বাতাস খুবই পাতলা ও শুষ্ক।
মাউনা কেয়ার চূড়ায় দাঁড়িয়ে আপনি নিজেকে স্থলভাগের এমন এক বিন্দুতে পাবেন, যা পৃথিবীর মহাদেশগুলো থেকে সবচেয়ে দূরে। এর মানে হলো, এখানকার বায়ুমণ্ডল খুবই স্থিতিশীল। কারণ মহাদেশীয় ভূখণ্ডের মতো এখানে সূর্যের উত্তাপ শোষণ বা প্রতিফলনের ফলে বাতাসের আলোড়ন বা টার্বুলেন্স তৈরি হয় না। এসব গুণাবলি মাউনা কেয়াকে পরিণত করেছে নক্ষত্র পর্যবেক্ষণের জন্য পৃথিবীর অন্যতম সেরা জায়গায়।
আজ মাউনা কেয়ার চূড়ায় তেরোটি আলাদা পর্যবেক্ষণ কেন্দ্র বা অবজারভেটরি রয়েছে। লাল পাথরের বুকে ছড়িয়ে থাকা বিশালাকার সাদা গম্বুজগুলো দেখলে মনে হবে ভিনগ্রহের কোনো বসতি। এর মধ্যেই রয়েছে ডব্লিউ এম কেক অবজারভেটরির দুটি টেলিস্কোপ। এটাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অপটিক্যাল টেলিস্কোপ বা আলোক দুরবীন। কেক টেলিস্কোপগুলোকে হ্যান্স লিপারশের উদ্ভাবনের সরাসরি উত্তরসূরি মনে হতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, এগুলো কাজ করার জন্য লেন্সের ওপর নির্ভর করে না। মহাবিশ্বের দূরপ্রান্ত থেকে আলো সংগ্রহ করার জন্য একটি ট্রাকের সমান বড় লেন্সের প্রয়োজন হতো। কিন্তু অত বড় কাচ ধরে রাখা যেমন কঠিন, তেমনি তাতে প্রতিচ্ছবি বিকৃত হয়ে যাওয়ার ভয়ও থাকে। তাই কেক টেলিস্কোপের বিজ্ঞানী ও প্রকৌশলীরা অতি ক্ষীণ আলোকরেখা ধরার জন্য অন্য একটি কৌশল ব্যবহার করেছেন: আর তা হলো আয়না।
মাউনা কেয়ার চূড়ায় দাঁড়িয়ে আপনি নিজেকে স্থলভাগের এমন এক বিন্দুতে পাবেন, যা পৃথিবীর মহাদেশগুলো থেকে সবচেয়ে দূরে। এর মানে হলো, এখানকার বায়ুমণ্ডল খুবই স্থিতিশীল।
প্রতিটি টেলিস্কোপে ৩৬টি ষড়ভুজাকার আয়না রয়েছে। সেগুলো একত্রে ২০ ফুট চওড়া একটি প্রতিফলক ক্যানভাস তৈরি করে। এই আয়নাগুলো দূর মহাকাশের আলো প্রতিফলিত করে দ্বিতীয় একটি আয়নায় পাঠায়। সেগুলো পরে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে প্রসেস হয়ে কম্পিউটার স্ক্রিনে ছবি হিসেবে ফুটে ওঠে। (কেক অবজারভেটরিতে গ্যালিলিও বা অন্যান্য জ্যোতির্বিজ্ঞানীদের মতো সরাসরি টেলিস্কোপে চোখ রেখে আকাশ দেখার জন্য বিশেষ কোনো স্থান নেই)।
তবে মাউনা কেয়ার ওপরের পাতলা এবং খুবই স্থিতিশীল বায়ুমণ্ডলেও সামান্যতম আলোড়ন কেকের ক্যামেরায় ধরা পড়া ছবিকে ঝাপসা করে দিতে পারে। তাই টেলিস্কোপের এই ত্রুটি সংশোধনের জন্য ব্যবহার করা হয় অ্যাডাপ্টিভ অপটিক্স নামের কৌশলী একটা পদ্ধতি। কেকের চূড়া থেকে রাতের আকাশে লেজার রশ্মি নিক্ষেপ করা হয়। সেটাই মহাকাশে একটি কৃত্রিম নক্ষত্র তৈরি করে। এই কৃত্রিম নক্ষত্রটি একটি রেফারেন্স পয়েন্ট বা নির্দেশক হিসেবে কাজ করে।
বিজ্ঞানীরা ঠিকই জানেন, বায়ুমণ্ডলীয় বিকৃতি না থাকলে লেজারটিকে ঠিক কেমন দেখানোর কথা। তাই তাঁরা টেলিস্কোপে ধরা পড়া লেজারের প্রকৃত ছবির সাথে আদর্শ ছবির তুলনা করে বায়ুমণ্ডলের বিকৃতির পরিমাণ মাপেন। সেই মাপ অনুযায়ী কম্পিউটার তখন টেলিস্কোপের আয়নাগুলোকে খুব সামান্য বাঁকানোর নির্দেশ দেয়, যাতে সেই রাতের বায়ুমণ্ডলীয় বিঘ্নটুকু কেটে যায়। এর প্রভাব ঠিক একজন স্বল্পদৃষ্টির মানুষকে চশমা পরিয়ে দেওয়ার মতো: দূরের বস্তুগুলো হঠাৎ করেই অনেক বেশি পরিষ্কার হয়ে ওঠে।
অবশ্য কেক টেলিস্কোপের ক্ষেত্রে সেই দূরের বস্তুগুলো হলো গ্যালাক্সি এবং সুপারনোভা। সেগুলোর কোনো কোনো ক্ষেত্রে কোটি কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। আমরা যখন কেকের আয়নায় তাকাই, তখন আসলে সুদূর অতীতের দিকে তাকাই। আবারও কাচ আমাদের দৃষ্টিকে প্রসারিত করল: কেবল কোষ ও জীবাণুর অদৃশ্য জগৎ বা ক্যামেরা-ফোনের বিশ্বজনীন সংযোগের মধ্যেই নয়, বরং মহাবিশ্বের একেবারে শুরুর দিনগুলো পর্যন্ত। অথচ কাচের যাত্রা শুরু হয়েছিল তুচ্ছ গয়না বা শূন্য পাত্র হিসেবে। কয়েক হাজার বছর পর মাউনা কেয়ার মেঘের ওপর ঠাঁই নিয়ে সেটিই এখন হয়ে উঠেছে একটি টাইম মেশিনের মতো।
অবশ্য কেক টেলিস্কোপের ক্ষেত্রে সেই দূরের বস্তুগুলো হলো গ্যালাক্সি এবং সুপারনোভা। সেগুলোর কোনো কোনো ক্ষেত্রে কোটি কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত।
কাচের এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় পারিপার্শ্বিক উপাদানের ভৌত ধর্মের সীমানা যেমন আমাদের উদ্ভাবনী ক্ষমতাকে বেঁধে রাখে, তেমনি তাতে শক্তিও যোগায়। আধুনিক বিশ্ব গড়ার কারিগরদের কথা ভাবতে গেলে আমরা সাধারণত মহান বিজ্ঞানী, রাজনীতিবিদ বা যুগান্তকারী কোনো আবিষ্কার কিংবা বড় কোনো গণআন্দোলনের কথাই বলি। কিন্তু আমাদের ইতিহাসের একটি বস্তুগত দিকও আছে। সেটা মার্ক্সবাদের সেই দ্বান্দ্বিক বস্তুবাদ নয়, যেখানে ‘বস্তু’ মানে কেবল শ্রেণি সংগ্রাম বা অর্থনৈতিক ব্যাখ্যাকে বোঝানো হয়। বরং এটি এমন এক বস্তুগত ইতিহাস, যেখানে আমাদের ইতিহাসের গতিপথ নির্ধারিত হয়েছে পদার্থের মৌলিক গাঠনিক উপাদানের মাধ্যমে। সেটাই পরবর্তীতে যুক্ত হয়েছে সামাজিক আন্দোলন বা অর্থনৈতিক ব্যবস্থার সাথে।
কল্পনা করুন, আপনি যদি মহাবিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের ইতিহাস নতুন করে লিখতে পারতেন এবং বর্তমানের মতোই হুবহু একটি মহাবিশ্ব তৈরি করতেন। ধরা যাক, সেই মহাবিশ্বে কেবল একটি ক্ষুদ্র পরিবর্তন রয়েছে। সেখানে সিলিকন পরমাণুর ইলেকট্রনগুলো আগের মতো আচরণ করে না। এই বিকল্প মহাবিশ্বে সিলিকন ইলেকট্রনগুলো ফোটন কণাকে পার হতে না দিয়ে অন্য সব পদার্থের মতো আলো শোষণ করে নিচ্ছে। কয়েক হাজার বছর আগে পর্যন্ত হোমো সেপিয়েন্সদের বিবর্তনে হয়তো এই পরিবর্তনের কোনো প্রভাবই পড়ত না। কিন্তু তারপর আশ্চর্যজনকভাবে সবকিছু বদলে যেত।
সিলিকন ইলেকট্রনের এই কোয়ান্টাম আচরণকে মানুষ নানাভাবে ব্যবহার করতে শুরু করেছিল। তখন মৌলিক কোনো এক স্তরে দাঁড়িয়ে স্বচ্ছ কাচ ছাড়া গত এক সহস্রাব্দ কল্পনা করা একেবারেই অসম্ভব। আমরা এখন বিংশ শতাব্দীর অনন্য উপাদান প্লাস্টিক বা কার্বন দিয়ে কাচের মতো স্বচ্ছ পদার্থ তৈরি করতে পারি। সেটা বেশ টেকসই। কিন্তু সেই জ্ঞান বড়জোর একশ বছরের পুরনো। সিলিকন ইলেকট্রনের সেই বৈশিষ্ট্যটুকু কেড়ে নিলে আপনি গত এক হাজার বছরের ইতিহাস থেকে জানালা, চশমা, লেন্স, টেস্ট টিউব আর বাল্বকেও চিরতরে হারিয়ে ফেলতেন। (হয়তো অন্য কোনো প্রতিফলক পদার্থ দিয়ে উন্নত মানের আয়না তৈরি হতো। কিন্তু তাতে আরও কয়েক শত বছর বেশি সময় লেগে যেত)।
সিলিকন ইলেকট্রনের এই কোয়ান্টাম আচরণকে মানুষ নানাভাবে ব্যবহার করতে শুরু করেছিল। তখন মৌলিক কোনো এক স্তরে দাঁড়িয়ে স্বচ্ছ কাচ ছাড়া গত এক সহস্রাব্দ কল্পনা করা একেবারেই অসম্ভব।
কাচবিহীন একটি পৃথিবী কেবল আমাদের সভ্যতার অবকাঠামোই বদলে দিত না—যেমন ক্যাথেড্রালের রঙিন কাচের জানালা বা আধুনিক শহরের ঝলমলে মসৃণ প্রতিফলক—বরং আধুনিক অগ্রগতির ভিত্তিগুলোকেও ধসিয়ে দিত। কোষ, ভাইরাস আর ব্যাকটেরিয়া বোঝার মাধ্যমে মানুষের গড় আয়ু বেড়েছে। মানুষ কেন মানুষ—অর্থাৎ তার জেনেটিক জ্ঞান, মহাবিশ্বে আমাদের অবস্থান সম্পর্কে জ্যোতির্বিজ্ঞানের ধারণা—এসব মৌলিক ধারণাগত অগ্রগতির পেছনে কাচের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো উপাদান পৃথিবীতে নেই।
রেনে দেকার্ত তাঁর এক বন্ধুকে লেখা চিঠিতে প্রাকৃতিক ইতিহাসের একটি বই নিয়ে কথা বলেছিলেন। শেষ পর্যন্ত সেই বইটি তিনি লিখে উঠতে পারেননি। সেই চিঠিতে তিনি কাচের গল্পটি যেভাবে বলতে চেয়েছিলেন তার বর্ণনা দিয়েছিলেন এভাবে: ‘তীব্র তাপের প্রভাবে ছাই থেকে কীভাবে কাচ তৈরি হলো; ছাইয়ের এই কাঁচে রূপান্তর হওয়াটা আমার কাছে প্রকৃতির অন্য যেকোনো বিস্ময়ের মতোই অদ্ভুত মনে হয়েছিল। তাই এর বর্ণনা দিতে গিয়ে আমি এক বিশেষ আনন্দ পেয়েছি।’
দেকার্ত কাচের সেই আদি বিপ্লবের সময়কালের এতই কাছাকাছি ছিলেন যে এর বিশালত্ব তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। কিন্তু আজ আমরা এই পদার্থের আদি প্রভাব থেকে এতটাই দূরে সরে এসেছি যে দৈনন্দিন জীবনে এটি কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং এখনো আছে, তা যথাযথভাবে মূল্যায়ন করা জন্য কঠিন হয়ে পড়েছে।
এটি এমন এক প্রেক্ষাপট, যেখানে ইতিহাসের ওপর লং-জুম বা দূরবীক্ষণী দৃষ্টিভঙ্গি আলোকপাত করলে এমন সব বিষয় আমাদের চোখে পড়ে, যা চিরাচরিত ঐতিহাসিক গল্পের প্রধান চরিত্রগুলোর দিকে মনোনিবেশ করলে হয়তো কখনো দেখতে পেতাম না। অবশ্য, ইতিহাসের পরিবর্তন নিয়ে আলোচনা করতে গিয়ে ভৌত উপাদানগুলোর ভূমিকার কথা টেনে আনা একেবারেই নতুন কিছু নয়। আমাদের মধ্যে অধিকাংশ মানুষই এই ধারণাটি মেনে নিয়েছে, শিল্পবিপ্লবের পর থেকে মানব কর্মকাণ্ডে কার্বন এক অপরিহার্য ভূমিকা পালন করে আসছে। কিন্তু এক অর্থে, এটি আসলে কোনো নতুন খবর নয়। কারণ আদিম প্রাণের উন্মেষকাল থেকেই জীবিত প্রাণীরা যা কিছু করেছে, তার প্রায় সবকিছুর মূলে কার্বন ছিল এক অবিচ্ছেদ্য অংশ।
রেনে দেকার্ত তাঁর এক বন্ধুকে লেখা চিঠিতে প্রাকৃতিক ইতিহাসের একটি বই নিয়ে কথা বলেছিলেন। শেষ পর্যন্ত সেই বইটি তিনি লিখে উঠতে পারেননি।
তবে কাচশিল্পীরা যখন এক হাজার বছর আগে সিলিকন ডাই-অক্সাইডের বিচিত্র ধর্মগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করল, তার আগ পর্যন্ত এর গুরুত্ব মানুষের কাছে তেমন ছিল না। আজ আপনি নিজের ঘরের দিকে তাকালে হাতের নাগালেই এমন শখানেক বস্তু খুঁজে পাবেন, যার অস্তিত্ব সিলিকন ডাই-অক্সাইডের ওপর নির্ভরশীল। আর সিলিকন মৌলের ওপর নির্ভর করে এমন জিনিসের সংখ্যা তো আরও অনেক বেশি। আপনার জানালার কাচ বা স্কাইলাইট, আপনার ফোনের ক্যামেরার লেন্স, কম্পিউটারের স্ক্রিন এবং মাইক্রোচিপ বা ডিজিটাল ঘড়ি আছে এমন সবকিছুই এর উদাহরণ।
আজ থেকে দশ হাজার বছর আগে যদি আপনার দৈনন্দিন জীবনের রসায়নের প্রধান চরিত্রগুলো বাছাই করতে হতো, তাহলে তালিকায় শীর্ষস্থানগুলো আজকের মতোই থাকত কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। কারণ আমরা এই উপাদানগুলোই ওপর ভীষণভাবে নির্ভরশীল। কিন্তু সেই তালিকায় সিলিকন হয়তো একটি পার্শ্বচরিত্র হিসেবেও জায়গা পেত না। অবশ্য পৃথিবীতে সিলিকন প্রচুর পরিমাণে পাওয়া যায়—পৃথিবীর ভূত্বকের ৯০ শতাংশেরও বেশি এই মৌল দিয়ে গঠিত—তবুও এই গ্রহের প্রাণিকুলের প্রাকৃতিক বিপাক প্রক্রিয়ায় এর প্রায় কোনো ভূমিকাই প্রায় নেই বললেই চলে। আমাদের শরীর কার্বনের ওপর নির্ভরশীল। আর আমাদের অনেক প্রযুক্তিও (যেমন জীবাশ্ম জ্বালানি ও প্লাস্টিক) একই নির্ভরতা দেখায়। কিন্তু সিলিকনের প্রতি এই প্রয়োজনীয়তা একেবারেই আধুনিক যুগের এক তৃষ্ণা।
প্রশ্ন হলো, এত সময় কেন লাগল? কেন এই পদার্থের অসাধারণ গুণাবলি প্রকৃতি কার্যত এড়িয়ে গেল? আর কেন এক হাজার বছর আগে থেকে হঠাৎ এটি অপরিহার্য হয়ে উঠল?
এর উত্তর খুঁজতে গেলে আমোদের কিছুটা অনুমানের আশ্রয় নিতে হয়। তবে নিশ্চিতভাবেই একটি উত্তর লুকিয়ে আছে আরেকটি প্রযুক্তির মধ্যে: আর তা হলো চুল্লি। বিবর্তনের ধারায় সিলিকন ডাই-অক্সাইডের ব্যবহার কম হওয়ার কারণ হলো এর আসল চমকটি দেখার জন্য অন্তত ১০০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার প্রয়োজন। তরল পানি আর কার্বন পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রায় অনেক সৃজনশীল কাজ করতে পারে। কিন্তু সিলিকন ডাই-অক্সাইডকে না গলালে এর সম্ভাবনা বোঝা যায় না। আর পৃথিবীর উপরিভাগ স্বাভাবিকভাবে অতটা উত্তপ্ত হয় না।
২০১৩ সালে দক্ষিণ আফ্রিকান ভূ-রসায়নবিদ জ্যান ক্রেমার্স সেখানকার একটি রহস্যময় নুড়ি পাথর বিশ্লেষণ করে নিশ্চিত করেন, সেটির উৎপত্তি হয়েছিল একটি ধুমকেতুর কেন্দ্রভাগে।
এটিই ছিল চুল্লির সৃষ্টি করা হামিংবার্ড ইফেক্ট। নিয়ন্ত্রিত পরিবেশে প্রচণ্ড তাপ তৈরির ক্ষমতা অর্জনের মাধ্যমে আমরা সিলিকন ডাই-অক্সাইডের আণবিক সম্ভাবনা উন্মোচন করেছি। সেটাই শেষ পর্যন্ত বদলে দিয়েছে আমাদের পৃথিবী দেখার ধরন। এমনকি নিজেদের সম্পর্কে আমাদের ধারণাকেও বদলে দিয়েছে।
অদ্ভুতভাবে, শুরু থেকেই কাচ আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন দৃষ্টি দেওয়ার চেষ্টা করেছিল—আমরা তা বোঝার মতো যথেষ্ট বুদ্ধিমান হওয়ার বহু আগেই। মিশরের তুতানখামেনের সমাধিতে লিবিয়ার মরুভূমির যে কাচের টুকরোগুলো পাওয়া গিয়েছিল, তা বহু দশক ধরে প্রত্নতত্ত্ববিদ, ভূতত্ত্ববিদ ও জ্যোতির্পদার্থবিদদের সমানভাবে ধাঁধায় ফেলেছিল। সিলিকন ডাই-অক্সাইডের সেই আধা-তরল অণুগুলো ইঙ্গিত করছিল যে এগুলো এমন তাপমাত্রায় তৈরি হয়েছে, যা কেবল উল্কাপাত থেকেই সম্ভব। কিন্তু আশেপাশে কোনো উল্কাপাতের গর্ত বা ক্রেটার পাওয়া যায়নি। তাহলে সেই তাপমাত্রা এল কোত্থেকে?
বজ্রপাত সিলিকাকে কাচ তৈরির মতো তাপে উত্তপ্ত করতে পারে, কিন্তু একরের পর একর বিস্তীর্ণ বালুকাভূমিকে একসাথে গলাতে পারে না। ফলে বিজ্ঞানীরা এমন একটি ধারণা অনুসন্ধান করতে শুরু করেন যে, এই লিবিয়ান কাচ তৈরি হয়েছিল কোনো ধূমকেতু পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে মরুভূমির ওপর বিস্ফোরিত হওয়ার ফলে। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকান ভূ-রসায়নবিদ জ্যান ক্রেমার্স সেখানকার একটি রহস্যময় নুড়ি পাথর বিশ্লেষণ করে নিশ্চিত করেন, সেটির উৎপত্তি হয়েছিল একটি ধুমকেতুর কেন্দ্রভাগে। পৃথিবীতে আবিষ্কৃত এ ধরনের এটিই প্রথম বস্তু।
মিশরের তুতানখামেনের সমাধিতে লিবিয়ার মরুভূমির যে কাচের টুকরোগুলো পাওয়া গিয়েছিল, তা বহু দশক ধরে প্রত্নতত্ত্ববিদ, ভূতত্ত্ববিদ ও জ্যোতির্পদার্থবিদদের সমানভাবে ধাঁধায় ফেলেছিল।
ধূমকেতুর কণিকা খুঁজতে কোটি কোটি ডলার ব্যয় করেছে বিজ্ঞানী ও মহাকাশ সংস্থাগুলো। কারণ এগুলো সৌরজগতের গঠন সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি দেয়। লিবিয়ান মরুভূমির সেই নুড়ি পাথর এখন তাদের সরাসরি ধূমকেতুর ভূ-রসায়নের কাছে পৌঁছানোর সুযোগ করে দিচ্ছে। আর এই পুরো সময় জুড়েই, আমাদের যেন সেই পথের দিশা দিচ্ছিল কাচ।
