নিজেদের বনশ্রীর পুরোনো বাড়ির সামনে সোলারে চলা ছোট্ট একটা বোটে বসে আছে নাবিলা। তিনতলা বাড়ির নিচের দোতলা এখন পুরোপুরি পানির নিচে! ফলে ওদের থাকতে হচ্ছে তিনতলায়। তবে বর্ষায় পানি বাড়লে তাঁবু খাটিয়ে ছাদে থাকতে হয়। কিন্তু এভাবে আর কত দিন থাকা যাবে, বলা যাচ্ছে না। সরকার এর মধ্যেই চূড়ান্ত নোটিশ দিয়েছে—আগামী দুই মাসের মধ্যে পুরো ‘রেড জোন’ খালি করতে হবে। একে বলা হচ্ছে ‘ক্লাইমেট রিলোকেশন অর্ডার’।
ওদের বাড়িটা পড়েছে সেই রেড জোনের ভেতরেই। সময়টা ২০৬০ সাল। গত তিন দশকে সমুদ্রের পানি বেড়েছে প্রায় এক মিটার। চট্টগ্রামের পতেঙ্গা, পাহাড়তলী—এসব এলাকা এখন পানির নিচে। কক্সবাজারের সেই বিখ্যাত সমুদ্রসৈকতের অর্ধেকটাই গিলে নিয়েছে সাগর। আর ঢাকা? রাজধানীর দক্ষিণ অংশ এখন স্থায়ীভাবে জলাবদ্ধ।
নাবিলার ছোট ভাই রিয়ান ছুটে এল। ওর বয়স ১৩। ‘আপু, দেখ! মাছ ধরলাম আমাদের বসার ঘরে!’ একটা বড় টাকি মাছ রিয়ানের হাতে লাফাচ্ছে। নাবিলার চোখে পানি চলে এল। তাদের দোতলার বসার ঘর, যেখানে বাবা বসে পুরোনো বইয়ের দোকান চালাতেন, এখন সেখানে সাঁতার কাটে মাছেরা! পাঁচ বছর আগে নিখোঁজ হন নাবিলার বাবা। সবাই ভাবে, বন্যার পানিতে ডুবে মারা গেছেন তিনি। কিন্তু নাবিলা তা বিশ্বাস করে না।
বাবা যেদিন নিখোঁজ হন, তার আগের রাতে হলোগ্রাম কলে বলেছিলেন, ‘ত্রাণ চোরাচালানের একটা নেটওয়ার্কের খোঁজ পেয়েছি। সরকারি ক্লাইমেট ফান্ড লুট হচ্ছে। বাসায় ফিরে আগামীকালই সাইবার পুলিশে রিপোর্ট করব।’
নাবিলার চোখে পানি চলে এল। তাদের দোতলার বসার ঘর, যেখানে বাবা বসে পুরোনো বইয়ের দোকান চালাতেন, এখন সেখানে সাঁতার কাটে মাছেরা! পাঁচ বছর আগে নিখোঁজ হন নাবিলার বাবা।
কিন্তু নাবিলার বাবা আর বাসায় ফেরেননি। গত পাঁচ বছরেও না। স্কুলে যাওয়ার জন্য যেই না বোটটা চালু করতে যাবে, তখনই শোনা গেল মায়ের ডাক, ‘এই নাবিলা, শুনে যা তো, তোর সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে।’
ঘরে ঢুকে মাকে নাবিলা বলল, ‘কী এত গুরুত্বপূর্ণ কথা আম্মু? স্কুল থেকে ফেরার পরও তো বলতে পারতে।’
নাবিলার মা সিনথিয়া আহমেদ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। দূরে দেখা যাচ্ছে পানির ওপর ভাসমান ঘরবাড়ি, নৌকার সারি।
‘রাজশাহীতে তিনটা পুনর্বাসন শহর তৈরি হয়েছে বরেন্দ্র অঞ্চলের উঁচুভূমিতে, মোট এক লাখ পরিবারের জন্য। আমাদের নাম উঠেছে “নবজীবন সিটি”র তালিকায়।’
‘পুনর্বাসন শহর? মানে আমরা উদবাস্তু হয়ে যাব নিজেদের দেশেই?’ মা কিছু বললেন না। কারণ, এটাই চরম সত্য। বাংলাদেশের প্রায় তিন কোটি মানুষ এখন জলবায়ু-উদ্বাস্তু। আরও দুই কোটি মানুষ উদ্বাস্তু হওয়ার পথে।
ঢাকা ছেড়ে যেতে রাজি নয় নাবিলা, ‘না আম্মু, এই শহর ছেড়ে আমি কোথাও যাব না। এই শহরে আব্বুর স্মৃতি আছে। মরলে এই শহরেই মরব। তবু নিজেদের দেশে উদ্বাস্তু হয়ে বাঁচতে চাই না।’
‘কিন্তু এ ছাড়া তো আমাদের আর কোনো উপায়ও নেই! তোর বাবা থাকলে হয়তো অন্য কিছু ভাবা যেত।’
‘এত কিছু ভাবার সময় নেই আম্মু, আমি স্কুলে গেলাম।’
ঢাকা ছেড়ে যেতে রাজি নয় নাবিলা, ‘না আম্মু, এই শহর ছেড়ে আমি কোথাও যাব না। এই শহরে আব্বুর স্মৃতি আছে। মরলে এই শহরেই মরব। তবু নিজেদের দেশে উদ্বাস্তু হয়ে বাঁচতে চাই না।’
নাবিলা পড়ে ‘ক্লাইমেট রেজিলিয়েন্স একাডেমি’তে। সোলারে চলা ভাসমান নৌকায় করে স্কুলে যেতে হয়। স্কুলটাও ভাসমান। বিশাল একটা মডুলার স্ট্রাকচার, যা পানির স্তরের সঙ্গে সঙ্গে ওঠানামা করে। প্রকৃতির রোষের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিকে এগিয়ে চলতে হচ্ছে। জলবায়ু পরিবর্তিত বিশ্বে টিকে থাকার এবং সমৃদ্ধ হওয়ার জন্য নতুন প্রজন্মকে প্রস্তুত করাই এসব স্কুলের উদ্দেশ্য। শুধু পড়াশোনা নয়—বেঁচে থাকার দক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং সমস্যা সমাধানে পারদর্শী করে তোলা হয় এখানে।
স্কুলে আছে সোলার প্যানেল আর উইন্ড টারবাইন। ক্লাসে ওদের হাতে-কলমে শেখানো হয়—রেইন ওয়াটার হার্ভেস্টিং, জলশোধনব্যবস্থা, ভাসমান বাগান, সমুদ্রের পানি পানযোগ্য করার প্রক্রিয়া, হাইড্রোপনিকস ও অ্যাকোয়াপনিকস (মাটি ছাড়া চাষ), জরুরি যোগাযোগ (সিগন্যাল, রেডিও), সেন্সর নেটওয়ার্ক তৈরি (পানির স্তর, বন্যা সতর্কতা), বন্যা সতর্কতা এআই সিস্টেম, উদ্বাস্তু ক্যাম্পের জন্য সোলার চার্জিং স্টেশন, ড্রোন পরিচালনা (উদ্ধার ও পর্যবেক্ষণের জন্য), বায়োগ্যাস প্ল্যান্ট পরিচালনাসহ আরও অনেক কিছু। নাবিলা বেশ আগ্রহ নিয়েই এসব শিখছে। এসব জ্ঞানকে কাজে লাগিয়ে ঢাকা শহরেই সে টিকে থাকতে চায়।
সেদিন স্কুল শেষে বাসায় ফেরার সময় নাবিলা খেয়াল করল, কালো রঙের একটি ড্রোন-বোট তাদের অনুসরণ করছে! বোটটিতে টিনটেড গ্লাস, অচেনা মার্কিং। হুট করে সেটা গতি বাড়িয়ে হাজির হলো ওদের পাশে। হঠাৎ বোটের স্ক্রিনে ভেসে উঠল—‘নাবিলা! তোর বাবার মতো নাক গলাবি না! নইলে একই পরিণতি হবে!’
প্রকৃতির রোষের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিকে এগিয়ে চলতে হচ্ছে। জলবায়ু পরিবর্তিত বিশ্বে টিকে থাকার এবং সমৃদ্ধ হওয়ার জন্য নতুন প্রজন্মকে প্রস্তুত করাই এসব স্কুলের উদ্দেশ্য।
নাবিলার শিরদাঁড়া দিয়ে শীতল ভয়ের একটা স্রোত যেন নেমে গেল। ‘সামিয়া, ওই দেখ!’ নাবিলা ফিসফিস করে বলল। চালকের আসনের পাশে বসে থাকা সামিয়া তাকাল, ‘ওটা কার?’ ড্রোন-বোটটা হঠাৎ গতি বাড়িয়ে পানিতে ঢেউ তুলে দ্রুত অন্ধকারে হারিয়ে গেল। সামিয়ার প্রশ্নের উত্তর নাবিলার কাছে নেই। কোনো কিছুই সে বুঝতে পারছে না। তবে কয়েক দিন ধরে বাবার পুরোনো ক্লাউড স্টোরেজ খোলার চেষ্টা করছে সে। আজকের এই হুমকির সঙ্গে কি ওটার কোনো সম্পর্ক আছে? নাবিলার মাথা কাজ করছে না।
বাড়ি ফিরে মাকে কিছু বলল না নাবিলা। রাতে সবাই ঘুমিয়ে পড়লে বাবার পুরোনো ক্লাউড স্টোরেজটা আবার খোলার চেষ্টা করে সে। পাসওয়ার্ড ভেঙে ঢুকতে তার দুই ঘণ্টা লাগল। ভেতরে পেল একটি এনক্রিপ্টেড ফাইল। ওটার শেষ এন্ট্রিতে লেখা—‘কালিক চক্র নামের একটা সংগঠন ক্লাইমেট রিলিফ ফান্ড লুট করছে। যেসব পরিবারের পুনর্বাসন পাওয়ার কথা, তাদের কোনো সাহায্য করা হচ্ছে না। নৌকায়, ড্রোনে করে ত্রাণসামগ্রী পাচার করছে কালোবাজারে। এই চোরাকারবারিদের দলনেতা ফয়সাল মিয়া। ডিজিটাল প্রমাণ সংগ্রহ করেছি। আপলোড করতে হবে।’
কিন্তু প্রমাণ কোথায়? কোন সার্ভারে লুকানো? এই তথ্য জানার জন্যই কি বাবা হারিয়ে গেলেন? এসব রহস্য তাকে ভেদ করতেই হবে!
বাড়ি ফিরে মাকে কিছু বলল না নাবিলা। রাতে সবাই ঘুমিয়ে পড়লে বাবার পুরোনো ক্লাউড স্টোরেজটা আবার খোলার চেষ্টা করে সে। পাসওয়ার্ড ভেঙে ঢুকতে তার দুই ঘণ্টা লাগল।
২
পরদিন স্কুলে নাবিলা তার ক্লাসের বন্ধু রিফাত আর তানজীনকে সবকিছু খুলে বলল। রিফাত একজন ইথিক্যাল হ্যাকার। আর তানজীন দক্ষ ড্রোন পাইলট। ‘আমাদের খুঁজে বের করতে হবে, বাবা কোথায় ফাইলটা লুকিয়েছিলেন,’ নাবিলা বলল।
‘কিন্তু কীভাবে?’ তানজীন জিজ্ঞেস করে।
সেই মুহূর্তেই তাদের বায়োটেক টিচার লায়লা ম্যাম ক্লাসে ঢুকলেন। ‘আজকের টপিক—অ্যাকোয়াপনিকস। পানির ওপর ভাসমান কৃষিব্যবস্থা। নতুন প্রজন্মের খাদ্যনিরাপত্তা।’ তাদের কথাবার্তা আর বেশি এগোল না। তারা ঠিক করল, ক্লাস শেষে বিষয়টি নিয়ে কথা বলবে। ক্লাস শেষ হলে নাবিলারা স্কুলের পেছনে যায়। সেখানে দেখা গেল, একজন বয়স্ক লোক উন্নত ভাসমান বাগান তৈরি করছেন। বাগানটি এআই–চালিত, সেন্সর লাগানো।
‘চাচা, এটা কী?’ নাবিলা জিজ্ঞেস করল। ‘স্মার্ট হাইড্রোপনিকস, মা। পানিতে চাষ। মাটি, সার কিচ্ছু লাগে না। এআই নিজে থেকেই পরিচর্যা করে।’ হঠাৎ লোকটি নাবিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন।
‘তুমি জামান সাহেবের মেয়ে নাবিলা, না?’
নাবিলা চমকে গেল, ‘আপনি আমার বাবাকে চিনতেন?’
‘চিনতাম। অসাধারণ মানুষ। শোনো, তোমাকে একটা কথা বলি।’ বৃদ্ধ চারপাশে তাকালেন, তারপর ফিসফিস করে বললেন, ‘তোমার বাবা আমার কাছে একটা কোয়ান্টাম ডেটা চিপ রেখে গিয়েছিলেন। বলেছিলেন, “যদি আমার কিছু হয়, আমার মেয়েকে দেবেন”।’
‘চাচা, এটা কী?’ নাবিলা জিজ্ঞেস করল। ‘স্মার্ট হাইড্রোপনিকস, মা। পানিতে চাষ। মাটি, সার কিচ্ছু লাগে না। এআই নিজে থেকেই পরিচর্যা করে।’ হঠাৎ লোকটি নাবিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন।
বৃদ্ধ লোক পকেট থেকে একটা অতি ক্ষুদ্র চিপ বের করলেন। সাধারণ কম্পিউটারের চিপের মতোই ধাতব। এতে আছে অসংখ্য মাইক্রোওয়েভ রেজোনেটর, যা কোয়ান্টাম তথ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করে থাকে। ‘কিন্তু সাবধান। এই জিনিসটা তোমার জন্য বেশ বিপজ্জনক হতে পারে। যারা তোমার বাবার ক্ষতি করেছে, তারা এটা খুঁজছে। আর তারা অনেক শক্তিশালী। ওদের কাছে ফ্লাইং ড্রোন আছে, ড্রোন-বোট আছে। আছে উন্নত প্রযুক্তির ট্র্যাকিং সুবিধাও।’
নাবিলা কাঁপা হাতে চিপটা নিল।
সেই দিনের সন্ধ্যায় নাবিলার বাসায় হাজির হলো সবাই। রিফাতের নিয়ে আসা কোয়ান্টাম রিডারে চিপ ঢুকিয়ে দেখা হলো হলোগ্রাফিক ফাইল। ত্রিমাত্রিক ছবি ভেসে উঠল—ত্রাণসামগ্রীর কনটেইনার, নৌকায় চোরাচালান, ড্রোন ডেলিভারি! আর স্পষ্ট দেখা যাচ্ছে একটা মুখ—ফয়সাল মিয়া। সে শুধু কাউন্সিলরই নয়, ‘কোস্টাল রিহ্যাবিলিটেশন অথরিটি’র চেয়ারম্যানও বটে!
‘এই লোক তো সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আছে!’ সামিয়া বিস্মিত।
‘আর এই লোকই বোধ হয় বাবার হারিয়ে যাওয়ার পেছনে রয়েছে,’ নাবিলা দাঁত চেপে বলল।
তানজীন জিজ্ঞেস করল, ‘ওকে, সবই তো বুঝলাম। কিন্তু কীভাবে আমাদের রহস্যভেদের কাজ শুরু করতে হবে?’
নাবিলাই বিষয়টা খোলাসা করে বলল। ‘লায়লা ম্যামের সাহায্যে একটা স্টুডেন্ট প্রজেক্ট শুরু করব আমরা—“ভাসমান আশা”। উন্নত অ্যাকোয়াপনিকস সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম। কিন্তু এর আসল উদ্দেশ্য হবে এলাকায় স্মার্ট সেন্সর বসানো, চোরাকারবারিদের নেটওয়ার্ক ম্যাপিং করা।’
রিফাতের নিয়ে আসা কোয়ান্টাম রিডারে চিপ ঢুকিয়ে দেখা হলো হলোগ্রাফিক ফাইল। ত্রিমাত্রিক ছবি ভেসে উঠল—ত্রাণসামগ্রীর কনটেইনার, নৌকায় চোরাচালান, ড্রোন ডেলিভারি!
সামিয়া বলল, ‘তার আগে লায়লা ম্যামকে রাজি করাতে হবে।’
পরদিন স্কুল শেষে সবাই মিলে বিষয়টা খুলে বলল লায়লা ম্যামকে। ‘তোমরা পাগল হয়ে গেছ? এরা এখন এআই ট্র্যাকিং ব্যবহার করে। তোমরা ধরা পড়ে যাবে।’
‘ম্যাম, আমার বাবাকে সম্ভবত ওরাই খুন করেছে। আমি চুপ থাকতে পারব না। আমাদের কাছে এআই ডিফেন্স টুলও আছে। রিফাত এর মধ্যেই ডার্ক নেট থেকে ওটা জোগাড় করেছে।’
এসব শুনে প্রথমে লায়লা ম্যামের চোখ কপালে উঠে গেল। দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘ঠিক আছে। কিন্তু সবকিছু করবে অতি সতর্কতার সঙ্গে। আর আমার পরিচিত সাইবার পুলিশের একজন বিশ্বস্ত অফিসারকেও বিষয়টা জানিয়ে রাখব।’
এভাবেই শুরু হলো নাবিলার প্রজেক্ট ‘ভাসমান আশা’। দিনে অ্যাকোয়াপনিকস বাগান তৈরি, রাতে চলল গোপনে ড্রোন দিয়ে টহল ও ম্যাপিং।
‘ম্যাম, আমার বাবাকে সম্ভবত ওরাই খুন করেছে। আমি চুপ থাকতে পারব না। আমাদের কাছে এআই ডিফেন্স টুলও আছে। রিফাত এর মধ্যেই ডার্ক নেট থেকে ওটা জোগাড় করেছে।’
এক রাতে নাবিলা, রিফাত আর তানজীন ড্রোন উড়িয়ে বুড়িগঙ্গার পুরোনো শিপইয়ার্ড এলাকা পর্যবেক্ষণ করছিল। ড্রোনের ক্যামেরায় ধরা পড়ল রাতের অন্ধকারে তিনটি বড় কার্গো বোটের উপস্থিতি। কনটেইনার নামানো হচ্ছে। ওসবে থাকা চিহ্ন দেখে বোঝা যাচ্ছে, এসব সরকারি ত্রাণসামগ্রী। রিফাত সব রেকর্ড করতে লাগল। হঠাৎ তাদের ড্রোনের স্ক্রিনে সতর্কতা ভেসে উঠল—‘ট্র্যাকিং ডিটেক্টেড। হ্যাকিং অ্যাটেম্পট।’
‘ওরা আমাদের ট্র্যাক করে ফেলেছে!’ তানজীন চিৎকার করল।
‘ড্রোন ফিরিয়ে আনো, এখনই!’ নাবিলা বলল।
কিন্তু দেরি হয়ে গেছে। তিনটি শিকারি ড্রোন তাদের ড্রোনের পেছনে ছুটে এল। হঠাৎ করেই গুলিও শুরু করে দিল। তানজীন ম্যানুয়াল কন্ট্রোল নিয়ে ড্রোনটাকে পুরান ঢাকার একটা সরু গলিপথে ঢুকিয়ে দিল। শিকারি ড্রোনগুলো অনুসরণ করল সেখানেও। কিন্তু গলির আঁকাবাঁকা পথগুলো ঠিকমতো বুঝতে না পারায় শতবর্ষী বাড়িঘরের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হলো ড্রোনগুলো। এ যাত্রায় নাবিলার ড্রোনটা ধরা না পড়লেও চোরাকারবারিরা ঠিক বুঝে গেছে, ওদের ওপর গোয়েন্দাগিরি করছে কেউ। এরপর থেকে আরও সাবধানে থাকতে হবে নাবিলাদের।
কিন্তু দেরি হয়ে গেছে। তিনটি শিকারি ড্রোন তাদের ড্রোনের পেছনে ছুটে এল। হঠাৎ করেই গুলিও শুরু করে দিল। তানজীন ম্যানুয়াল কন্ট্রোল নিয়ে ড্রোনটাকে পুরান ঢাকার একটা সরু গলিপথে ঢুকিয়ে দিল।
৩
কয়েক দিন চুপচাপই রইল নাবিলার দল। নিজেদের ব্যস্ত রাখল অ্যাকোয়াপনিকস বাগান তৈরিতে। পুরোনো ধারণার সঙ্গে নতুন কোনো ধারণা যোগ করার কাজে। এর মধ্যে হঠাৎ এক দিন এল অপ্রত্যাশিত খবর—নাবিলাদের ‘ভাসমান আশা’ প্রজেক্ট আন্তর্জাতিক ক্লাইমেট ফান্ড থেকে গ্রান্ট পেয়েছে। একটি বড় ভার্চ্যুয়াল অনুষ্ঠান হবে, হবে গ্লোবাল মিডিয়া কাভারেজও।
লায়লা ম্যাম বললেন, ‘এটাই তোমাদের সুযোগ। লাইভ স্ট্রিমে পুরো বিশ্বের সামনে প্রমাণ প্রকাশ করার। চোরাকারবারিরা কিছু করতে পারবে না।’
কিন্তু অনুষ্ঠানের আগের রাতে নাবিলা বাসায় ফিরে দেখল, মা কাঁদছেন। ‘রিয়ানকে তুলে নিয়ে গেছে!’ নাবিলার মাথায় আকাশ ভেঙে পড়ল! একই সঙ্গে ওর স্মার্টওয়াচে মেসেজ এল, ‘কোয়ান্টাম চিপ চাই। আজ রাত ১২টায় নারায়ণগঞ্জের পুরোনো সাবমার্জড শিপইয়ার্ড। একা আসবি। ট্র্যাকিং ডিভাইস বন্ধ করে। নইলে তোর ভাই...’ টেক্সট মেসেজের সঙ্গে একটা ভিডিও ক্লিপ। একটা বদ্ধ ঘরে বাঁধা অবস্থায় রিয়ান। চোখে ওর আতঙ্ক। নাবিলা কাঁপছিল।
‘আমি যাব,’ সে বলল।
‘একা নয়,’ লায়লা ম্যাম বললেন। ‘আমি সাইবার পুলিশকে জানাচ্ছি।’
কিন্তু নাবিলা জানে, পুলিশের ভেতরেও চোরাকারবারিদের লোক আছে। সে একটা পরিকল্পনা করল। রিফাত একটা ডামি চিপ বানাবে। আর লুকিয়ে সব রেকর্ড করতে স্টেলথ ড্রোন পাঠাবে তানজীন। সামিয়া জানতে চাইল, ‘আর আসল চিপটা?’
‘সেটা ইতিমধ্যেই ক্লাউডে আপলোড করা হয়ে গেছে। পাঁচটা ইন্টারন্যাশনাল সার্ভারে মিরর করা হয়েছে।’
রাত ১১টা। নাবিলা সোলার স্পিডবোটে করে নারায়ণগঞ্জের সাবমার্জড শিপইয়ার্ডের দিকে যাচ্ছে। পুরোনো জাহাজের কঙ্কাল পানি থেকে বেরিয়ে আছে। সেগুলোরই ভুতুড়ে ছায়া পড়ছে নদীর পানিতে। জ্যাকেটে লুকানো আছে একটি মাইক্রো ক্যামেরা, চলছে লাইভ স্ট্রিম।
নাবিলা জানে, পুলিশের ভেতরেও চোরাকারবারিদের লোক আছে। সে একটা পরিকল্পনা করল। রিফাত একটা ডামি চিপ বানাবে। আর লুকিয়ে সব রেকর্ড করতে স্টেলথ ড্রোন পাঠাবে তানজীন।
শিপইয়ার্ডে পৌঁছে দেখল, রিয়ানকে একটা পুরোনো ক্রেনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ফয়সাল মিয়া দাঁড়িয়ে আছে, হাতে পুরোনো দিনের পিস্তল। অ্যান্টিক জিনিস! কাজ করে এসব এখনো? নাবিলার মনে প্রশ্ন জাগে। ফয়সাল মিয়ার পাশে আরও ১০ জন সশস্ত্র লোক। দুই পাশে পাঁচজন করে দাঁড়ানো। ‘স্মার্ট মেয়ে। বাবার মতোই!’ হিংস্রভাবে হাসল ফয়সাল। ‘চিপ দে।’ ডামি চিপটা ছুড়ে দিল নাবিলা। ‘আমার ভাইকে ছেড়ে দাও।’ ফয়সাল একজন টেকনিশিয়ানকে দিয়ে চিপ চেক করাল। চিপটা স্ক্যানারে ধরল।
‘ওস্তাদ, এটা...ডামি। নকল!’ ফয়সালের মুখ কালো হয়ে গেল। সে পিস্তল তাক করল নাবিলার দিকে। ‘তোর বাবাও এভাবেই দাঁড়িয়েছিল। আর আমিও এভাবেই পিস্তলের ট্রিগারটা টেনে...’ ফয়সালের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ আকাশ আলোকিত হয়ে উঠল। পুলিশের একঝাঁক ড্রোন সোয়ার্ম। চারদিকে সার্চলাইট আর সাইরেনের মাথা নষ্ট করা আওয়াজ।
‘হাত তোল সবাই! সাইবার পুলিশ! তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে!’ তিন দিক থেকে স্পিডবোটও ছুটে এল। কিন্তু ফয়সালের লোকজনও অস্ত্র তুলল। এত সাবধানতার পরও হঠাৎ গুলি চলল। চোরাকারবারিদের দিক থেকে প্রথম গুলিটা করা হলো। সাইবার পুলিশরাও বসে নেই। তারাও জবাব দিল গুলি দিয়েই। ফয়সালের একজন লোক পড়ে গেল। চারদিকে বিশৃঙ্খলা।
ফয়সাল মিয়ার পাশে আরও ১০ জন সশস্ত্র লোক। দুই পাশে পাঁচজন করে দাঁড়ানো। ‘স্মার্ট মেয়ে। বাবার মতোই!’ হিংস্রভাবে হাসল ফয়সাল। ‘চিপ দে।’ ডামি চিপটা ছুড়ে দিল নাবিলা।
সুযোগটাকে কাজে লাগাল নাবিলা। ছুটল রিয়ানের উদ্দেশ্যে। মিনি লেজার কাটার দিয়ে দড়ি কেটে বলল, ‘দৌড় দে!’ এক দৌড়ে দুই ভাই-বোন লাফিয়ে উঠে গেল স্পিডবোটে। কিন্তু ফয়সাল এত সহজে হাল ছাড়তে নারাজ। সে-ও একটা স্পিডবোট নিয়ে পিছু নিল ওদের। হঠাৎ নাবিলার স্পিডবোটের রেডিওতে কথা বলে উঠল তানজীন, ‘নাবিলা, ভয় পেয়ো না। তোমার পেছনে আমরাও আসছি একটা স্পিডবোট নিয়ে। রিফাত, সামিয়া—আমরা সবাই আছি।’
স্পিডবোটের রিয়ারভিউ মিররে তাকাতেই নাবিলা দেখতে পেল, ফয়সাল মিয়ার স্পিডবোটের পেছনেই দেখা যাচ্ছে তানজীনদের বোট। শুরু হলো চোর-পুলিশ খেলা। শীতলক্ষ্যা নদী ধরে বোট তিনটা ছুটছে। চারদিক অন্ধকার। এর মধ্যেই চলছে চেজিং।
রেডিওতে আবার শোনা গেল তানজীনের গলা, ‘নাবিলা, এভাবে সারা রাত চলতে থাকবে। একটা কিছু করতেই হচ্ছে। আমাদের কাছে একটা মিনি “ইএমপি পালস” তৈরি করার মতো ডিভাইস আছে। এটা তড়িৎ-চৌম্বকীয় শক্তি, যা ইলেকট্রনিক ডিভাইস ও সিস্টেমের মধ্যে উচ্চ ভোল্টেজ ও কারেন্ট তৈরি করবে। এতে ফয়সাল মিয়ার স্পিডবোটটা নষ্ট হয়ে যাবে।’
‘কিন্তু রিফাত, এতে তো আমাদের স্পিডবোটগুলোরও ক্ষতি হতে পারে?’
‘তা তো হবেই। তবে আমরা একটু বুদ্ধি খাটাব। পুরো কাজটা করতে হবে একই সময়ে। ইএমপি পালস ছাড়ার আগে তোমার স্পিডবোটের গতি আরও বাড়িয়ে দেবে আর আমাদের স্পিডবোটের গতি আরও কমিয়ে দেব। ফলে ফয়সাল মিয়ার স্পিডবোটের সঙ্গে আমাদের একটা দূরত্ব হবে। আশা করি, তখন ইএমপি পালসের কার্যকর পরিধি থেকে আমাদের স্পিডবোট নিরাপদেই থাকবে। একটু তো ঝুঁকি নিতেই হচ্ছে। আমার সবাই একসঙ্গেই কাজ করব। ঠিক আছে?’
হঠাৎ নাবিলার স্পিডবোটের রেডিওতে কথা বলে উঠল তানজীন, ‘নাবিলা, ভয় পেয়ো না। তোমার পেছনে আমরাও আসছি একটা স্পিডবোট নিয়ে। রিফাত, সামিয়া—আমরা সবাই আছি।’
‘ঠিক আছে।’
‘নাবিলা, এখনই তোমার বোটের স্পিড বাড়াও। আমরাও কমাচ্ছি।’
নাবিলাদের পরিকল্পনা বোঝার আগেই ফয়সাল মিয়ার স্পিডবোটের উদ্দেশ্যে ইএমপি পালস চার্জ করা হলো। ফয়সালের বোটের সব ইলেকট্রনিকস ডিভাইস বন্ধ হয়ে গেল। নির্জীব হয়ে গেল বোটটা। অভিশাপ দিতে দিতে ফয়সাল মিয়া বোট থেকে বের হয়ে আসে। খানিক পর হাজির সাইবার পুলিশও। গ্রেপ্তার করা হলো তাকে। ঠিক তখনই দূরে শোনা গেল একটা বিস্ফোরণ। কমলা রঙের আগুন দাউ দাউ করে গ্রাস করতে লাগল শিপইয়ার্ডকে। ফয়সালের লোকেরা প্রমাণ নষ্ট করার চেষ্টা করছে। সেদিকে তাকিয়ে নাবিলা হাসল। ‘দেরি হয়ে গেছে। পুরো বিষয়টাই ইতিমধ্যে ক্লাউডে আপলোড করা হয়ে গেছে। আর লাইভ স্ট্রিম হয়েছে পুরো বিশ্বে। প্রমাণ নষ্ট করে আর লাভ নেই।’
নাবিলার কথা শুনে রক্তচক্ষু নিয়ে তাকাল ফয়সাল মিয়া। সেটা আর আমলেই নিল না নাবিলার বন্ধুরা। ওদের হাতে এখন অনেক কাজ।
নির্জীব হয়ে গেল বোটটা। অভিশাপ দিতে দিতে ফয়সাল মিয়া বোট থেকে বের হয়ে আসে। খানিক পর হাজির সাইবার পুলিশও। গ্রেপ্তার করা হলো তাকে। ঠিক তখনই দূরে শোনা গেল একটা বিস্ফোরণ।
৪
তিন মাস পর। জাতিসংঘের ইয়াং ক্লাইমেট ইনোভেটরস পুরস্কার পেয়েছে ‘ভাসমান আশা’ প্রজেক্ট। ফয়সাল মিয়া আর তার পুরো চক্র কারাগারে, বিচার চলছে। বিচার হচ্ছে নাবিলার বাবার হত্যাকাণ্ডেরও। তদন্ত শুরু হয়েছে সরকারি দুর্নীতির। নাবিলাদের অ্যাকোয়াপনিকস মডেল এখন পাঁচ শ পরিবারের খাবারের জোগান দিচ্ছে। মানুষ আর পুরোপুরি উদ্বাস্তু হতে চায় না। তারা পানির সঙ্গে খাপ খাইয়ে বাঁচতে শিখছে। ক্লাইমেট রেজিলিয়েন্স একাডেমির ছাদে দাঁড়িয়ে আছে নাবিলা। ২০৬০ সালের শেষ দিন। পানিতে সূর্যাস্তের লাল আলো পড়ছে। একসময় এখানে রাস্তা ছিল, বাজার ছিল। এখন শুধু পানি। এই পানির ওপরেই এখন নতুন জীবন।
রিয়ান এসে পাশে দাঁড়াল, ‘আপু, আমি বড় হয়ে সাইবার কোস্টগার্ড হব। চোরাকারবারিদের ধরব।’
নাবিলা হাসল, ‘অবশ্যই হবি। কে তোকে মানা করছে!’
দূরে একটা স্পিডবোট যাচ্ছে। তাতে তাদের অ্যাকোয়াপনিকস বাগানের সবজি। একঝাঁক ড্রোন উড়ছে আকাশে। ওসবেও তাদের অ্যাকোয়াপনিকস বাগানের সবজি, বিক্রি করতে যাচ্ছে স্থানীয় ভাসমান বাজারে। স্মার্টওয়াচে নোটিফিকেশন এল। জাতিসংঘের ক্লাইমেট রেজিলিয়েন্স ফান্ড থেকে মেসেজ—‘অভিনন্দন! আপনাদের প্রজেক্ট দক্ষিণ এশিয়ার ৫০টি উপকূলীয় শহরে করা হবে। অনুমোদিত বাজেট ৫ কোটি ডলার।’
সামিয়া, রিফাত, তানজীন সবাই ছুটে এল। হলোগ্রাম কলে লায়লা ম্যামও যুক্ত হলেন। ‘তোমরা সত্যি করে দেখালে,’ ম্যাম বললেন, চোখে পানি।
নাবিলাদের অ্যাকোয়াপনিকস মডেল এখন পাঁচ শ পরিবারের খাবারের জোগান দিচ্ছে। মানুষ আর পুরোপুরি উদ্বাস্তু হতে চায় না। তারা পানির সঙ্গে খাপ খাইয়ে বাঁচতে শিখছে।
‘একদল কিশোর যেভাবে একটা পুরো দুর্নীতি চক্র উন্মোচন করল আর একই সঙ্গে জলবায়ু সমস্যার সমাধান দিল—এটা আসলেই এক ইতিহাস।’
‘ম্যাম, এটা তো শুধু শুরু,’ নাবিলা বলল। ‘পানি আরও বাড়বে। ২০৮০ সালের মধ্যে হয়তো আরও দুই ফুট বৃদ্ধি পাবে। আমাদের উদ্ভাবনের কাজ চালিয়ে যেতে হবে।’
হঠাৎ চিৎকার করে উঠল রিয়ান, ‘আপু, দেখ ডলফিন!’ সবাই তাকাল। পানিতে সত্যিই তিনটি গাঙ্গেয় ডলফিন। লাফাচ্ছে, খেলা করছে। এই প্রজাতিটা প্রায় বিলুপ্তই হয়ে গিয়েছিল। কিন্তু পানি বাড়ার সঙ্গে সঙ্গে আশ্চর্যজনকভাবে কিছু জলজ প্রাণী আবারও প্রকৃতিতে ফিরে আসতে শুরু করেছে। ‘প্রকৃতি খাপ খাইয়ে নিচ্ছে,’ নাবিলা বলল। ‘আমাদেরকেও খাপ খাইয়ে নিতে হবে এই জলজ দুনিয়ায়।’